| TV News |
|
|
|
তিশার প্রতারনা
প্রতারনার আশ্রয় নিয়েছন তিশা। ছল ছাতুরি
হয়ে উঠেছে তার অভ্যাসের অংশ। কাছের মানুষদের বোকা বানানোর মধ্যেই খুজে পান আনন্দ।
নাহ, বাস্তবের তিশা মোটেও এরকম নন। প্রতারক চরিত্রে সম্প্রতি
তিনি অভিনয় করছেন নাটকে। নাটকের নাম ‘সংবিধিবদ্ধ সতর্কীকরন’ । সিদ্দিকুর রহমান রচিত এই একক নাটকটি পরিচালনা করেছেন
মোস্তফা কামাল রাজু। নাটকে তিশার বিপরিতে স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন হাসান
মাসুদ। স্বামীর কাছে প্রতারিত হয়ে একপর্যায়ে স্ত্রীও অন্যদের সঙ্গে
প্রতারনা শুরু করে। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। সুটিং শেষে ‘সংবিধিবদ্ধ সতর্কীকরন’ নাটকটি বর্তমানে আছে
সম্পাদনার টেবিলে।
...অবশেষে
স্বপ্ন পুরন
লাক্স চ্যানেল আই সুপার স্টার ০৬-এর
সেরা তিন সুন্দরীর মাঝে মম আর বিন্দুর চলচ্চিত্রে
অভিষেক হয়েছে ‘দারুচিনি দ্বীপ ছবিতে অভিনয়ের মাধ্যমে। এতে বাধনের অভিনয়
করার কথা থাকলেও পরিক্ষার কারনে দূরে থাকতে হয়েছে। এরপর তার কাছে একাধিক
চলচ্চিত্রে অভিনয়ের অফার এলেও বড় পর্দায় কাজ করা হয়ে ওঠেনি। অবশেষে ইমপ্রেস
টেলিফিল্ম প্রযোজিত ‘নিঝুম
অরন্যে’
ছবিটির
মাধ্যমে বাধনের চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন পুরন হতে চলেছে। মাহাবুব জামিলের কাহিনি
অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন মুশফিক রহমান গুলজার। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে,
বাধন বলেন-শোবিজে আসার পর থেকেই বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন ছিলো। কিন্তু ব্যাটে বলে
মেলাতে পারছিলাম না। দেরিতে হলেও সুন্দর গল্পের একটা ছবিতে অভিনয় করার
সুযোগ পেয়ে আমি খুশি। চলতি মাসে ছবিটির সুটিং শুরু হতে যাচ্ছে।
আবার একসাথে
তিন বছর আগে তরুন প্রজন্মের জনপ্রিয়
হাবিবের ‘সহেনা
যাতনা’
গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন মোনালিসা। মিউজিক ভিডিওটি বেশ জনপ্রিয়তা
পেয়েছিল। কিন্তু অজানা কারনে তারা আর একসঙ্গে কাজ করেননি। সম্প্রতি হাবিবের দুটি
জনপ্রিয় গান ‘স্বপ্নের
চেয়ে মধুর’ ও ‘জাদু’-এর মিউজিক ভিডিওতে আবার
মডেল হয়েছেন মোনালিসা। নিজের গাওয়া গানের মিউজিক ভিডিও দুটির পরিচালনা করেছেন
হাবিব নিজেই। রাঙ্গামাটি, বান্দারবন, জাফলং, মাধবকুন্ড প্রভৃতি
আকর্ষনীয় লোকেশনে এই দুটি মিউজিক ভিডিওর সুটিং সম্পন্ন হয়েছে।
পরিচালনা আর
নয়, শুধু অভিনয়
আর পরিচালনা নয় অভিনয়েই বেশী মনযোগী হতে
চান তাজিন আহমেদ। সম্প্রতি তাজিন আহমেদ বলেন, আসলে পরিচালনা করতে গেলে যেটা হয়
পুরো জিনিসটা আমাকে মাথায় রাখতে হয়। পরবর্তীতে দেখা যায়, অন্য
কোথাও অভিনয় করতে দেখলে পরিচালনার বিষয়টা মাথার মধ্যে ঘোরে এবং অভিনয়ে পুরোপুরি
মনযোগ দিতে পারি না। ফলে অভিনয় ক্ষতিগ্রস্থ হয়। পরিচালনা না করার ক্ষেত্রে তাজিন
আহমেদ একটি যুক্তি দেখান। সেটি হলো- পরিচালনা করলে যেটা হয় অনেক
ক্ষেত্রেই
অন্য পরিচালকরা মনে করেন একজন পরিচালককে ডাকবো অভিনয়ের জন্য? কিছুটা দ্বিধা কাজ
করে তাদের মধ্যে। এইসব বিবেচনা করে তাজিন আহমেদের সিন্ধান্ত আপাতত পরিচালনা নয়,
অভিনয়ই হবে প্রধান কাজ। কানেকানে তাজিন আবার এটাও বলেন, যদি পরিচালনা করিও তবে
মাসে একটা। তার বেশী নয় কোনমতেই। Add as favourites (17) | Quote this article on your site | Views: 80
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





