|
‘বনলতা’য়
দুটি গান গাইলেন অপি
কমল চাকমার রচনায় ও পরিচালনায় ‘বনলতা’নামক
একক নাটকে অভিনয় করেছন অপি করিম। আদিবাসী দিবস উপলক্ষে এই নাটকটি বিটিভি’তে
প্রচারিত হবে। যদিও এই নাটকে তাকে আদিবাসী চরিত্রে দেখা যাবে না। তথাপি অন্য কারনে নাটকটি তার কাছে স্বরনীয়। এ
ব্যপারে অপি বলেন , অনেকের অনুরোধ আর নিজের ভাললাগা থেকে মাঝে
মধ্যে
আমি গান করি। তবে বনলতা নাটকে প্রথম চাকমা ভাষায় গান করলাম। গান দুটো নিয়ে আমি খুব ভেয়ে ছিলাম। কারণ
উচ্চারন, তারপরও আমি আন্তরিক ভাবে গানগুলো আয়ত্ব করেছি। রাতে ভয়ে ভয়ে গান রেকডিংও
করেছি। ইউনিটের অনেকেই বিশ্বাশ করছিল না গানগুল আমার গাওয়া। পরে দেখলাম সবাই সেই
গান গাইছে। এই নাটকে একটি বিষেশ চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ। তাছারা রয়েছে
নাটকের অন্যান্য আদিবাসী। এরই মধ্যে রুদ্র রায়হানের নাম ঠিক না হওয়া একটি একক নাটকের
অভিনয় করলেন অপি। এই নাটকে তার সাথে দেখা যাবে জিতু আহসান ও
ফজলুর রহমান বাবূকে দেখা যাবে । আসছে নজরুলের মৃত্যু বাষিকী উপলক্ষে
একটি বিষেশ নাটকে দেখা যাবে অপিকে। নির্ধারিত না হওয়া এই নাটকটি
নির্মান করেছেন মহিদ আহমেদ পিয়াল। শিক্ষকতা, নাটক আর উপস্থাপনা নিয়ে ব্যস্ত অপি মাঝে মধ্যে
উড়ে যান জাপানে স্বামীর কাছে। তবে এবার খুব শীঘ্রই তিনি দেশ ছাড়ছেন না। কারন স্বামী ডঃআশির আহমেদ খুব
শিঘ্রিই আসছেন দেশে আর অপি আছেন তার অপেক্ষায়।
নাটকে ফিরলেন আরিফুল
হক
কানাডাতে আট বছর অবস্থান করার পর এ বছরের জানুয়ারিতে দেশে বেরাতে
আসেন জনপ্রিয় নাট্য ও চলচ্চিত্রাভিনেতা আরিফুল হক।চলতি মাসেই কানাডা ফিরে যাওয়ার কথা থাকলেও একেএম ফিরোজ বাবু পিরিচালিত ‘প্রেম বিষাদ’ছবিতে
অভিনয়ের করণে তার যাত্রা বিরতি নিতে হয়। অভিনয়ে ব্যস্ত হতে না চাইলেও নির্মাতারা তাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। এরেই
মধ্যে তিনি তারিকুল ইসলামের নির্দেশনায়’নাইট গার্ড’ নাটকে
কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ১৯ আগষ্ট তিনি পুবাইলে এ নাটকের কাজ করবেন।‘নাইটগার্ড’ নাটকে
আরিফুল হাককে সমাজের প্রতিনিধিত্বকারী একজন ব্যক্তির
চরিত্রে করতে দেখা যাবে। এ নাটকে কাজ করার প্রসঙ্গে আরিফুল হক বিলেন’অনিচ্ছা
থাকা সত্বেও নাটকটি করতে হচ্ছে কারন নাটকটির গল্প খুব সুন্দর। তবে কাজের খুব বেশি চাপ
নিতে চাচ্ছিনা কারণ আগামি মাসেই কানাডা চলে যাব।‘নাইটগার্ড’নাটকটি
রচনা করছেন কামরুল হাসান। এ নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মাসুদ আজিজ,
রুনা খান, আশরাফ কবির, সাদিয়া জামান,মৌসুমী ইসলাম, মোস্তফা, সাথী, সোহেল প্রমুখ। এ
নাটকে নাম ভূমিকায় অভিনয় করবেন মাসুম আজিজ।
বাবা হলেন আমিন খান
বাবা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। গত রবিবার রাজধানীর এপোলো
হাসপাতালে আমিন খানের স্ত্রী স্নিগ্ধা এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। আমিন খান
জানিয়েছেন বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে। বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আমিন খান বলে, পৃথিবীতে এই অনুভূতির কোন তুলনা হয় না। নিজেকে অসম্ভব একজন সুখী মানুষ মনে হচ্ছে। সত্যি আমি খুবিই
আনন্দিত। আমিন খান জানান, দশ-বারো দিন তিনি বাড়িতেই থাকবেন। স্ত্রী ও সন্তানের যেন
কোন অযত্ন না হয় তা দেখভাল করবেন।
নবজাতকের নাম রাখা হয়েছে কি -না জানতে চাইলে
আমিন খান জানান, এখন কোন নাম ঠিক করা হয়নি।
ঢাকাইয়া নাদিয়া
ঈদের জন্য নির্মিতব্য টেলিফিল্ম ‘তুমি
এখনো বলনি’ তে অভিনয় করছেন নাদিয়া । মোহন খানের এ টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া বলেন। ঢাকাইয়া
ভাষায় সংলাপ আওড়ানো আমার জন্য তেমন কষ্টকর হচ্ছে না । চেষ্টা করছি সংলাপগুলোকে
আত্নস্থ করতে। আর এ চরিত্রে কাজ করতে গিয়ে আমি অনুসরন করেছি
বিভিন্ন নাটকে অভিনয় শিল্পীদের এ ভাষায় সংলাপ আওড়ানোর বিষয়গুলোকে। পাষাপাশি নিজের যাপিত জীবনে দেখা ঢাকাইয়া ভাষার সংলাপ
আওড়ানো মানুষগুলোকেও মনে করার চেষ্ঠা করছি। এভাবে স্মৃতি থেকে নেয়া ও নিজের অনুশীলনের মাধ্যমেই এ চিরিত্রটিকে
লালন করেছি। আমি আশাবাদি এ কাজে আমি সফলতাকে ছুয়ে দেখতে পারবো। ঢাকাইয়া ভাষায় আমার সংলাপ
আওড়ানো দেখে পুরোঢাকার মানুষহ দর্শকরা নিরাশ হবেন না এতটুক বলতে
পারি।
Add as favourites (76) | Quote this article on your site | Views: 204
|