| Simanar Sima |
|
|
|
সীমানার
সীমা কোথায়
সীমানার সিমানা কোথায় । সঠিক বলা না গেলেও
নমুনা দেখে বলা যায় অনেক । অনেক হবে না কেন ? যেখানে পরিবারের প্রতিটি সদস্য সাপোট
দিচ্ছেন তাকে । ছেলে বেলায় পুতুলের মত ছিলেন রিশতা লাবনী সীমানা । এখনো ছাপ রয়েছে
পুতুলের । পুতুল নাচ কেনা দেখতে ভালোবাসে। ছেলেবেলায় যখন গান কিংবা
নাচ দেখে সীমানা নাচতেন পরিবারের কাছে পুতুল নাচের মতোই
লাগতো । তাই সীমানার মা ও নানী তাকে নাচের ক্লাশে ভর্তি করে দেন।
৫ বছরের সীমানাকে পুতুলের মতো দেখায় সবাই
আদর করেন । সবাই উৎসাহের শিখতে থাকেন নাচ। ৭ বছর নাচ শেখেন
শিল্প কলায়, শিক্ষক ছিলেন কমল পাল ।
এরপর জাগো সেন্টারে বেলায়েত হোসেনের কাছে
ভারত নাট্যমে ৩ বছর কোর্স করেন । বর্তমানে সোহেল রহমানের কাছে নাচ করেন । নাচ
শেখার পাশাপাশি পারফরমেন্স করছেন অনেক। এর মধ্যে উল্লেখ করা যায় সার্ক ভুক্ত ৭টি
দেশ নিয়ে নাচের প্রতিযোগীতায় হয় সেখানে বাংলাদেশ ১ম ও
২য় হ্য । ২য় হন সীমানা অল্প সময়ে এত বড় পাওয়া সীমানাকে নাচের প্রতি দায়িত্ব বাড়িয়ে
দেয়।
২০০১ সালে বিটিভিতে তালিকা ভুক্ত হন । অংশ
নেন নৃত্যের তালে তালে , ছন্দে আনন্দে প্রভুতি অনুষ্ঠানে । খেলাঘর যখন করতেন সে
সময়ে একাধিকবার পারফমেন্স করেছেন দেশের বাইরে । দেশগুলো
হলো জাপান, ভারত, চীন, । নামের প্রতি সুবিচার করার জন্য মডেলিং ও অভিনয় জড়িয়েছেন
তিনি ২০০৪ সালে নিলাঞ্জনা পল্লী আনন্দভুবন ঈদ ফ্যাশন প্রতিযোতার মধ্যে দিয়ে মডেলিং
শুরু করেন । ফ্যাশন শোটি করার পরে বেশ কিছু টভিসি অফার আসে । এবং সুযোগটি
কাজে লাগান। তার করা বিজ্ঞাপন গুলো হলো প্রান ডাল, অটবি ফানিচার, নিওলা চানাচুর,
এসিআই লবন , গ্রামীনফোন, প্রানলেমন, লিফান বাইক প্রভৃতি। এছাড়াও বিভিন্ন বিলবোর্ড
মডেল ছাড়াও বেশ কিছু ফ্যাশন হাউজের মডেল হয়েছেন ।
অভিনয়ের যাত্রা শুরু হয় সিঙ্গেল নাটক শুন্যস্থান পুরন এর
মাধ্যমে । ২০০৫ সালে নাটকটি বিটিভিতে প্রচার করা হয় । সহশিল্পী ছিলেন আরমান পারভেজ
মুরাদ। ফেরসৌস হাসানের নীলয় নামের টেলিফিল্ম প্রচার করা হয় আরটিভিতে । বিপরীতে
ছিলেন লিটু আনাম । গত ঈদে প্রচার হয় সালাহউদ্দিন লাভলুর কলেজ পড়ুয়া স্টুডেন্ট
নামের নাটকটি । এছাড়া বহুল আলোচিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে সুযোগ পাওয়ার মূল
কারন ছিলো নাচের জন্য । এটাও সিমানা স্বীকার করলেন কিন্তু
বর্তমান নৃত্যে খুব একটা পারফম করতে দেখা যাচ্ছে না কেন জানতে চাইলে সীমানা জানান
কারন একটাই - পড়াশুনা । আপাতত পড়াশুনা নিয়ে ব্যস্ত । আর পরিক্ষার
আগে সব কাজই বন্ধ থাকে ।
নাচের বর্তমান অবস্থা জানতে চাইলে বলেন
আগের চাইতে ভালো । একটা সময় ছিলো পরিবারের কেউই নাচকে ভালো চোখো দেখতে পারত না ।
অভিভাবকের এই দৃষ্টিভঙ্গি এখন অনেককাংশে কমে গেছে । এখন বেশি ভাগ মডেল নাচ থেকে
আসছেন । এক কথায় নাচের অনেক উন্নতি হয়েছে । একজন
নৃত্যে শিল্পী অনেক বয়স হওয়া পর্যন্ত নাচ করছেন ।
এটা অবশ্যই আমাদের নাচের জন্য অনেক বড় পাওয়া । তাদেরকে দেখে আমরা অনেক কিছু শিখতে
পারছি।
আভিনয়, মডেলিং ও নাচ তিন মাধ্যমে কাজ করলে
সীমানার টাগেট একজন ভালো অভিনয়শিল্পী হয়ে সবার মাঝে বেচে থাকতে চান । আজকের
এই অবস্থানে আসার জন্য সীমানা কৃজ্ঞতা কমল পাল, সোহেল রহমান, ইবনে হাসান , তৌকির
আহমেদ, ঈশিতা , আমিতাভ রেজা, প্রমুখের কাছে।
সীমানার সীমানা ...
নামঃ রিশতা লাবনী সীমানা
জন্মঃ ২৯ জুলাই (ঢাকায়)
উচ্চতাঃ ৫ফুট ৩ ইঞ্চি
পড়াশুনাঃ বিবিএ ( ওয়ার্ড ইউনিভাসিটি)
বাবাঃ সেকন্দার আলী ( চাকরী)
মাঃ নাজনীন আলী
ভাইবোনঃ ২বোন ১ ভাই
প্রিয় নৃত্যে শিল্পীঃ শামীম আরা নীপা ,
বেলায়েত হোসেন খান, সোহেল রহমান।
প্রিয় নৃত্যেঃ ভারত নাট্যম
প্রিয় মডেলঃ মৌ, নোবেল
অভিনয়শিল্পীঃ আসাদুজ্জামান নূর, তারিক আনাম
খান, আফজাল হোসেন , সুবর্না মোস্তফা
নাট্যকারঃ হূমায়ন
আহনেদ]
পরিচালকঃ তৌকির আহমেদ, তাহের শিপন, অমিতাভ
রেজা । Add as favourites (25) | Quote this article on your site | Views: 124
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





