Login






Lost Password?
No account yet? Register

Sponsors Link Left

Random Image

Kona 01

Kona 01

Date: 10/11/04 Views: 30 Owner: BdShowBiz

Music News Print E-mail
(13 votes)

আসিফের ২২

asif.jpg

আগামী রোজার ঈদকে সামনে রেখে চলছে আসিফ আকবরের নতুন একক এখনো জোসনা দেখি আলবামের কাজ। এটি আসিফের ২২তম একক আলবাম। আলবামের সবকটি গানের কথা লিখেছেন প্রদীপ সাহা, সুর করেছেন রাজেশ। সংগীতায়োজনে মানাম আহমেদ ও ইবারার টিপু। ১২টি গান দিয়ে সাজানো হবে আলবামটি। এবারের আলবামটির রঙ নির্ধারন করা রুপালী। বিরহ এবং প্রেমের গানের পাশাপাশি বরবারের মত একটি দেশাত্ববোধক গান এখনো জোসনা দেখি আলবামে। আসিফ বলেন বরাবরের মতোই আমার আলবামে প্রেম, ভালবাসা বিরহ নিয়ে গান থাকবে । গানগুলোতে আমি আমার ভালোটা দেবার চেষ্টা করেছি। বাকিটা শ্রোতারা বলবে কেমন করেছি।

 

ভালবাসা মানে

সম্প্রতি জাতীয় শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল কন্ঠশিল্পী কনক এর একক এলবাম ভালবাসা মের প্রকাশনা উৎসব। আলবামটির মোড়ক উন্মেচন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আরও উপস্থিত ছিলেন সঞ্জীব দে, ভূইয়া শফিকুল ইসলাম, আলাউদ্দিন আলী ও আপেল মাহমুদ। পঙ্কজের সুর ও সঙ্গীতে ভালবাসা মানে আলবামটি মোট ১২গান রয়েছে। গানের কথাগুলো হলো ভালবাসা মানে, এই বরষা, পানসী খানি, মেঘ হয়ে, দূর বহুদুর, মাঝরাতে, রাধার মন্দির, হৃদয়ের গভীরে, গামছা ও প্রেমী অচেনা সুর , অন্তরে জ্বলে । গানের কথা লিখেছেন দুরবীন শাহ, পঙ্কজ, কবির বকুল। আলবামটি প্রকাশ করেছে সংগীতা।

 

মনপুরার গান

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেউ নাই/ ধর বন্ধু আমার কেউ , তোল বন্ধু আমার কেউ নায়। ফজলুর রহমান বাবুর কন্ঠে এই গানটি শুনতে শুনতে মনটা কোথায় যেন হারিয়ে যায়। না পাওয়ার বেদনা ফুলে উঠে বুকের গভীরে। মন খারাপের রেশটা থেকে যায় অনেকক্ষন। এর পর কৃষ্ণকলির লেখা ও সুরে যাও পাখি বল তারে গানটি আমাদের নিয়ে যায় অনেক পেছনে। দূর কোন সবুজ গ্রামে এখনো কিছু কিছু বাড়িতে রুমালে এই কথালিখে বাধায় করে টানানো থাকে দেয়ালে। প্রেমের এক চিরন্তন প্রকাশ যাও পাখি বল তারে গানটি। গানটি গেয়েছেন চন্দনা মজুমদার ও কৃষ্ণকলি ইসলাম। সোনার ময়না পাখি গানটি অর্নবের কন্ঠে মানিয়ে গেছে। মমতাজের কন্ঠে মানিয়ে গেছে। মমতাজের কন্ঠে আগে যদি জানতাম গানটিতে মমতাজ উতরে গেয়েছেন। নিথুয়া পাথারে-২ গানটি দ্বৈত কন্ঠে গেয়েছেন কৃষ্ণকলি ইসলাম ও চঞ্চল চৌধুরী। অন্যরকম একটা ভালো লাগায় ছুয়ে গেছে দ্বৈত গানটি শুনে।

সোনায় হায় হায়রে ফজলুর রহমান বাবু ভালো গেয়েছেন নিথুয়া পাথারে ৩ গানটি গেয়েছেন তিনি। গানটি নিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করছেন গিয়াসউদ্দিন সেলিম। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছে অর্নব। আলবামটি প্রকাশিত হয়েছে লেজার ভিশন থেকে।

বাবাকে নিয়ে হাবিব

দুটি সফল এককের পর হাবিব এবার আসছেন বাবা ফেরদৌস ওয়াহিদের সঙ্গে। আলবামটি শিরোনাম ঠিক করা হয়েছে অবশেষে। আগামী রোজার ঈদে আলবামটি বাজারে আসছে সঙ্গীতার ব্যানারে। অবশেষে আলবামে গানের কথা লিখছেন এস এ হক অলিক, জুয়েল মাহমুদ, সাকী আহমেদ,অনুরুপ আইচ, বিপুল ও ফেরদৌস ওয়াহিদ। সবকটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব। আলবাম প্রসঙ্গে  ফেরদৌস ওয়াহিদ বলেন হাবিবের ইচ্চেমত কাজ করছি, মনে হচ্ছে সঙ্গীত জীবনে এই প্রথম আমার কন্ঠটা ঠিমমত ব্যবহার করা হল। গানগুলো শুনলেই শ্রোতারাই সেটা বুঝতে পারবেন। সবকটি গানই ভালবাসার। হাবিব বলেন, বাবার জন্য ভালো কিছু গান করতে পেরেছি। গানকরার সময় তাকে বাবা হিসেবে নয়, একজন শিল্পী হিসেবে দেখেছি। গানগুলো কেমন হয়েছে সেটা শ্রোতারাই বলবে।

 

নিজের নামেই আলবাম

বর্তমান নিজের দ্বিতীয় একক কনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কন্ঠশিল্পী কনা। আগামী রোজার ঈদে আলবামটি প্রকাশিত হবে। আলবামটির মিউজিক কম্পোজিশন করেছেন ফুয়াদ। ইতিমধ্যেই আলবামের চারটি গানের রেকডিং শেষ হয়েছে। এর মধ্যে দুটি গান করেছে বাপ্পা মজুমদার, দুটি নাসের ফোয়াদ বাবু। গান গুলোর কথা লিখেছেন শাহান কবন্ধ। গানের কথাগুলো হলো, মেঘবাড়ি, নাচে বরষা, ইচ্চে, মোট দশটি গান থাকবে কনা আলবামে। কনা বলেন আলবামটিতে জন্য আমি অনেক সময় নিচ্ছি। মানের ব্যাপারে আমি কোনও প্রকার আপস করিনি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।

 

আবার আসছেন সালমা

আগামী ঈদে প্রকাশিত হবে ক্লোজআপ ওয়ান খ্যাত কন্ঠশিল্পী সালমার তৃ্তীয় একক। না না ঠিক হওয়া এই আলবামের দশটি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মাদ, দুরবীন শাহ, ফকির শাহবুদ্দিন, রেজা সানু, এম এ হান্নান বেশ কয়েকজন গীতিকার সুরকারের লেখা গান। সালমা বলেন আমার এই আলবামে সিলেট ও চট্টগ্রামের জেলার ভাষায় গানসহ ফোক, লালনগীতি সহ বিভিন্ন ধরনের গান থাকবে। আমার গানকে যারা ভালবাসেন তারা আমাকে এই ধরনের গান করতে উৎসাহিত করেন। আমার আলবামের সাথে মিউজিক ভিডিও প্রকাশিত হবে। আলবামটি নিয়ে আমি আশাবাদী।


Add as favourites (71) | Quote this article on your site | Views: 246

Be first to comment this article
RSS comments

Write Comment
  • Please keep the topic of messages relevant to the subject of the article.
  • Personal verbal attacks will be deleted.
  • Please don't use comments to plug your web site. Such material will be removed.
  • Just ensure to *Refresh* your browser for a new security code to be displayed prior to clicking on the 'Send' button.
  • Keep in mind that the above process only applies if you simply entered the wrong security code.
Name:
E-mail
Homepage
Title:
BBCode:Web AddressEmail AddressBold TextItalic TextUnderlined TextQuoteCodeOpen ListList ItemClose List
Comment:



Code:* Code
I wish to be contacted by email regarding additional comments

 
< Prev   Next >
About Us      Privacy Policy      Advertisement      Contact Us      Help with Bangla     
© 1997-2008 BangladeshShowBiz.com All Rights Reserved