|
Mahfuz busy now for two Serials |
|
|
|
Page 1 of 2
দুই ধারাবাহিক নিয়ে ব্যস্ততা
প্রথমবারের মতো স্কটল্যান্ডের মনোরম লোকেশনে নাটক নির্দেশনা দিতে যাচ্ছেন
জনপ্রিয় অভিনেতা ও নাট্যপরিচালক মাহফুজ আহমেদ। স্কটল্যান্ডে ২৬ পর্বের
দুটি ধারাবাহিক নাটক নির্দেশনা দিবেন তিনি। তবে তার সঙ্গে যৌথভাবে
নির্দেশনা দিবেন সকাল আহমেদ। নাটক দুটির নাট্যকার অনিকেত ও পান্হ
শাহরিয়ার। অভিনয় করবেন হাসান মাসুদ, মোশারফ করিম, আনিসুর রহমান মিলন, রিচি
সোলায়মান, বিজরী বরকতউল্লাহ, তানিয়া হোসাইন এবং মাহফুজ আহমেদ। এ প্রসঙ্গে
মাহফুজ আহমেদ বলেন, আমরা আশা করছি ভালো একটি কাজ দাঁড়াবে শেষ পর্যন্ত।
এদিকে আসছে ঈদের জন্য হুমায়ন আহমেদ-এর রচনায় 'খেলা নামে একটি টেলিফিল্মের
শুটিং করবেন এ মাসেই। মাহফুজ আহমেদ বলেন 'খেলা' শুধু নির্দেশনাই দিচ্ছি,
অভিনয় করছি না। 'খেলা'তে অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, ড.
ইনামুল হক, আমিরুল হক, হাসান মাসুদ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সুমাইয়া
শিমু, নাফিজা, সোহেল খান প্রমুখ। উল্লেখ্য চলতি সময়ে মাহফুজ আহমেদ-এর
নির্দেশনায় এটিএন বাংলায় প্রচার হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক 'তোমার দোয়ায়
ভালো আছি মা'।
Add as favourites (40) | Quote this article on your site | Views: 231
|