|
Page 1 of 3
নয় বছর পরে
নয় বছর পরে আবার একসঙ্গে অভিনয় করছেন সোহানা সাবা ও হিল্লোল। কামাল খানের পরিচালনায় 'শৃঙ্খলিত যাত্রা' নাটকে দীর্ঘ নয় বছর পর আবার এক সঙ্গে দেখা যাবে তাদের। এর আগে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় 'বিপ্রতীপ' ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল এই দুজনকে। 'শৃঙ্খলিত যাত্রা' নাটকে একজন মানসিক রোগীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। যার সব সময় মনে হয় সে একজন ছেলে মানুষ। কিছুতেই নিজেকে একজন মেয়ে ভাবতে পারে না। এসব নিয়েই এগিয়ে যাবে নাটকের কাহিনী। এছাড়াও রয়েছে মোস্তফা মননের 'বেলা অবেলা', মুরাদ পারভেজের 'বৃষ্টি ও অশরীরী', গাজী রকায়েতের 'অনুতাপ' ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে মুরাদ পারভেজের 'মানবজমিন', দোয়েল আহমেদের 'বাংলার বারো ভূঁইয়া' শিগগিরই প্রচারিত হবে বিভিন্ন চ্যানেলে। সাবা বলেন, আমি সব সময় বেছে বেছে ভালো কাজ করার চেষ্টা করি। দীর্ঘ নয় বছর পর হিল্লোলের সঙ্গে অভিনয় করলাম। অবশ্যই ভালো লেগেছে। ভিন্ন ধরনের একটা চরিত্র। দর্শকরা হতাশ হবেন না নাটকটি দেখে।
Add as favourites (141) | Quote this article on your site | Views: 998
|