|
Page 1 of 2
সিনেমায় নতুন যোদ্ধা
এই তো কয়েক মাস আগে ভয়াবহ দানব সিডর বিধ্বস্ত করে দিয়েছিল
সুন্দরবন। সেদিন পত্রিকার এক খবর চোখে পড়ল। লন্ডভন্ড সুন্দরবন একটু
একটু করে আবার ফিরে পাচ্ছে তার হারানো সোন্দার্য। আমাদের চলচ্চিত্র দশাও অনেকটা
সুন্দরবনের মত। কুরুচি আর কদর্যতার ঝড়ো হাওয়া সেখানে থেমে গেছে। মিষ্টি হিমেল
হাওয়া বইতে শুরু করেছে ফিল্ম ইন্ডাজস্ট্রিতে। চলচ্চিত্রে নিবেদিত হয়েছেন বেশ কজন
মেধাবী নির্মাতা। একই সাথে সুললয়েডের জগতে নিজেদের পরখ করতে এগিয়ে এসেছেন একঝাক
ঝলমলে নতুন মুখ তারা চলচ্চিত্রে নতুন যোদ্ধা। তাদের প্রায় প্রত্যেকের আছে শোবিজে
আলাদা ব্রাকগ্রাউন্ড। পাশাপাশি শুরু হচ্ছে চলচ্চিত্রে নতুন প্রতিভার খোজে সুপার
হিরো সুপার হিরোইন ইভেন্ড সব মিলিয়ে এখনই আশায় বুক বাধার
মীর সাব্বিরকে তো টিভি দর্শক সবাই চিনেন গত কয়েক বছর ধরে
নাটকের একজন ব্যস্ত অভিনেতা। সব ধরনের চরিত্রে মানানসহ অভিনয়ের ক্ষমতা তার সহজাত।
মীর সাব্বির চলচ্চিত্রে এসেছে এ কথা অনেক দিন ধরে শোনা যাচ্ছিল এই বছর তার স্বপ্ন
বাস্তবায়ন হয়েছে। পরিচালক চন্দন চৌধুরী কি যাদু করিলা ছবির মাধ্যমে
চলচ্চিত্রে অভিষেক হচ্ছে মীর সাব্বিরের। সিনিয়র নায়িকা পপি বিপরীতে এ ছবিতে
অভিনয়ের জন্য তার প্রস্তুতি এখানে উল্লেখ করার মত। স্বাস্থ্যের গাথুনি থেকে
বাড়তি মেদ ঝেরে ফেলার জন্য মীর সাব্বির নিয়মিত এক্সাসাইজ করছেন।
ডায়েট করেছেন বিশেষজ্ঞের পরামর্শ মেনে বাসায় নাচের শিক্ষক রেখে শিখে নিয়েছেন
ফিল্মের উপযোগী ড্যান্সের কলাকৌশল। যার রেজাল্ট ফুটে উঠেছে সদ্য স্যুটিং শেষ হয়ে কি যাদু করিলা ছবিতে অপেক্ষায় আছেন কখন মুক্তি
পাবে? তারপরই নিতে চান ক্যারিয়ারের চুড়ান্ত সিধান্ত। যদি চলচ্চিত্রে দর্শকদের
মনযোগ পান তাহলে ছবি ছাড়া আর কিছু ভাবতে রাজি নয়। । যদিও মীর সাব্বির মনে করেন
একটা-দুটা ছবিতে অভিনয়ের পর
সাফল্য-ব্যার্থতা বোঝা যায় না । পারফর্মারের অভিনয়ের পরিচয় পেতে হলে অবশ্যই তাকে
সময় দিতে হবে। প্রথম ছবি রিলিজ হবার আগেই মীর সাব্বির এর
কাছে এসেছেন একাধিক ছবির অফার। বিষয়টি তার কাছে এক বিশ্বয়। আগামী ঈদে কি যাদু করিলা ছবি মুক্তি পাবার কথা ।
নিজেকে নিজেই মুল্যায়ন করে নেবার পর কোমর বেধে তার চলচ্চিত্রে নেমে পড়ার ইচ্চা
আছে।
তার নাম মৃদুলা আহমেদ রেসি। চলচ্চিত্রে পা রাখা আগে পরখ করতে
নাম লিখিয়েছেন
একটি পাক্ষিক পত্রিকা আয়োজিত ফটোসুন্দরী প্রতিযোগীতার সেরা সুন্দরী শিরোপা জিতে
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে রেসীর অভিষেক হয়। আজিজুল হাকিম আর জিনাত হাকিম দম্পতির
অনুপ্রেরনায় মেগাসিরিয়াল জল পড়ে পাতা নড়েতে অভিনয় করে একটি বিশেষ চরিত্রে। এতে নজর
কাড়েন টিভি দর্শকের। ছোট পদ্দার নির্মাতারা আগ্রহী হয়ে ওঠেন তার প্রতি। কিন্তু
ততদিনে রেসী স্থির হয়ে সিধান্তে পৌছে গেছেন, পারফর্মিং মিডিয়ার সবচেয়ে বড়
প্লাটফর্ম ফিল্মেই গড়ে তুলবেন ক্যারিয়ার। পরিচালক বুলবুল জিলানীর নীল আচল ছবির
মাধ্যমে বছর তিনেক আগে চলচ্চিত্রে পদার্পন করেন। তবে ছবিটি এখনো রিলিজ হয়নি। তার
আগেই গত বছরে মুক্তি পায় রেসি অভিনীত কপাল ছবিটি। সেই হিসেবে চলচ্চিত্র অভিষেক
হয়েছে সম্প্রতি বলে ধরে নেয়া যায়। গত ফ্রেবরুয়ারী মাসে রিলিজ পেয়েছে তার আরেক ছবি
এরই নাম ভালবাসা। মুক্তিপ্রাপ্ত দুটি ছবির মধ্যেই ছবির মধ্যে রেসি পদ্দায়
ছিল উজ্জ্বল-উচ্ছল। অনেক নির্মাতাই তার চেহারা আর অভিনয়ে খুজে পেয়েছেন শাবানার
ছায়া। রেসীর হাতে এই মুহুর্তে আছে প্রায় ডজনখানেক আমার, অন্তরে প্রেমের আগুন,
তোমার বুকের মধিখানে, মন চায় তোমাকে প্রভৃতি । ছোটবেলায় শেখা নাচটা রেসীর
ক্যারিয়ারে জন্য প্লাসপয়েন্ট হয়েছে।
শোবিজে সজল পা রেখেছিলেন একটি গানের অনুষ্ঠানের প্রেজেন্টার
হিসেবে। ক্লিক করলেন সেখানে। পিছু নিল মডেলিং আর অভিনয়ের অফার। কোকাকোলার মডেল
হবার পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি শুরুর দিকে টিভি নাটকে টিনএজ ইমেজ গড়ে
উঠলেও সেটা ঝেড়েফেলতে সজলকে মোটেও বেগ পেতে হয়নি। ম্যানলি আর ফ্যাশনসচেতন পারফরমার
হিসেবে টিভি মিডিয়ার আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। চলচ্চিত্রে তার অভিষেক হচ্ছে
মুশফিকুর রহমান গুলজার পরিচালিত নিঝুম অরোন্য ছবিটির মাধ্যমে। এ ছবিতে সজল
রোমান্টিক ইমেজ নিয়ে দশকের সামনে আসছেন। তার বিপরীতে থাকছেন আরেক নবাগত অভিনেত্রী
লাক্স সুপারস্টার বাধন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের ছাত্র সজলের ইচ্ছা চলচ্চিত্রে
নিয়নিত হবার। তবে পুরোটাই নির্ভর করছে
প্রথম ছবিতে সাফল্যের ওপর। মূলধারা বা সুস্থধারা নিয়ে ভাবতে চান না।
দর্শকের আনন্দ দিতে পারবে এমন যেকোনো ছবিতে কাজ করতে সজল রাজি সবসময়ই।
আবহমান বাংলার শ্যামল বরন কন্যার অবয়ব নিয়ে চলচ্চিত্রে অভিষেক
হয়েছে ফারহানা মিলির। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত মনপুরা তার প্রথম ছবির কাজ। গেল
সপ্তাহে ছবিটির সুটিং শেষ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের ছাত্রী ফারহানা মিলি
টিভি নাটকে অভিনয় করেছেন ৩-৪ বছর ধরে। পাশাপাশি কয়েকটি
বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। অভিনয় নিয়ে তার আছে স্পষ্ট আম্বিশন। প্রায় ৬ বছর আগে
জনক ও জননী নামের একটি টিভি নাটকের মাধ্যমে অভিনয়ে তার হাতখড়ি হয়। মাঝে পড়াশুনার
জন্য লম্বা গ্যাপ। বছর দুয়েক আগে আবারও টিভি নাটকে নিয়মিত হয়। মনপুরা ছবিতে চঞ্চল
চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন। ফারহানা মিলির এটাকে নিজের ক্যারিয়ারের টানিং
পয়েন্ট মনে করেছেন।
ছোটপদ্দা থেকে আরো কয়েকজন পারফরমার যুক্ত হয়েছেন চলচ্চিত্রে।
মডেলিং আর টিভি নাটকের চাহিদাসম্পন্ন তারকা রোমানা চলচ্চিত্রে অভিষেক হয়েছেন
পরিচালক পি এ কাজলের এক টাকার বউ ছবির মাধ্যমে এরই মাঝে
আরো ৩/৪টি ছবিতে অভিনয়ের জন্য রোমানা সাইন করেছেন এমন কি তিনি সিধান্তে পৌছে
গেছেন, টিভি নাটকে অভিনয় একেবারেই কমিয়ে দেবেন। চলচ্চিত্রে গড়ে তুলবেন ক্যারিয়ার।
মডেলিং আর টিভি নাটকের মাধ্যমে কুসুম সিকদার সম্প্রতি চলচ্চিত্রে এসেছেন খালিদ
মাহমুদ মিঠুর গহীন শব্দ ছবির মাধ্যমে রুচিশীল ছবিতে নিয়মিত হবার ইচ্ছে আছে । একটা ফুটবল
টিমের গল্প নিয়ে খিজির হায়াত নির্মান করেছেন জাগো নামের একটি ছবি। টিভি নাটকের
তরুন অভিনেতা রওনক হাসান অভিষেক হয়েছেন এই ছবিতে। নাটকের । রঙের মানুষ নাটকটির
মাধ্যমে আলোচনায় আসা মডেল ও অভিনেত্রী মুক্তির চলচ্চিত্রে অভিষেক হয়েছে
হাসিবুল ইসলাম মিজান পরিচালিত তুমি আছো হৃদয়ে ছবিতে আরো একটি ঝকঝকে নতুন মুখ
উপহার দেন মুক্তির বিপরীতে। এই তরুন অভিনেতা নাম আরজু। গ্রুপ থিয়েটার আর একটি
টেলিফিল্মের অভিক্ষতা নিয়ে চলচ্চিত্রে আরজুর অভিষেক হয়।
প্রথম ছবিটি মুক্তি পাবার পর তাকে নিয়ে আশাবাদী হয় অনেক পরিচালক। এই মুহুর্তে আরজু
কাজ করছেন মোহাম্মাদ হোসেন জেমীর বাজাও বিয়ের বাজনা, আবুল খায়ের বুলবুলের অবুঝ
প্রেম এ এম ফিরোজের প্রেম বিষাদ, হাসিবুল ইসলাম মিজানের চাই শুধু তোমাকে প্রভৃতি
ছবিতে। মোহাম্মাদ হোসেন জেমীর বাজাও বিয়ের বাজনা এই চলচ্চিত্রে আরও কাজ করেছেন রাজ
কমল ও আন্না। ছোট পদ্দার অভিনেতা শোয়েব আকতার চলচ্চিত্রে আসছেন চাষী নজরুল ইসলামের
হাত ধরে । এই পরিচালক দুই পুরুষ ছবির মাধ্যমে শোয়েবের চলচ্চিত্রে অভিষেক হয়েছেন।
ছোট পদ্দার এ সময়ের ক্রেজ অপুর্ব চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। মঞ্চ ও টিভি নাটকে
অভিনয়ের অভিক্ষতা নিয়ে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তরুন অভিনেতা শাহরিয়ার শুভ।
টিভি মিডিয়ার আলোচিত নির্মাতা নুরুল আলম আতিকের প্রথম ডুব সাতার এর একটি বিশেষ
চরিত্রে অভিনয় করেছেন ইফতেখার চৌধুরী
পরিচালিত টার্গেট বাংলাদেশ ছবিতে অভিনয় করেছেন শাহরিয়ার শুভ।
নিজেনে তিনি আকশন হিরো ইমেজ গড়ে তোলার স্বপ্ন দেখেন। বরেন্য
নির্মাতা তানভীর মোকাম্মেল জীবনঘনিষ্ট ছবি রাবেয়াতে অভিনয় করেছেন বর্নামির্জা। এই
ধরনের জীবন ঘনিষ্ট ছবিতে অভিনয় করতে তিনি আগ্রহী। । অনেকদিন ধরে টিভি নাটকে অভিনয়
করছেন
ফারজানা ছবি। সম্প্রতি অহিদুজ্জামান ডায়মন্ডের বরেন্দ্রকান্না ছবির শুটিংয়ে অংশ
নেয়ার মধ্যে দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক হয়েছে। ছোট পদ্দার এই সময়ের সেনশন শ্রাবন
দত্ত তিন্নিকে চলচ্চিত্রে আনতে অনেক নির্মাতা ছিলেন উৎসাহী। অবশেষ তিন্নি চলচিত্রে
পা রাখতে যাচ্ছেন। খিজির হায়াতের জাগো ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি । তবে
মুলধারায় চলচ্চিত্রে অভিনয় করবেন কিনা তা
এখনো স্পষ্ট করেননি।
Add as favourites (212) | Quote this article on your site | Views: 1227
|