| It is a Chance to create a good Movie |
|
|
|
সুযোগ পেয়েছি একটা ভালো ছবি বানানোর
এই সময়ের যারা বিজ্ঞাপন নির্মানে এগিয়ে
আছেন , তাদের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছন প্রতিভাবান নির্মাতা অমিতাভ রেজা ।
বিজ্ঞাপন জগতের একজন তারকানির্মাতা তিনি । ল্যাবএইড থেকে শুরু করে তোশিবা, নীল
দরিয়া , বাংলালিংক দিনবদল -এক ,দুই বাংলালিংক দেশ
শিরোনামের বিজ্ঞাপন গুলো জনপ্রিয়তা দিক দিয়ে এগিয়ে রয়েছে । নির্মান ও
বিজ্ঞাপনচিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় অমিতাভ রেজার সঙ্গে ।
লুবাইনাঃ আমাদের অ্যাড ইন্ডাস্ট্রিতে গত
কয়েক বছরে বেশ কিছু পরিবর্তন এসেছে । এই সম্পর্কে কিছু বলবেন?
অমিতাভ রেজাঃ পরিবর্তন অবশ্যই এসেছে ।
যে কোনো পুঁজিবাদী সমাজে একটা মূল ব্যাপার থাকে পন্য বিক্রি করার । আমাদের পন্যের
যেহেতু প্রতিযোগিতা বেড়েছে । আমাদের ভোক্তাদের জানানোর জন্য আরো স্মার্ট
প্রতিযোগিতার দরকার হয়ে পড়েছে । সুতরাং স্বাভাবিক ভাবেই পুঁজির প্রসারের
সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের প্রসার বাড়ছে । দ্বিতীয় কারন হচ্ছে এক
ধরনের নান্দনিক পরিবর্তন এসেছে । সৃজনশীল মানুষ এর পেছনে কাজ করছে । এটা আমি আমার
কথা বলছি না । আমি ছাড়া যারা বিজ্ঞাপনে কাজ করতো , যেমন ডিরেক্টর তারা অনেক ভালো
ভালো কাম্পেইন , ভালো ভালো ক্রিয়েটিভ বিজ্ঞাপন
কমিউনিকেশন নিয়ে কাজ করছে । এবং সেই ফলশ্রুতিতে আমরা যারা ছবি বানাতে এসেছি তখন
আমরা সেই সুযোগটা পেয়েছি একটা ভালো ছবি বানানোর ।আমরা যখন
দেখেছি একটা ভালো ছবি বানানোর সুযোগ আছে আমরা যারা নির্মাতারা এই ফিল্মের টেকনিকটা
বিজ্ঞাপনের ছবিতে ব্যবহার করার চেষ্টা করেছি ।
এর ফলে ফাইনালি যেটা হয়েছে যে একটা ভালো স্ক্রিপ্ট এবং চলচ্চিত্রের ফিল্ম লাঙ্গুয়েজের প্রকাশ এটার
একটা জায়গা দাড়িয়েছে । সে জায়গাটা মানুষ পছন্দ করেছে । যে
কোন ভাষা যখন শুদ্ধ হয় সেটা ইংরেজি হোক বাংলা হোক । যখন আমরা সুন্দর করে বলবো ,
চলচ্চিত্রের ভাষা যখন শুদ্ধ হবে সেটা দেখতে ভালো লাগবে
, শুনতে ভালো লাগবে । সে রকমের এটি ।
লুবাইনাঃ আপনার সবচেয়ে আলোচিত
বিজ্ঞাপনগুলো নিয়ে যদি কিছু বলেন।
অমিতাভ রেজাঃ আমি আসলে জানিনা আমার কোন
বিজ্ঞাপন নিয়ে আলোচিত হয় । আমার বন্ধু -বান্ধবের সাথে আলচনা করে বুঝি যে তারা এটা
নিয়ে আলোচনা করছে
কিন্তু দেশের মানুষ কোনটা নিয়ে আলোচনা
করছে সেটা জানিনা । তবে হ্যাঁ এক লেবেলে ‘ল্যাবএইড ,
তোশিবা , ণীলদরিয়া ,এখন বাংলালিংকের দিন বদল ,পন্ডস নিয়ে দেখি মানুষ জন আলোচনা
করে। প্ত্র-পত্রিকায় বিভিন্ন ভাবে বিজ্ঞাপন নিয়ে কথা হয় । তখন বুঝতে পারি বিজ্ঞপন্টা
আলোচিত হয়েছিল ।
লুবাইনাঃ এখন আপনার কাছে প্রস্ন হলো
বাংলালিংক দিনবদলের গল্প বিজ্ঞাপনের কনসেপ্টটা কার?
অমিতাভ রেজাঃ বিজ্ঞাপনের এই কনসেপ্টটা
কোজিটো মাকের্টিং কমিউনিকেশনের সলিউশন এজেন্সি যার প্রধান হচ্ছে রাজীব হাসান
চৌধুরী ।সে এবং তার দল তাদের সঙ্গে আসিফ
মিলে এটা করেছে । স্ক্রিপ্ট এবং আইডিয়াটা তাদের । আমি শুধু ছবিটা বানিয়েছি । এক
ধরনের ডকু ফিকশন , ডকুমেন্টারি স্টাইলে কিভাবে বানানো যায় । একটু ইটালিয়ান
রিয়ালিস্টিক ঘরনার ছবি বানানো যায় কিনা সেই ধারনায় চলচ্চিত্রে একটু ফিল দেয়ার
চেষ্টা করেছি । আমার যদি কোনো কৃ্তিত্ব থাকে , ফিল্মের কোনো কৃ্তিত্ব থাকে , ফিল্ম
মেকিংয়ের কোনো কৃ্তিত্ব থাকে ,নিমার্নের যদি
কোন শৈ্লী থাকে তাহলে আমি বলবো তাহলে আমি বলবো আমার টিম নিয়ে আমি চেষ্টা করেছি
মাত্র। স্ক্রিপ্টের যদি কোন কৃ্তিত্ব থাকে তাহলে সেটা কোজিটা কমিউনিকেশনের সলিউশনে
লুবাইনাঃ
আপনার মতে একটা সাকসেস ফুল অ্যাডে কি ধরে
ধরনের এলিমেন্ট প্রয়োজন
অমিতাভ রেজাঃ আসলে মানুষ খুব আজব প্রানী
। কোনটা যে ভালো কোন পন্যের সঙ্গে কোন প্রোডাক্টের কোন কমিউনিকেশনের সেটা বলা
ডিফিকাল্ট । তবে একটা প্রোডাক্টের যদি ভালো রিসার্স থাকে । প্রোডাক্টটানিয়ে এই
ভাবে কমিউনিকেশন করলে এটার বেনিফিটগুলো মানুষের মাথায় ঢুকবে । একটা সূক্ষ বুদ্ধিসম্পন্ন
মানুষ যদি কিছু বের করতে পারবে তাহলে একটি ভালো ছবি হতে পারে । ছবি তো একটা ছোট
অংশ মাত্র এটার সাথে অন্য অনেক কিছু জড়িত থাকে ।
লুবাইনাঃ আচ্ছা অমিতাভ ভাই আপনার
ফেবারিট অ্যাড কোনটা বা কোনগুলো ?
অমিতাভ রেজাঃ ফেবারিট তো অনেক এবং
অনেকগুলো দেশের বাইরে । ইদানিংকালের কথা বলি । বিজ্ঞপন তো বেশিদিন থাকে না ।
গতরাতের দেখা একটা বিজ্ঞপনের কথা বলি । এটা বাংলালিংকের একটা বিজ্ঞাপন । সম্ভবত
মোস্তফা সরয়ার ফারুকীর একটা ছবি মুক্তিযুদ্ধের ওপর নির্মান
করা । এটা আমার কাছে এই সময়ের সেরা কাজ মনে হয়েছে ।
লুবাইনাঃ এবার আপনার ফেবারিট অ্যাড
মেকার কাদের কথা বলবেন দেশি বিদেশি ?
অমিতাভ রেজাঃ বিদেশে অনেকেই আমার
ফেবারিট বিজ্ঞাপন নির্মাতা আছে যাদের নাম বলে শেষ করা যাবেনা । এছাড়া তাদের
বিজ্ঞাপনের সঙ্গে নাম থাকে না তো । অনেক ফরাসি বিজ্ঞাপন আমার
ভালো লেগেছে । ভারতের অনির্বান , প্রসূন যোশীর কাজ ভালো লাগে । বাংলাদেশে যদি বলেন
, কিছু ইয়াং আছে যারা আগে আমার সঙ্গে কাজ করতো তাদের কাজ আমার অসাধারন লাগে ।
ফারুকীর কিছু কাজ ভালো লাগে কিছু ভালো লাগেনি । গাজী শুভ্র নামের একজন ভালো কাজ
করছে । এরা সৎভাবে ছবি বানানোর চেষ্টা করছে ।
লুবাইনাঃ আপকামিং প্রজেক্ট কি কি
আছে ?
অমিতাভ রেজাঃ এখন আমি তেমন কিছু করছিনা
। কিছুদিন ব্রেক নিয়েছি । আগামী কয়েকমাসের মধ্যে কাজ শুরু করবো ।আমাদের এখন কিছু
সমস্যা হচ্ছে কাজ করতে গিয়ে । দেশের এই অবস্থার কারনে
কিছু সমস্যা হচ্ছে কাজ করতে গিয়ে । আশা রাখি সমস্যা অচিরেই কেটে যাবে এবং আমরা কাজ
শুরু করবো।
লুবাইনাঃমিউজিক জগতে আমাদের লোকাল
মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনি কাদের ফেবারিট আর্টস্ট বলবেন ?
অমিতাভ রেজাঃ বিছিন্নভাবে অনেকের গান
আমার ভালো লাগে । বিচিন্ন ভাবে যদি বলি হাবিবের গান
ভালো লাগে ।অর্নব , পুনম , বাপ্পাদার কিছু গান ভালো লাগে । এছাড়া হায়দার ভাইয়ের
গানও আমার ভালো লাগে ।
লুবাইনাঃ
অলটাইম ফেবারিট গান আপনার কোনটি ?
অমিতাভ রেজাঃ সলিল চৌধুরীর হিংসা গানটা
আমার প্রিয় । সব সময়ের জন্য ফেবারিট। Add as favourites (61) | Quote this article on your site | Views: 305
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





