অভিনয়ের জন্য একাডেমিক শিক্ষাটা খুব জরুরী
তিনি আব্দুল্লাহ আল মামুন । সেই তিরিশ চল্লিশের দশকে যাদের হাত ধরে এদেশের মঞ্চ নাটকের সুত্রপাত হয়। শুধু মঞ্চ নাটকই নয় বলা যায় স্বাধীনতার পূবোত্তর এবং পরবর্তী সময়ে যাদের হাত ধরে আমাদের সাংস্কৃতিক কর্মকান্ডের সুচনা হয়। আব্দুল্লাহ আল মামুন সেই পাইওনিয়ার যুগের অন্যতম । মঞ্চ টিভি, চলচ্চিত্রে অভিনেতা হিসেবে তিনি যেমন সফল তেমনি কাহিনীকার , নাট্যকার, চলচ্চিত্রকার তথা নির্মাতা হিসেবেও তিনি ততোধিক সফল। তাদের হাতের পরশ পেয়ে আমাদের চলচ্চিত্রে সৃষ্টি হয়েছে কিছু কালজয়ী চলচ্চিত্র, তেমনি আবার নির্মানশৈ্লীর ভিন্নতা এবং প্রজ্ঞার সমন্বয়ে কিছু ক্ল্যাসিকাল নাটক আমাদের মঞ্চ ও টেলিভিশনে এসেছে । তিনি সকলের শ্রদ্ধাভাজন এবং শ্রদ্ধেয় বরেন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের ঈদ আয়োজনের তারকা ব্যাক্তিত্ব। আমরা যখন এ দেশের সুচনাকালে সংস্কৃতির সাথে যুক্ত হয় তখন পদে বাধা বিপত্তি ছিল। কারন আমাদের জন্য কোন প্রকার দিক নির্দেশনা ছিল না ফলে যা কিছুই করতে যেতাম তখন ভেবে চিন্তে সিধান্ত নিতে হত । কিন্তু এখনকার ছেলে মেয়েদের ঐ সমস্যায় পড়তে হয়না। আমরা তখন একদল ছেলেমেয়ে বিশ্ববিদ্যলয়ের নাট্য আন্দোলনের সাথে জড়িয়ে পড়লাম । আজকে যারা নেতৃ্ত্ব স্থানে আছে তারা সবাই সেই সময়ের। এর মধ্যে অনেকেই আজ বেচেও নেই । আপনার মিডিয়ার আসা প্রসঙ্গে কথা বলুন। আসলে প্রথমে ভাবিনি মিডিয়ার কাজ করব। পরে কেমন করে যেন হয়ে গেল । একটা সময় বিশ্ববিদ্যলয়ের ডিগ্রি লাভ করার পরেও মিডিয়ায় থেকে গেলাম । কারন অন্য প্রফেশন আর ভাল লাগে না । যেন বর্তমানে আর আগের অবস্থানে নেই । তবে আমি মনে করি প্রত্যেক যুগেই সংস্কৃতির ক্ষেত্রে একরকম থাকবেই। এখন অবশ্যই পরিস্থিতি অনেকটা ভালোর দিকে এসেছে বলে আমি মনে করি তবে যারা এ মাধ্যমে কাজ করতে আসছে অনেকটা নাম কামানো জন্যই আসছে বলে আমার মনে হয়। শুধু পয়সা বা নাম কামানোর জন্যই মিডিয়া নয় অন্তত আমি মনে করি । তাই ভাল লাগাটাও থাকা দরকার। অনেকেই মনে করে নাটকের জনপ্রিয়তা কমে গেছে আপনি কি মনে করেন? এটা আসলে এক কথায় বলা যায় না । কারন এটার সাথে অনেকগুলো বিষয় জড়িত। যেমন নাটক তো একটা বিষয় নিয়ে হয় না । এটা একটা টিমওয়াকের মত এবং অনেকগুলো বিষয় নিয়ে একটি ভালো কাজ হয়। এর মধ্যে কোন কোন বিষয়ের উন্নতি হয়েছে আবার কোন কোন বিষয়ের অবন্নতি হয়েছে । এর কাছ থেকে টেকনিক্যালভাবে আমারা আগের থেকে অনেক শক্ত অবস্থানে আসতে পেরেছি। তবে বহিবিশ্বের দেশগুলো যেভাবে টেকনিক্যালি এগিয়ে গেছে আমরা ততটুকু পারিনি। তবে আমরা আগের অবস্থান থেকে অনেক দূর এগিয়ে এসেছি । আর নাটকের মূল যে বিষয়টা এটার ক্ষেত্রে আমার মনে হয় আমার ডেভেলপ করতে পারিনি। গল্পের গাথুনি শক্ত নয়। ডায়ালগ ভাসা - ভাসা এরকম কাহিনী সব সময় আর শুধু কি ভালবাসা দিয়েই নাটক হয় এছাড়া অন্য বিষয়গুলো কি নাটকে ক্ষেত্রে উঠে আসতে পারেনা তাছাড়া আরো একটি বিষয় আমাদের নাটকে ভাসা ভাসা ভাবে উঠে আসছে । আমাদের মুক্তিযুদ্ধ গৌ্রবের এবং এটা আরো গুরুত্ব পেতে পারত। শুধু বিজয়ের মাস আসলেই নাটকে মুক্তিযুদ্ধের বিষয়টি উঠে আসে । কেন অন্য সময় এটা উঠে আসতে পারে না ? সেদিক থেকে আমাদের মঞ্চে বেশ কিছু বড় বড় কাজ হয়েছে বলে আমি মনে করি । আমার এখন একটা বিষয় নতুন করে ভাবাচ্ছে বাঙ্গালীর গর্ব শেখ মুজিবকে নিয়ে একটা ছবি তৈ্রী করার কথা ভাবছি। এনেক অনেকবার করার ইচ্ছা পোষন করেছি । কিন্তু করা হয়নি। সর্বশেষ দরিয়া পাড়ের দৌলতী প্রসঙ্গে কিছু বলেন। এটা অনেকটা আমার স্বপ্নের কাজ । অনেক খেটেখুটে এবং অনেকদিন সময় নিয়ে কাজটা করার চেষ্টা করছি। জানিনা কতটুকু সফল হব। ছবির পাত্রপাত্রী প্রত্যেকে ভাল অভিনয় করেছে । আমার বিশ্বাস ছবিটা আমার ভালোবাসা পাবে। নতুন যারা অভিনয় করতে আসে তাদের জন্য কি অভিনয়ের একাডেমিক শিক্ষার প্রয়োজন বলে মনে করেন ? আমার মনে হয় অভিনয়ের জন্য একডেমিক শিক্ষাটা থাকলেই খুব ভাল হয়। একডেমিকের সাথে প্রাকটিকাল জ্ঞানটা থাকলে দুটো মিলে ভাল কাজ হওয়ার সম্ভব বলে মনে করি এজন্য একাডেমিক শিক্ষাটা থাকলে ভালো হয়। সম্প্রতি নাটকে আরও একটি যোগ হয়েছে। ডেইলি সোপ নির্মান করছে আমাদের নির্মাতারা । এটাকে আপনি কোন দৃষ্টিকোন থেকে দেখেন? আমার কাছে সবই পজেটিভলি নেওয়া দরকার। এটা তো শুরু করেছে তাই কিছু সমস্যা হয়তো আছে । তবে এদের সাহস দেওয়া দরকার। আস্তে আস্তে তারাও উন্নতি করবে। নতুন ছেলেমেয়েদের কাজ আপনার কাছে কেমন মনে হয়? নতুন অনেক ছেলেমেয়ের কাজ আমার কাছে খুব ব্রিলিয়ান্ট মনে হয়। এজন্য প্রপার গাইড দরকার। এদের সঠিক নির্দেশনা দিতে পারলে আমার মনে হয় তার ভালো ভালো কাজ আমাদের উপহার দিতে পারবে । ইদানিং আপনাকে নাটকে খুব কম দেখা যায় । এটার কারন কি? বয়স তো অনেক হল । আর অধিকাংশ সময় অসুস্থ্য থাকি । এর মধ্যে মঞ্চে কাজ না করলেও নিয়মিত যেতে হয় । এছাড়া টুকটাক নির্মান কাজও করতে হয় । তবে অভিনয় সময় করে উঠতে পারিনা ।
Add as favourites (193) | Quote this article on your site | Views: 435
|