| Tarokader Kotha |
|
|
|
তারকাদের কথা
শাহরিয়ার নাজিম জয়
বিটিভির নিজস্ব প্রযোজনা নাটক কন্যা কুমারী আমার অভিনয়
ক্যারিয়ার টানিং পয়েন্ট হিসাবে কাজ করছে। এটি প্রযোজনা করছে ফারুক ভুইয়া। বুলবুল
আহমেদের বিলেতী বিলাস নাটকটিও আমাকে ব্যাপক পরিচিতি এনে দেয় । এছাড়া সাজ্জাদ
হোসেনের মুখোশ নাটকের কথা উল্লেখ না করলেই নয়।, মুখোশ আমাকে অনেক
পরিচিতি এনে দেয়। এই তিনটি নাটক করার পর আর আমাকে পেছনে ফিরে যেতে হয়নি। আবার বড়
পর্দার কথা যদি বলি তাহলে বলব জীবনের গল্প, গ্রাম গঞ্জের পিরিতি, এই যে দুনিয়া,
ছবি গুলো আমার চলচ্চিত্র ক্যারিয়ারের জন্য টানিং পয়েন্ট ।
সুবর্না মুস্তাফা নিদের্শিত চিরকুমার সভা এবং আমার মা
লাকী ইমাম নিদেশিত আপদ এ অভিনয় করা ছিল আমার অভিনয় ক্যারিয়ারের টানিং পয়েন্ট ।
দুটোই ছিল নাটক । এছাড়া শিল্পকলার প্রযোজনায় আমি রোমিও জুলিয়েট মঞ্চ নাটকে জুলিয়েট
এর চরিত্রে অভিনয় করি। এটাও আমার জন্য একটি টানিং পয়েন্ট ছিল।
আবারও বিজরী
দীর্ঘদিন পর আবার বিজ্ঞাপনচিত্রের মডেল হিসাবে দেখা যাবে টিভি
অভিনেত্রী বিজরী বরকতউল্লাহকে। তাকে দেখা যাবে তিব্বত বল সাবানের বিজ্ঞাপনচিত্রটি
নির্মান করবেন বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক অভিক। এ মাসেই শুটিং শুরু হবে কলকাতায়।
এই প্রসঙ্গে বিজরী বলেন, নিজের কারনেই অনেকদিন আমাকে কোনো বিজ্ঞাপন চিত্রে
দেখাযায়নি। অনেক অফার পেয়েছি, কিন্তু সে সবের কোনটায় আমার পছন্দ হয়নি বলে কতা
হয়নি। তিব্বতের নতুন এই বিজ্ঞাপনচিত্রের স্কিপ্টটি আমার ভীষন ভাল লেগেছে তাই রাজি
হয়েছি। বর্তমান বিজরী অভিনীত নাটক ডলস হাউজ, নীড় তেপান্তরে এবং ঢাকা নিবাস প্রচার
হচ্ছে বিচিন্ন চ্যানেলে।
Add as favourites (45) | Quote this article on your site | Views: 175
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





