| Tale News |
|
|
|
মীমের কাবিন ১ হাজার ১ টাকা
বরাবরই অভিনয়ে বেশ চুজী মীম। কোয়ালিটি বেশী এবং কোয়ান্টিটি কম
এ কথাটি সব সময় মাথায় রেখেই তিনি কাজ করেন। তাই দর্শকদের চাহিদাও তার কাজের উপর
সবসময়ই একটু বেশি থাকে।
দর্শকদের এই ভালোলাগা নিয়ে মীম আসছেন তার নতুন
ধারাবাহিক নাটক কাবিন ১ হাজার ১ টাকা নিয়ে।
ধারাবাহিকটি ২৬ পর্বের এবং এর সুটিং হয়েছে পুবাইলে। বাংলাদেশের
গ্রামাঞ্চলে বিয়ে নিয়ে ঝামেলার শেষ নেই। তা আবার যদি হয় নিবিত্ত কিংবা মধ্যবিত্তের
বিয়ে তাহলে তো কথাই নেই। এমনি কিছু ঘটনা ছাপিয়ে উটেছে ধারাবাহিকটির কাহিনীতে।
কাবিন ১ হাজার ১টাকা ধারাবাহিকটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। এখানে অন্যতম দুটি
চরিত্রে অভিনয় করেছেন মীম এবং চঞ্চল চৌধুরী
বিজ্ঞাপনে ব্যস্ত আনজাম
উপস্থাপক এবং নির্মাতা আনজাম মাসুদ এখন বিজ্ঞাপচিত্র চিত্র
নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সমপ্রতি তিনি লিজান মেহেদির একটি বিজ্ঞাপনচিত্র
নির্মান করেছেন। রঙের মেলায় রঙের খেলা/টুকটুকে লাল রঙের মেলা/ সাজায় লিজান,
রাঙায় লিজান প্রিয় দুটি হাত/বৈশাখী উৎসবে লিজান মেহেদি করে বাজিমাৎ-এমন জিঙ্গেলের
বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। আনজামের লেখা ও রেশাদের কম্পোজিশনে
বিজ্ঞাপনের জিঙ্গেলে কন্ঠ দিয়েছেন কনা। এতে মডেল হয়েছেন জেনিথ, সাঈদ এবং ৩০
জন নৃতশিল্পী। বিজ্ঞাপনটি নির্মান প্রস্নঙ্গে আনজাম বলেন, গাজীপুরে ২০ টির মতোন
দোকান সাজিয়ে বৈশাখী মেলার সেট বানিয়ে তবেই এ বিজ্ঞাপন নির্মান করেছি। বিজ্ঞাপন
নির্মান ছাড়াও আনজাম এটিএন বাংলায় প্রচারিত অনুষ্টান আজকাল পরশুর নিয়মিত উপস্থাপনা
করছেন। টার্গেট ওয়াশিং
পাউডারের আরো একটি নতুন বিজ্ঞাপনের কাজ খুব শিগরীরই শুরু করবেন বলে জানান তিনি ।
পুলিশ অফিসার আগুন
গায়ক পুলিশ অফিসার হিসাবে দেখা যাবে । একটি এক ঘন্টার নাটকে
অভিনয় করেছেন আগুন শালোক শিরোনামের নাটকটির রচনা ও পরিচালনা করেছেন রাসেল
আসেকী । আগুন অভিনীত পুলিশ অফিসারের চরিত্রের নাম বিজয়। আগুন এর আগেই বেশ কয়েকটি
নাটকে অভিনয় করেছেন । এই প্রথম তিনি পুলিশ চরিত্রে অভিনয় করবেন ।
ঈশিতার দায়বদ্ধ
ঈশিতা অনেক দিন পর অভিনয় করেছেন একটি ধারাবাহিক
নাটকে। মূলত চারজন বন্ধুর ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র
করে ধারাবাহিকটির কাহিনী মানুষের চাওয়া পাওয়া , সমাজের কিছু অর্থনৈতিক চরিত্র এবং
প্রত্যেকের ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা ইত্যাদি সবকিছু ছাপিয়ে উঠেছে ধারাবাহিকটিতে।
সমরেশ মুজুমদারের এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন ফাল্গুনী হামীদ।
উত্তরায় আপন ঘরে এর সুটিং হচ্ছে । আপাতত ৫২ পর্ব পর্যন্ত সুটিং্যের প্রস্তুতি
চলছে। ধারাবাহিক ১০০ পর্যন্ত চলতে পারে । এতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন নাদিয়া,
ঈশিতা, তনিমা হামিদ নাসিম আহমেদ হাবীব প্রমুখ।
বাদ পড়লেন তিন্নি
নির্মাতাদের ভোগানোর শাস্তিস্বরুপ এবার বড় ধরনের একটি কাজ
হারিয়েছেন মডেল ও অভিনেত্রী শ্রাবন্তী দত্ত তিন্নি। বাংলালিংক নতুন বিজ্ঞাপন
চিত্রে নেই। যদিও তাকে বাদ দেওয়ার
ব্যাপারে অফিসিয়ালি কিছুই বলা হয়নি । তবুও ধারনা করা হচ্ছে তার অমনোগিতাই তাকে
দূরে ঢেলে দিচ্ছে তিন্নির পরবির্বতে
নতুন এই বিজ্ঞাপন চিত্রে দেখা যাবে লাক্স তারকা বিন্দুকে। মোনালিসা , নীরব, ইমন এর
সঙ্গে দেখা যাবে বিন্দুকে । বিজ্ঞাপনটি নির্মান করেছেন কিসলু। এবার বিজ্ঞাপনে
তৃতীয় সিকুয়েন্স তৈ্রী হচ্ছে । ইতিমধ্যে বিজ্ঞাপনের জন্য রিহার্সেল শুরু হয়েছে।
এবারের বিজ্ঞাপনের জিঙ্গেল তৈ্রী করেছে হাবীব ওয়াহিদ। Add as favourites (54) | Quote this article on your site | Views: 196
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





