|
Page 1 of 4
নতুন ইমনের গল্প
খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা এই ছেলেটি এক সময় জাতীয় দলের ক্রিকেটার হবার
স্বপ্ন দেখতো। লাজুক টাইপের, জেদী এই নবীন আমাদের ছবির জগতে নতুন দিনের
বার্তা নিয়ে হাজির হয়েছে।
চলচ্চিত্রের নবীনতম নায়কদের মধ্যে যার নাম সর্বপ্রথমে চলে আসে তিনি হলেন
মাননুন ইমন। সকলে তাকে ইমন নামেই চেনেন। ইমনের মিডিয়া জগতে যাত্রা শুরু হয়
২০০৫ সালে তিব্বত স্যান্ডালিনা পাউডারের বিঞ্জাপনচিত্রে। সে বিঞ্জাপনে তার
বিপরীতে ছিলেন চলচ্চিত্র নায়িকা শাকিবা। এপর বাংলালিংক এর বিঞ্জাপনচিত্রে
ইমন অংশ নেন। পরবর্তী সময়ে ইমনকে লাইমলাইটে নিয়ে আসার জন্য এ বিঞ্জাপনটির
ভূমিকা ছিলো অনেক বেশি। মডেলিং-এর পর কাজের ব্যাপ্তিটাকে আরেকটু বড় পরিসরে
নিতেই ইমন যুক্ত হন টিভি নাটকের সঙ্গে। যখনই অভিনয়ে ইমন হাতেখড়িটা সম্পন্ন
করলেন তখনই তার ডাক পড়ে রুপালী পর্দায়। ইস্পাহানী আরিফ জাহানের পরিচালনায়
মুক্তি পায় ইমন-অপু বিশ্বাস অভিনীত প্রথম চলচ্চিত্র 'বুক ভরা ভালোবাসা'।
সে যাত্রায় দর্শকপ্রিয়তার পরীক্ষায় ইমন কোনমতে উতরে গেলেও বাণিজ্যের
হিসেব-নিকেশ আহামরি কিছু করে দেখাতে পারেননি। তাই ইমনের চলচ্চিত্রের
গল্পটা এখানেই শেষ হয়ে গেলও কোথায় যেন একটা আলোর রেখা ঠিকই দেখেছিলেন
নির্মাতারা। আর তাই হারিয়ে যাওয়ার পরিবর্তে ইমন ফিরে এসেছেন কয়েকগুণ
শক্তিশালী হয়েই। ইতিমধ্যেই তাকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে রেখে নির্মিত
হয়েছে ঢাকাই চলচ্চিত্রের পথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান ঋদ্ধি টকিজের
চলচ্চিত্র 'পিরিতির দোকানদারি'। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে খালিদ মাহমুদ
মিঠুর পরিচালনায় 'গহীনের শব্দ'।
রুপালী পর্দায় একজন নায়ককে ঘিরে গড়ে ওঠে
অনেক হিসেব নিকেশ। তবে ইমনের ভাষায়, সবকিছুর উর্ধ্বে থেকে সবার প্রতি
শ্রদ্ধা রেখে সুন্দর একটা আগামীর স্বপ্নেই বিভোর তিনি। ইমনের মতে, গল্পের
বৈচিত্রের মাঝে নিজেকে ভাঙ্গা গড়ার সুযোগ আর এমনি করেই গল্পকে মাথায় রেখে
কাজ করতে চান তিনি। কিন্তু দেশীয় চলচ্চিত্র যেখানে বাণিজ্য আর জনপ্রিয়তার
নাটাই, এখনো মুষ্টিমেয় কিছু পরিচালকের আর প্রযোজকের হাতে সেখানে ইমনের
ভালো গল্পের তত্ব আদৌ টিকে থাকবে কিনা। জানতে চাইলে ইমন বলেন, 'আমি এ
পর্যন্ত যে কয়টি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছি সেগুলোর
চুক্তিস্বাক্ষরের আগেই আমি বিনয়ের সাথে ছবির গল্পটা জানতে চেয়েছি। তারাও
আমাকে জানিয়েছেন। এরপর ছবিতে অভিনয়'। বর্তমানে ইমন বেশ ব্যস্ততার মধ্য
দিয়েই দিন কাটাচ্ছেন। সামনে ইমন আরো বেশ কয়েকটা চলচ্চিত্রে অভিনয় করতে
যাচ্ছেন। এদের মধ্যে আছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত 'সবাইতো ভালোবাসা
চায়', শাহিন সুমনের 'রাস্তার ছেলে', মোস্তাফিজুর রহমান বাবুর 'অবুঝ
ভালোবাসা' ও 'নকল বৌ' এবং জি সরকারের 'বিদ্রোহী গার্মেন্টস কন্যা'। এসবের
বাইরে সম্প্রতি নজিমুদ্দিন চেয়ারম্যানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ইমনকে
চুক্তিবদ্ধ করা হয়েছে ১২টি চলচ্চিত্রের জন্য্ প্রয়াত চিত্রনায়ক সালমান
শাহ'র ডাক নাম ছিলো ইমন। আর এ প্রজন্মের তরুণ নায়ক ইমনও একদিন সালমান
শাহ'র মতো মস্ত বড় গুনী অভিনয়শিল্পী হবেন। আর অভিনয় দিয়েই ইমন জয় করে
নেবেন দর্শকদের হ্রদয়। আর আগামী দিনে আমরা দেখতে পাব অন্য এক ইমনকে।
Add as favourites (194) | Quote this article on your site | Views: 1234
|