|
সোনু নিগম
যত বয়স বাড়ছে আমার পাগলামিও বাড়ছে । মনে হচ্ছে
জীবনে না করা কত কিছু বয়ে গেছে। আরও অনেকদিন বাচতে হবে। চৌত্রিশে পা রেখে জীবন
সম্পর্কে এমনই আত্বোপলব্ধি সোনু নিগমের । আর তাই আজকাল অনেক কিছু থেকেই নিজেকে
সরিয়ে নিচ্ছে । প্লে-ব্যাকে,স্টেজ শো, রেকডিং কমিয়ে দিয়েছেন সব কিছু। যতটা পারছেন
বাড়িতে সময় দিচ্ছেন। জির সারেগামাপায় খুদে চ্যাম্পিয়নদের বিচারক হিসেবে ছোট পর্দার
ইদানিং দেখা যাচ্ছে সোনুকে। এর আগে দুবার ইন্ডিয়ান আইডল এর বিচারক ছিলেন। তিন
বারের বার নাম তুলে নেন। হঠাৎ কেন চ্যানেল বদল ? মুল্যবোধ যদি জনতার ভুল বিচারে
সায় না দিতে চাওয়াটা তাহলে সারেগামাপাতে কেন? কোনও রিয়্যালিটি শোই
পাবলিক ভোটিং এর উদ্ধে নয়। কে বলেছে এইসব উলটাপালটা কথা জুলাইতে আমার ছেলে
হয়েছে ওর জন্ম আমেরিকাতে ইন্ডিয়ান আইডলের
সময় শুটিং সব তালগোল পাকিয়ে দিচ্ছিল । আমি তো একটা মানুষ । পরিবার আমার ফাস্ট
প্রায়োরিটি ছিল । আর লিটল চ্যাম্প শুরু হল
আমি বিদেশ থেকে ফিরে আসার পর। এখানে সময় দিতে তাই আমার কোন অসুবিধে হয়নি।
এক নিমেষে জল্পনার সব অবসান ঘটিয়ে দিলেন তিনি। কিন্তু এটাও সত্যি দ্বিতীয়
বার ইন্ডিয়ালা আইডল থেকে অময় দত্তের বাদপড়া আর সন্দীপের সেরা হওয়ার কড়া প্রতিবাদ
জানিয়েছিলেন তিনি। মনমানিল্য হয়েছিল ফারহা আর অনু মালিকের সঙ্গে তাহলে কি সোনি
কতৃপক্ষের সঙ্গেও কোন ঝামেলা? দেখুন যেটা আমি মন থেকে মেনে নিতে পারিনি তার কড়া
প্রতিবাদ সব সময় করে এসেছি। দশক বিচার যেখানে শেষ কথা বলেছি। একঘেয়ে এই কাজ থেকে
নিজের মাথাটাকে কিছুদিন বিশ্রান নিতে চেয়েছিলাম। তাই আমেরিকায় যাওয়া । জি
বা সোনি আমার কাছে আলদা কিছু নয়। কাছে নেওয়াটা নির্ভর করে টাকার ওপর। অথচ সোনুর
ট্যুর নিয়ে খবর রটেছিল, তিনি নাকি দেশ ছেড়ে পাকাপাকিভাবে বসতি গড়ছেন ওখানে ।
ব্যাপারটা কি ? সোনুর সাফ জবাব আমি নিজেই এখনও জানলাম না , কোথায়
থাকতে চাই। কোথায় চাল থাকব। আর খবর রটে গেল । আর শারিরীকভাবে আমি যখন যেখানে
থাকি আমার মনটাও সেখানে থাকে । এর বেশি কিছুই বলতে পারব না । প্রায় সাড়ে পাছ বছর
পর আমেরিকা গিয়েছিলাম। আশাজি আর কুনাল সাথে
এবছর জুন মাসে সোনু আমেরিকা যান। ফিরে আসার পর ছেলে
নেভানের জন্ম। আবার যান স্টেমবার কানাডাতে তবে এবার কারোর সাথে নয়। বিদেশে
মঞ্চে শো ছিল তার একার । সেখান থেকে জামানি হয়ে হাভার্ড কলেজ এবং বিশ্ববিদ্যলয়ে
একক সঙ্গীতের অনুষ্ঠানে যান। সব মিলিয়ে শেষ কয়টা মাস তিনি বিদেশে কাটিয়েছেন।
প্লেবাক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন কেন? ফানা কৃঋ, কাভি আলবিদা না কাহোনা পরে এই বছরটা
তো
ফাকা গেল আপনার? ফাকা ঠিক না ওম শান্তি ওম ম্যায় আগর কহু ট্রাকটা রয়েছে । লাগা
চুনরি তে একটা গান রয়েছে । আর সময়টা পেলাম কোথায়? তাছাড়া ফিল্মে প্লে ব্যাক করার
আমার আর তেমন আগ্রহ নেই । সেই রিহসলি, সঙ্গীত পরিচালকের সঙ্গে বসা রেকডিং করা ।
নিজের অন্য কোন সময় থাকে না । কেমন যেন দম বন্ধ হয়ে আসে । ঠিক করেছি, কম কাজ করব
কিন্তু ভাল করব । আমি তো কোন রেকড গড়ার স্বপ্ন নিয়ে নামিনি। বাড়িতে অনেক অনেক ভাল
ভাল বই আছে যে গুলো পড়া হয়নি। এই সময়ের অভাবে ভেঙ্গে যেতে বসেছিল সোনু মধুরিমার
সংসার। বেশ কিছু দিন আলাদা ছিলেন দুজনে। ডিভোর্স হয়ে গেছে গুজবে মিডিয়া যখন সরগরম,
তখন মুম্বাইয়ের এক রাজনীতিবিদের পার্টিতে
দেখা দেন যুগলে। তবে শানু যাই বলুক না কেন গুজব রটেছে ওম শান্তি ওম এর সেটে ফারহার
সঙ্গে মনোমালিন্য আর সম্ভাবত তার ফলে
শাহরুখ ক্যাম্প থেকে সরিয়ে নেওয়ার জন্য শানু নিজেকে সরিয়ে নিচ্ছেন
প্লেব্যাক থেকে। বলিউডে শাহরুখ যে কতটা জরালো তার ছোট্ট প্রমান ওম শান্তি ওম এর ওই
একটা গান। ফারহার সঙ্গে মনমালিন্য অবশ্য অন্য কারনে । সংগীত পরিচালক শেখরকে ছাপিয়ে নিজের মত দিতে গিয়েছিলেন সোনু। না করে দিয়েছেন ফারহা শাহরুখ।
তাতেই আতে ঘা লেগেছে সোনুর। এই নিয়ে ফারহা শানু কেউ কিছু বলেনি। এত
বোকা তারা নন । তবে ফারহা সম্প্রতি তিনি এক সাক্ষাৎকার বলেছেন
সোনু তো এরকমই অভিযোগ করেই থাকে । ওর যদি কিছু বলার থাকে ও আমাকে সরাসরি বলতে
পারত। আর এই কথাতেই পরিস্কার ওম শান্তি ওম এ সব শান্তিতে হয়নি। তারপরে
সারেগামাপাতে বিশেষ পর্বে আমিন খানের পাশে বসে সোনু ঢাডঢোল বাজিয়ে জানিয়ে দিলেন
তিনি নাকি ছোট, তিনি নাকি ছোট থেকেই আমিন খানের ভক্ত। তার মতো করেই হেয়ার স্টাইল
বদলান। ডায়েরিতে আমিরের ছবি কেটে কেটে পাতা ভর্তি করে রেখেছেন। শাহরুখের
ক্যাম্পের সাথে বিরোধ বাধতে মুখ ঘুরিয়ে নিতে চান সোনু।
এরপর তা হলে কি করবেন তিনি? রেকডিং বাদ , অভিনয় বাদ? অভিনয়ের
প্রশ্নই ওঠে না কারন এই নয় যে, আমার ছবি তিনটি ভাল চলেনি। অভিনয় একটা টিম ওয়াক। আর
আমি একটু নিজের মত চলতে ভালোবাসি। সারাটা বছর মন দিয়ে শুটিং, ডাবিং, প্রমোটিং করার
পরও ছবির রিভিউ যদি খারাপ হয়, অন্য কারও কাজ খারাপ হওয়ার জন্য, সেটা
আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আর গান ছাড়া আমার অনেক শখ আছে । এখন আমি জীবনে
যথেষ্ট প্রতিষ্ঠিত। অনেক দিনের ইচ্ছা আমি একটা ফার্ম হাউজ করব। সেটা মনের মত করে
সাজাবো। আর গান ছেড়ে দেব বলে তো আর হঠাৎ করে ছেড়ে দেওয়া যায়না। আমার কন্টিমেন্টের
একটা দাম আছে । হয়তো এখন একশটা গান করছি কিছু দিন পর তিরিশটা করব। তারপর দশটা ।
এভাবেই। উত্তর সম্পন্নই রেখে দিয়েছেন সোনু , নিগম।
Add as favourites (69) | Quote this article on your site | Views: 435
|