| Sondoci |
|
|
|
ব্যস্ত সময় ছোনিয়ার
তাকে গানের পাখি বললে একদম ভুল হবে না সাবলীল কন্ঠে যে কোনো
গান যে খুব সহজেই আওড়াতে পারেন সেই হচ্ছে সোনিয়া । ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায়
নিজের যোগ্যতা দিয়ে সেটাই প্রমান করলেন । ভাগ্য খুব বেশি সহায় ছিল না বলে
প্রতিযোগিতার খুব কাছাকাছি থেকেও দূরে সরে যেতে হয়েছিল তাকে । কিন্তু পুরানো সেই
স্মৃতি নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি। ক্লোজআপ ওয়ান তাকে একটা প্যাটফর্ম গড়ে
দিয়েছে এজন্য যতেষ্ট কৃ্তজ্ঞ তাদের কাছে । একক এবং ডুয়েটসহ মিক্সড আলবামের
পাশাপাশি সোনিয়া স্টেজ প্রোগ্রাম নিয়ে বেশ ব্যস্ত সপ্তাহের প্রায় প্রতিদিন কোন না
কোন স্টেজ প্রোগ্রাম তার সুরেলা কন্ঠের গান মুগ্ধ করে শ্রোতাদের দেশ ছাড়াও দেশের
বাইরে সোনিয়ার তার সাবলীল
পারফমেন্সের জন্য বেশ প্রসংসিত ।
এক সঙ্গে ৫ ব্যান্ড
বাংলা
নবর্বষ উপলক্ষে এবার একসঙ্গে ৫টি
জনপ্রিয় ব্যান্ড দল আলবাম প্রকাশ করেছে ।
অঙ্গ
দিলা সঙ্গ দিলা শিরোনামের এই আলবামটি সাজানো হয়েছে ১২ টি গান দিয়ে ।
আলবামের
দলগুলো হচ্ছে ব্যান্ড উইনিং, দলছুট,ওয়ার ফেইজ,সপ্তক ও দ্য ট্র্যাপ।
গানগুলোতে কন্ঠ দিয়েছেন সঞ্জীব চৌধুরী,
বালাম, বাপ্পা মুজুমদার, এহসান ও তরুন । গানের কথা লিখেছেন কামরুজ্জামান কামু,
সঞ্জীব চৌধুরী , জুলফিকার রাসেল দীপন রাসেল ওনীল । আলবামটি সম্প্রতি সাউন্ডটেক
থেকে বাজারে এসেছে আলবাম প্রসঙ্গে বাপ্পা
বলেন ব্যান্ডের শিল্পীদের একসঙ্গে গান গাওয়া খুব বেশি নয় । বেশির ভাগই হয়ে থাকে সলো।
কিছু কিছু আলবাম বের হয় এটা ঠিক। কিন্তু মান সন্মত গান খুব বেশি থাকে না । অঙ্গ
দিলা সঙ্গ দিলা আলবামটির প্রত্যেকটি গানই শ্রুতিমধুর হয়েছে ।
হাসানের নতুন একক
দীর্ঘদিন পর ব্যান্ড শিল্পী হাসান তার
একক আলবাম নিয়ে এসেছেন। ভালবাসা মানে দুঃখ শিরোনামে আলবামটি কথা
সুর বয়েছে বেশ বৈচিত্রতা। বাংলা নবর্বষ উপলক্ষে আলবামটি বাজারে এসেছে অডিও
প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা। বরাবরে মত এই আলবাম টেকনো রক, ফিউশন ও রাগ প্রধান
গান দিয়ে সাজানো হয়েছে । নতুন আলবামের প্রসঙ্গে হাসান বলেন প্রিন্স মাহমুদের কথা ও
সুরে আমার
প্রথম আলবামটি তাল প্রকাশিত হয়েছিল । তখন আলবামটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
অনেকদিন পর আবার তারই কথা ও সুরে আলবামটি বাজারে এলো। আমার বিশ্বাস এই
আলবামের সবগুলো গান শ্রোতাদের ভাল লাগবে।
অভিনয়ে বালাম
এ সময়ের সুপার হিট তারুন্যের ক্রেজ
সঙ্গীতশিল্পী বালাম সঙ্গীতকে জয় করে এবার অভিণয়ের নাম লেখালেন তার
ভিন্ন প্রতিভার সাক্ষর তাখতে। চয়নিয়কা চৌধুরীর পরিচালনায় যদি চাও আমি রোদ্দুর হবো
শিরোনামের এক পর্বের নাটকটিতে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর বিপরীতে একজন সঙ্গীত
শিল্পী হিসাবে বালামকে দেখা যাবে। অভিনয় প্রসঙ্গে বালাম বলেন গানের মতো এটাও এক ধরনের
এক্সপেরিমেন্ট । ভাল লাগলে মাঝে মাঝে অভিনয় করব। কিন্তু নিয়মিত হবার ইচ্ছে নেই ।
তবে গানই আমার মুল পাটর্ফম। নাটকটিতে প্রযোজনা করেছেন লাইট এন্ড শ্যাডো Add as favourites (37) | Quote this article on your site | Views: 239
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





