| Singer Coments |
|
|
|
সংশ্লিষ্টদের
শিল্পীদের
কথা -
রুনা লায়লাঃ বিচারক, চ্যানেল আই - সেরা কণ্ঠ 08
সংগীতের ক্ষেত্রে পকৃত মেধাবীদের খুজে বের করতে চাই আমরা।
আমাদের লক্ষ একজন ভালো শিল্পি। উপহার দেওয়া এবং সে যাতে সংগীতানগনে একটা স্থায়ী
অবস্থান সৃষ্টি করতে পারে এমন কিছু ব্যবস্থা করা। স্বচ্ছ ও নিরপেক্ষ
বিচারের ব্যাপারে আমরা শতভাগ
সচেতন।
আশা করছি এর মাধ্যমে দেশীয় সংগীতের আরো সমৃদ্ধি ঘটবে।
ফুয়াদ নাসের বাবুঃ উপদেষ্টা, ওয়ান্ডার ভয়েস অব বাংলাদেশ
আমরা সবসময় সংগীতের যুগ পরস্পরায় বিশ্বাসী। এই মাধ্যমে কেউই
আসলে বিচ্ছিন্নভাবে কেউ নয়, বরং এক বিশাল সামষ্টিক অভিযাত্রায় সবাই সহযাত্রী।
তাই সংগীতের নতুন দিন আবাহনের এই পক্রিয়া সবাইকে নিয়ে না করলে সফল হবে না। আমাদের
লক্ষ একজন সত্যিকারের প্রতিভা খুজে বের করা যার মাধ্যমে দেশ-জাতি কিছু পাবে।
আমাদের দেশে আনেক সম্ভাবনময়ী প্রতিভা রয়েছে। প্রয়োনীয়
পৃষ্টপোষতা এবং সঠিক পরিচর্যার অভাবে এসব প্রতিভার মূল্যায়ন হয় না। তাই এ জাতীয়
উদ্যেগ সব সময়ই সাধুবাদযোগ্য। ক্লোজআপ ওয়ানের মাধ্যমে আমরা চেষ্টা করবো এমন কিছু
প্রতিভা তুলে আনার, যারা আগামী দিনের সংগীতে সামনে থেকে নেতৃত্ত দেবে। বিচারের ক্ষেত্রে
অবশ্যই আমি আমার ক্ষমতানুযায়ী সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করবো।
অন্যদের মতামত
খুরশিদ আলমঃ সংগীতশিল্পী
সংগীতের উপর প্রতিযোগীতা নিঃসন্দেহে ভালো একটি ব্যপার।
প্রতিযোগীতার মাধ্যমে অনেক মেধাবী শিল্পী খুঁজে পাওয়া যায়। তাই প্রতিভা অন্যষনের এই
আয়োজনকে আমি ইতিবাচক বলেই মনে করি। চ্যানেল আই সেরা কন্ঠের অডিশন রাউন্ডে
বিচারকার্য করতে গীয়ে আমি দেখেছি অনেক প্রতিভাবান তরুন তরুনী রয়েছে বিভিন্ন
স্থানে, যাদেরকে সুযোগ দেলে ভালো কিছু করতে পারবে।
সু্বির নন্দীঃ সংগীতশিল্পী
প্রতিভা অন্যষন কর্মসুচি আবশ্যই একটি শুভ প্রচেষ্টা। তবে কিছু
ক্ষেত্রে প্রক্রিয়াগত পরিবর্তন করা দরকার। তরুন প্রতিভাবান শিল্পীরা যেন
অর্থ-বিত্তের মোহে বেপরোয়া হয়ে না যায় সে জন্য তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে
হবে। গানের চর্চা এবং পরিমিত বোধ একজন শিল্পী হয়ে ওঠার জন্য অনেক বেশী
জরুরী। এ বিষয়টা খেয়াল রাখতে হবে।
আইয়ুব বাচ্চুঃ সংগীতশিল্পী Add as favourites (72) | Quote this article on your site | Views: 353
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





