|
Page 1 of 3
গুজব, না আলোচনা
চলচ্চিত্রের পথম সারির জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। সম্প্রতি এই নায়িকা 'নাম্বার ওয়ান শাকিব খান' ছবি থেকে বাদ পড়ার পর চলচ্চিত্র পাড়া সরগরম হয়ে উঠে। ঢালিউড চলচ্চিত্রে পূর্ণিমার নিদ শেষ হতে চলেছে-এমনটাই আলোচনা হচ্ছে। অবশ্য এ নিয়ে তেমন কোনো মাথাব্যাথা নেই পূর্ণিমার। তিনি বলেন, 'প্রায় প্রতিদিনই আমাকে নিযে বিভিন্ন পত্র-পত্রিকায় নানারকম লেখা হচ্ছে। এতে আমি দারুন খুশি। কারণ আমাকে নিযে লেখা ছাপা হচ্ছে, আমি এখনো আলোচনায় আছি বলেই। আমাকে নিযে আরো বেশি বেশি লেখা হোক আমি এটাই চাই। আমি মনে করি একজন শিল্পীকে নিয়ে যত বেশি আলোচনা বা লেখালেখি হবে ততো্ই তার গুরত্ব বাড়বে'। নতুন কোন ছবি থেকে বাদ পড়া প্রসঙ্গে পূর্ণিমা বলেন, 'মিডিয়ায় বলাবালি হচ্ছে আমি নাকি ছবি থেকে বাদ পড়েছি। অথচ 'নাম্বার ওয়ান শাকিব খান' ছবিতে অভিনয়ের ব্যাপারে আমার কোন কথাই হয়নি পরিচালকের সাথে। চলচ্চিত্রের একজন সুন্দরী এবং গুণী নায়িকা হিসেবে পূর্ণিমা খ্যাতি অর্জন করেছেন অনেক আগেই। সম্প্রতি চাষী নজরুল ইসলামের নতুন ছবি 'দেবদাস' থেকেও বাদ পড়েছেন তিনি। এ প্রসঙ্গে পূর্ণিমা জানান, 'আমি দেবদাস ছবিতে পার্বতী চরিত্রে অভিনয় করব এমনটাই কথা হয়েছিল চাষী নজরুল ভাইয়ের সাথে। পারিশ্রমিকের বিষয়টাও ঠিক ছিল। কিন্তু হঠাৎ একদিন তিনি আমাকে বলেন পার্বতীর বদলে চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করতে। কিন্তু আমি তাতে রাজী হইনি। আমি বলেছি, অভিনয় করলে পার্বতী চরিত্রে অভিনয় করব। এর কিছুদিন পরে ছবির মহরত হলো। ওইদিন জানতে পারলাম পার্বতী চরিত্রে আমার জায়াগায় অপু বিশ্বাসকে নেয়া হয়েছে। অথচ আমাকে কিছুই জানানো হয়নি। মহরতের পর চাষী ভাইকে ফোন করে বিষয়টা জানার চেষ্টা করলে, তিনি আমাকে বলেন এটা সম্পূর্ণ পলিটিক্সের কারনে হয়েছে'। চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকাকে নিয়ে আরো একটি খবর ছড়িয়েছে মিডিয়ায়। তিনি নাকি মাস কয়েক আগে শাকিব খানের সাথে 'টিরদিন তুমি যে আমার' ছবির শুটিং করতে যেয়ে গভীর রাতে শুটিং বন্ধ করে বাড়ি চলে আসেন। পরে মিডিয়ায় খবর আসে শাকিব পূর্ণিমার সাথে খারাপ আচরণ করেছেন বলে পূর্ণিমার অভিনযোগ রয়েছে। অবশ্য পূর্ণিমা এ ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা বলে জানান। তিনি বলেন, 'শাকিব আমার ভালো একজন সহর্কমী। ওইদিন ওর সাথে আমার এমন কিছুই হয়নি যে শকিবের বিরুদ্ধে অভিযোগ করবো। শাকিবের সাথে আমার সম্পর্ক এতোই ভালো যে সম্প্রতি আমরা আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। শাকিবের সাথে আমার সর্ম্পক খারাপ হলে নিশ্চয়ই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতাম না'। মিডিয়া পূর্ণিমাকে নিয়ে নানান কথা লিখছে। এর মধ্যে হয়তো কোনোটা সত্যি কোনোটা মিথ্যা। তবে মিডিয়া সত্য-মিথ্যা যাই লিখুক না কেন তাতে পূর্ণিমার কোন বিরক্তি নেই। কারণ তিনি নিজের জায়গায় অটল। তার মতে, গুজবে কান দেব কেন? সময়ই সব বলে দেবে।
Add as favourites (129) | Quote this article on your site | Views: 1501
|