Login






Lost Password?
No account yet? Register

Sponsors Link Left

Random Image

AjomKhan03

AjomKhan03

Date: 23/03/08 Views: 27 Owner: BdShowBiz

Sabnur Print E-mail
(27 votes)

আমি ছিলাম আমি আছি  আমি থাকবো শাবনুর

দেশীয় চলচ্চিত্রে বর্তমান দর্শক ও নির্মাতাদের কাছে যে কয়জন নায়কাদের চাহিদা আছে তাদের মধ্যে শাবনুর অন্যতম। শাবনুর তার অভিণয় জীবনের শুরু থেকেই একটা  আলাদা হিসাবের মধ্যে চলে আসছেন। তাকে নিয়ে নির্মাতাদের বিভিন্ন অভিযোগ থাকলেও অভিনয় পারনগমতা ও দর্শকপ্রিয়তা কারনে শীর্ষ স্থানটি এখনো তার দখলে। বর্তমান সময়ে নায়িকাদের মধ্যে শাবনুর সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত শিল্পী। একজন নবীন প্রযোজকের কাছে শাবনুর বারো লাখ টাকা পারিশ্রমিক দাবি করার পর হৈচৈ পড়ে ইন্ডাস্ট্রিতে। তবে একথা সত্যি বর্তমান নায়িকা সংকটের প্রেক্ষাপটে শাবনুরের কোন বিকল্প নেই। এ সময়ে নতুন কয়েকজন নায়িকা উকি ঝুকি দিলেও এখনো তারা পরীক্ষিত নন।গত বছরেও যদিও তার ক্যারিয়ারে এখনো তেমন উল্লেখ করার মতো সাফল্য ছিল না । কিন্তু সম্প্রতি মুক্তি পাওয়া কঠিন প্রেম ও বিয়ানসাইব ছবি দুইটি ব্যবসা সফল হওয়াতে নির্মাতারা পুনরায় তাকে নিয়ে ছবি নির্মান করতে আগ্রহী হয়ে ঊঠেছেন। শাবনুরের প্রতি নির্মাতাদের যে অভিযোগ রয়েছে সে অভিযোগের গন্ডি থেকে বেরিয়ে আসতে পারলে আরো কয়েক বছর শাবনুর শীর্ষ নায়িকার আসনে অধিষ্টিত হবেন। এক সময় যে নায়কের সাথে অভিনয় করতে তার আপত্তি ছিল ক্যারিয়ার চাঙ্গা রাখার স্বার্থে সেই নায়কের বিপরীতে কাজ করতে শাবনুর এখন স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানা যায়। সময়ের চাহিদা সম্পন্ন এই নায়িকা আবারো নায়ক রিয়াজের সঙ্গে জুটিবদ্ধ হয়ে ছবিতে অভিনয় করেছেন। আর সে কারনেই শাবনুর - রিয়াজের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছে বলে জানা যায়। অবশ্য রিয়াজ ইতিমধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

তারকালোক-নির্মাতাদের অভিযোগ আপনি সিডিউল নিয়ে ঘাপলা করেন এবং সময় মত শুটিং জোনে উপস্থিত হন না ।

শাবনুর- আমার বিরুদ্ধে এই অভিযোগ অনেক দিন থেকে কিছু নির্মাতা করে আসছেন। ছবি চুক্তিবদ্ধ হওয়ার সময়ই আমি বলে দেয় শুটিং জোনে সকাল ১১টার আগে আমি উপস্থিত হওয়া আমার পক্ষে সম্ভব না । আর সিডিউল নিয়ে আমি বেশ সচেতন। ইচ্ছে করে কখনও আমি সিডিউল নিয়ে ঘাপলা করিনা । তবে কথা অনুযায়ী আমার পারিশ্রমিক যাহার সময় মত প্রদান করেন না তাদের সঙ্গে সিডিউল নিয়ে আমার জটিলতা হয়েছে তা সত্য।

তারকালোক-বর্তমানে আপনি কয়টি ছবিতে অভিনয় করছেন? ক্যারিয়ার নিয়ে কি সন্তুষ্ট।

শাবনুর- এ সময়ে আমি প্রায় ১৫টির অধিক ছবিতে অভিনয় করছি। আর ক্যারিয়ার নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি।

তারকালোক- আপনি এখন শীর্ষ নায়িকাদের তালিকায় আছেন । আর তা কতদিন ধরে রাখতে পারবেন?

শাবনুর- আমার জানা মতে দর্শক মহলে আমার জনপ্রিয়তা আছে । নির্মাতারা দীর্ঘদিন পর রিয়াজের বিপরীতে  আমাকে কাস্ট করেছে তাই এক সঙ্গে আবার অভিনয় করছি।

তারকালোক- শোনা রিয়াজের বিপরীতে আপনার অনিহা ছিল।

শাবনুর- অনিহা থাকলে কি অভিনয় করতাম।

তারকালোক- রিয়াজের সঙ্গে  আপনার হৃদয় ঘটিত সর্ম্পক নিয়ে বিভিন্ন ধরনের গুজব রটেছিল। সম্পক ফাটল ধরার কারনেই এতদিন এক সঙ্গে অভিনয় করেননি।

শাবনুর- অতীতে রিয়াজকে নিয়ে পত্র- পত্রিকায় আমার সম্পর্কে অনেক কিছু লেখা হয়েছে। এমনকি আমাদের গোপন বিয়ের সংবাদও প্রকাশ করা হয়েছিল। কিন্তু সব গুজবই মিথ্যা প্রমানিত হয়েছে। আর রিয়াজতো বিবাহিত।

তারকালোক- বর্তমানে আপনি শাকিব খানের বিপরীতে অভিনয় করতে বেশী আগ্রহী বলে জানা যায়?

শাবনুর- এ সময়ে আমি মান্না ভাই, শাকিব খান, ফেরদৌসের সাথে বেশি ছবিতে অভিনয় করেছি । কোন নায়কের প্রতি আমার দুবর্লতা নেই।

তারকা- অবশেষে পূর্নিমাও বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তা আপনি বিয়ে নিয়ে কি ভাবছেন?

শাবনুর- বিয়ে নিয়ে ভাবনা আছে। তবে কবে বিয়ে করবো তা এখন সঠিকভাবে বলতে পারছি না ।

তারকালোক - আপনার কেমন পাত্র পছন্দ ?

শাবনুর- সুদর্শন, শিক্ষিত, মার্জিত ও ব্যাক্তিত্বসম্পন্ন পাত্র আমার পছন্দ।

তারকালোক- অভিনেতা মিজু আহমেদের সাথে আপনার কেমন সম্পর্ক ?

শাবনুর- ভাল সম্পর্ক। উনি আমাকে অনেক স্নেহ করেন। আমরা এক সঙ্গে কয়েকটি ছবিতে আমার ও মিজু ভায়ের অভিনয় দর্শকদের আনন্দ দিবে।

তারকালোক- শোনা যাচ্ছে আপনি এবার শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হবেন?

শাবনুর- সম্ভাবনা রয়েছে।

তারকা- কখনো কি মনে করেন চলচ্চিত্রে এসে ভুল করেছেন?

শাবনুর- মিডিয়াতে যখন আমার সর্ম্পকে মিথ্যা সংবাদ প্রকাশ হয় তখন মনে হয়, আমার চলচ্চিত্রে এসে ভুল করেছি। তবে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে অভিনেত্রী হিসেবে নিজেকে গর্ববোধ করি।

তারকালোক- মৌসুমীর মত কি আপনিও কি চলচ্চিত্রকে গুডবাই জানাবেন?

শাবনুর- আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো।


Add as favourites (117) | Quote this article on your site | Views: 1048

Comments (3)
RSS comments
1. 04-07-2008 11:28
 
SHABNUR TUMI AMAR KUB E PRIO NAIKA
Guest
 
SULTANA
2. 29-07-2008 12:09
 
shabnur tumi aghie cholo amora achi tumar shate.
Guest
 
shaba
3. 09-10-2008 22:38
 
SHABNUR AMI 2MR KHUB PAGOL FANNNNNNNNNNNNNNNNN
Guest
 
REHNUMA

Write Comment
  • Please keep the topic of messages relevant to the subject of the article.
  • Personal verbal attacks will be deleted.
  • Please don't use comments to plug your web site. Such material will be removed.
  • Just ensure to *Refresh* your browser for a new security code to be displayed prior to clicking on the 'Send' button.
  • Keep in mind that the above process only applies if you simply entered the wrong security code.
Name:
E-mail
Homepage
Title:
BBCode:Web AddressEmail AddressBold TextItalic TextUnderlined TextQuoteCodeOpen ListList ItemClose List
Comment:



Code:* Code
I wish to be contacted by email regarding additional comments

 
< Prev   Next >
About Us      Privacy Policy      Advertisement      Contact Us      Help with Bangla     
© 1997-2008 BangladeshShowBiz.com All Rights Reserved