Login






Lost Password?
No account yet? Register

Sponsors Link Left

Random Image

Asif_05

Asif_05

Date: 25/06/08 Views: 32 Owner: BdShowBiz

Runa Waiting for whom Print E-mail
(3 votes)

কার অপেক্ষায় রুনা খান?

আজ আবার সেইপথে দেখা হয়ে গেল...। দীর্ঘ ১০ বছর পর একটি রেলস্টেশনে দুজন মুখোমুখী দুজনেরই হৃদয়ে আলোড়ন। একনো বিয়ে করে দুজনার কেউই। সেই তুমি আর সেই আমি । তারপর অঝোরে নামল বৃষ্টি।

গ্রামীনফোনের এই মনকাড়া বিজ্ঞাপন চিত্রেটি বর্তমান প্রচার হচ্ছে সবকটি চ্যানেলে। অনেক দশকের অন্তরে বিজ্ঞাপন দিয়েছে নস্টালজিয়া। সু নির্মাতা অমিতাভ রেজার তৈরী করা এই বিজ্ঞাপনের মাধ্যমে আলোচনায় এসেছেন রুনা খান। দুই তিন বছর ধরে মিডিয়ায় কাজ করলেও লাইম লাইটে এসেছেন সম্প্রতি। অনেক নির্মাতাই এখন খুজে বেড়াচ্ছেন তাকে। একের পর এক পাচ্ছেন নাটকের অফার। অভিষেক হয়েছে বড় পর্দার।

অভিনয়ের জন্য রুনা খানের হাতে খড়ি মঞ্চে। মামা অভিনেতা নিদেশক খালেদ খানের হাত ধরে২০০২ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের তার যাওয়া- আসা শুরু। নাগরিকের প্রযোজনায় খালেদ খান নিদেশিত কাল সন্ধ্যা এবং সারা জাকের নিদেশিত স্মৃতির সত্তা ভবিষ্যৎ নাটকে অভিনয়ের অভিক্ষতা নিয়ে দাড়ান টিভি ক্যামেরার সামনে। ২০০৪ সালে এনটিভিতে প্রচারিত কায়েস চৌধুরীর গেরদালী নাটকটি ছিল শোবিজ মিডিয়ার প্রথম কাজ। এরপর অভিনয় করে অনিমেষ আইচের কুফা এবং আব্দুলাহ রানার পিতা মাতা -পুত্র ও মৌমিতা নাটকে। নন্দিত অভিনেত্রী শমী কায়সারের পরিচালনায় এনটিভিতে প্রচারিত ২৬ পর্বের ধারাবাহিক নাটক আকাশ ছোা তে বড় একটা ব্রেক পান রুনা। কপোরেট লাইফস্টাইলে গল্প নিয়ে নির্মিত এ ধারাবাহিক্কে নিকিতা চরিত্রে তিনি অভিনয় করেন । রুনা খান অভিনীত বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হওয়া নাটকের মধ্যে  রয়েছে আমাদের নুরুল হুদা, সৈয়দ বাড়ির বউ, আজিজ মার্কেট শাহবাগ ঢাকা, নগরে নাগরিক, তেরো কাহন প্রভূতি। প্রচারের অপেক্ষায় থাক একক ও ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে আড্ডা , রুপনগরের রাজকন্যা, প্রতিবেশী, দেয়াল আলমারী, বৈদেশী, মা ও জরিনার গাও, জামাই বাবুর যাত্রা প্রভৃতি। আশরাফুল আলম রিপনের মৃত্যুবান ও রাজিবুল ইসলামে রাজনের উনাদিত্য নামের দুটি ডিজিটাল ছবিতে রুনা খান অভিনয় করেছেন। একটি ছবি নির্মান করেই পরিচালক আহা খ্যাত এনামুল করিম নির্ঝরের নতুন ছবি নমুনা এর একটি উল্লেখযোগ্য চরিত্রে রুনা অভিনয় করেছেন। ছবিতে তাকে একজন সাংবাদিকের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। চলতি সপ্তাহে নমুনা ছবিটির সুটিং শুরু হয়েছে রাজশাহীতে । অভিনয়ের পাশাপাশি রুনা খান মডেলিং করেছেন নিয়মিত। শুধু গ্রামীনফোনের বিজ্ঞাপনেই নই, আর আগে মডেল হয়েছেন প্রান ম্যাংগো জুস, প্রানকোলা, রাধুনী মসলার বিজ্ঞাপনচিত্রে। মডেলিং করাকে কনটেম্পরারি কাজ বলে মনে করেন রুনা ।  অভিনয়েকে তিনি গ্রহন করেছেন প্রফেশন হিসেবে। , আর মডেলিং তার প্যাশন। বড়পর্দার অভিষেক হলেও মেইনস্ট্রিট কর্মাশিয়াল ফিল্মে তার খুব একটা আগ্রহ নেই। কারন হিসেবে জানালেন, কর্মাশিয়াল ফিল্মের জন্য তিনি উপযোগী মনে করেনা। রুচিশীল বিকল্পধারার ছবিতে আপাতত কাজ করতে চান। তাছাড়া টিভি নাটক তো আছেই।

মকর রাশি জাতিকা রুনা খানের জন্মতারিখ ১১ জানুয়ারী বড় উঠেছেন টাঙ্গাইলের সখিপুরে । স্থানীয় সখিপুর স্কুল থেকে এসএসসি  শেষ করে ঢাকায় এসে উঠেন মামার বাসায়। বদরুন্নেসা গার্লস কলেজ থেকে ইন্টারমিডিয়েড পাশ করেন। এ সময় মামা খালেদ খান এবং মামী মিতা হকের অনুপ্রেরনায় পা রাখেন শোবিজে। রুনা খান সম্প্রতি ইডেন কলেজ থেকে বাংলায় মাস্টাস করছেন। মিডিয়া তার আইডল সারা জাকের। তাকে খুবই আকর্ষন করে সারা যাকেরের পার্সোনোলিটি। রুনা খানের জীবনে অনেকগুলো বসন্ত চলে গেলেও এখনো বাজেনী বিয়ের সানাই ।


Add as favourites (82) | Quote this article on your site | Views: 275

Be first to comment this article
RSS comments

Write Comment
  • Please keep the topic of messages relevant to the subject of the article.
  • Personal verbal attacks will be deleted.
  • Please don't use comments to plug your web site. Such material will be removed.
  • Just ensure to *Refresh* your browser for a new security code to be displayed prior to clicking on the 'Send' button.
  • Keep in mind that the above process only applies if you simply entered the wrong security code.
Name:
E-mail
Homepage
Title:
BBCode:Web AddressEmail AddressBold TextItalic TextUnderlined TextQuoteCodeOpen ListList ItemClose List
Comment:



Code:* Code
I wish to be contacted by email regarding additional comments

 
< Prev   Next >
About Us      Privacy Policy      Advertisement      Contact Us      Help with Bangla     
© 1997-2008 BangladeshShowBiz.com All Rights Reserved