|
Page 1 of 2
অর্জুনের জয়গান
অর্জুণ রামপাল পর্দায় আসেন মডেল পরিচয়ে। এরপর আস্তে আস্তে বড় পর্দায় । মডেল পরিচয় ছাপিয়ে অর্জুন এখন পুরোদস্তর অভিনেতা। প্রথম মুক্তি পাওয়া ছবি 'পেয়ার ইশক অর মোহাব্বত' এর জন্য সেরা নতুন পুরস্কারও জিতে নিয়েছিলেন তিনি। এরপর সাতটি বছরে মুক্তি পেয়েছে বিশটির মতো ছবি। অর্জুনের মোক্ষ, পেয়ার ইশক অর মোহাব্বাত, তেহজিব, এক আজনবি ইত্যাদি ছবিগুলো দেখে সমালোচকেরা হাততালি দিয়েছিলেন ঠিকই তবে বক্স অফিস কিন্তু ফিরেও তাকায়নি। একসময়ে সর্বাধিক পারিশ্রমিক নেওয়া মডেল ছিলেন তিনি। কিন্তু অভিনয় অঙ্গনে ওসব খেতাব কেউ গণনায়ও আনেন না। সবার চোখ প্রতি শক্রবারের দিকে। হিট ছবি, হিট তারকার দিকে। এর মধ্যে 'আখেঁ' এবং 'ডন' ছবি দুটিতে অর্জুন বক্স অফিসের সাড়া পেলেও এসব ছবির সাফল্যের সিকিভাগ নিয়ে যান অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও শাহরুখ খান। এ অবস্হায় অর্জুনকে নিয়ে আশাই ছেড়ে দিয়েছিলেন বলিউডবাসী। হতাশার মধ্যে সেসময় খানিকটা আলোর পয়গাম নিয়ে আসেন শাহরুখ খান। এরপর থেকে অর্জুন রামপাল শাহরুখ খানের সাথে অভিনয় করেন। 'ওম শান্তি ওম' ছবির মুকেশ মেহরা চরিত্রে অর্জুন রামপাল অভিনয় করেন। চরিত্রটি ছিলো খল নায়কের। প্রিয় বন্ধু শাহরুখকে প্রথমে না করে দিয়েছিলেন সরাসরি। নিজস্ব যুক্তি দাঁড় করিয়ে অর্জুন বলেন, 'একবার মন্দ চরিত্রে কাজ করলে লোকে মন্দ ভাবতেই শুরু করবে'। অবশেষে ফারাহ আর শাহরুখের চাপাচাপিতে অর্জুন নিজের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হন। পরিণতি, 'ওম শান্তি ওম' এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন সেরা খল অভিনেতা হিসেবে। হাওয়া পাল্টে গিয়েছিলো তখন। এই অভিনেতাই যে একসময় র্যাম্পের মঞ্চ কাপিয়েঁ দিতো সবাই ভুলে যেতে শুরু করে সেসব কথা। ঋতুপর্ণা ঘোষের মতো নান্দনিক ছবির নির্মাতাও এগিয়ে আসেন অর্জুনের দরবারে। অমিতাভ বচ্চন, প্রীতি জিনতার সঙ্গে 'দ্য লাস্ট লিয়ার' ছবিতে অন্যরকম চমক ছিলো অর্জুনের অভিনয়। 'রক অন' যেমন ছিল অর্জুনের অভিনয় জীবনে এক বিস্ময়কর নাম। এ বছর সব পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই পার্শ্ব অভিনেতার মনোনয়ন থাকছে অর্জুনের নাম। সম্প্রতি 'দ্য লিজেন্ড অব কুনাল' নামে একটি ছবিতে অভিনয় করছেন অর্জুন। ছবিতে অমিতাভ বচ্চন, টাবু, অমৃতা রাও আছেন। তবে নাম ভূমীকায় নেওয়া হয়েছে অর্জুণ রামপালকে। আর এসব কিছুই ছিলো অর্জুনের অর্জন। বলিউডে আবারো হতাশার ছায়া কেটে গেছে। তাইতো 'রক অন' এর পর তার কঠিন ধৈর্যের গুণেই বেশকিছু ভালো ছবি ঝুলিতে ভরছেন অর্জুন আর একে একে অর্জন করে নিচ্ছেন তার চাওয়া-পাওয়া, তার সফলতা।
Add as favourites (47) | Quote this article on your site | Views: 357
|