| Riaz and Tina |
|
|
Page 1 of 2
দুজন দুজনার জুটি যদি জটিল না হয়
এক চিন্তায় এক আবেগে ভাসে দুটি হৃদয় তখন বোধহয় দুটি হৃদয় হয়
দুজন দুজনার
ভালবাসার ঘর
ভালবাসা ভালোলাগা
ভালবাসা ছাড়া জীবন অর্থহীন। মানুষ বেচে থাকে ভালবাসার
টানে।ভালবাসা হলো বেচে থাকার অবলম্বন। এমনটাই বললেন এবারের প্রচ্ছদ
তারকা রিয়াজ ও তিনা। আড়াই বছর আগের কথা। বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় এক
অনুষ্ঠানে জুটি হয়ে পারর্ফম করেছিলেন রিয়াজ ও তিনা । সে সুবাদে দুজন দুজনার সাথে
সামনাসামনি প্রথম দেখা।
তিনা- নায়ক হিসেবে রিয়াজকে আগে থেকেই পছন্দ করতাম। সামনাসামনি
দেখা হওয়ারপর তার ব্যক্তি রিয়াজ সম্পুন্ন আলাদা মনে হয়েছে।
সুন্দর কথাবার্তা, মার্জিত ব্যবহার, এসব দেখে আমার ভালো লেগে যায়।
স্বামী সম্পকে তিনা- রিয়াজ অনেক ভালো মানুষ। অনেক যত্ন নেয়।
রোমান্টিক। ওকে যখন বিয়ে করি তখন ওর কথাবার্তা ব্যবহারই আমাকে আকর্ষন করছিল।
ভালবেসে বিয়ে করছি।
স্ত্রী সম্পকে রিয়াজ- সি ইজ দ্য গাল ফর
হুম আই আম ওয়েটিং। অসম্ভব ভালো মনের মানুষ। সরল মনের মানুষ । ভীষন রকম কেয়ারিং
নিজের পড়াশুনার পাশাপাশী সংসারটা বেশ ভালোভাবেই সামাল দিচ্ছে।
রিয়াজ- যেহেতু আমি সিনেমার হিরো, আমাকে স্ক্যান্ডাল ছিলো।
সেহেতু বিয়ের ব্যাপারে তিনার পরিবারে আপত্তি ছিলো। কিন্তু তিনাকে
ব্যাপারে আমার পরিবারের কোনোরকম আপত্তি ছিল না । বিশেষ করে আমার মা মত দিয়েছিলেন ।
তারপর আমি আর কোনদিন তাকাইনি। আমি আর তিনা বলা যায় বিয়েটা নিজেরাই করেছি।
তিনার পরিবার অবশ্য এখন মেনে নিয়েছে। আমার দাদা ও দাদি শাশুড়ি
বেচে আছেন। তাদের গল্প অনেক শুনেছি। এখনো দেখা হয়নি। সামনে তিনার পরীক্ষা।
ব্যক্তিগত ভাবে আমার ইচ্চা আছে সকলের দোয়া নিয়ে অনুষ্ঠান করবো।
বিয়ের পর দিনযাপন
রিয়াজ- সময়টা ভালো যাচ্ছে। কাজের ব্যস্ততার মাঝে পরিবারকে সময়
দেওয়া ভালো লাগছে। এনজয় করছি।
তিনা- বিয়ের আগের রুটিনের চেয়ে কিছুটা চেঞ্জ তো আছেই। যেমন
বিয়ের আগে রিয়াজের বাসায় ফেরার তাগিদ হয়তো কম ছিলো। কিন্তু এখন কড়া শাসনের মধ্যে।
কাজ শেষ হলে সোজা বাসায়।
পরিবারের দুটি পরমানু
পরিবার সৃষ্টিতে যে পাবনটি সবচেয়ে বেশি ভুমিকা রাখে তা হল
বিয়ে। এর মধ্যে দিয়ে প্রতিনিয়ত সুচনা ঘটেছে নতুন নতুন পরিবারের। পরিবারের সুখ-
দুঃখ হাসি- কান্না মুলত এই দুটি ভিন্ন সত্তার জীবনের মাধ্যমে এক হয়ে ওঠেছে। তাই
একটি সুন্দর পরিবারের জন্য অন্যতম একটি গুরুত্বপুর্ন দিক স্বামী -স্ত্রীর সম্পর্ক।
রিয়াজ- সংসার টিকিয়ে রাখার প্রথম শর্ত হলো যোগ্যতা, তারপর
পারস্পরিক সমঝোতা ও বিশ্বাস জরুরী। সবদিকে দিয়ে মনটাকে খোলা রাখতে হবে। পরস্পর্কে
বোঝার জন্য সময় দিতে হবে। সংসার জীবনে ছোটখানে ঝামেলাকে আলোচনার ভিত্তিতে ওইখানেই
সি মুহুর্তেই শেষ করতে হবে।
তিনা- স্বামী- স্ত্রীর মধ্যে সমঝোতা, বিশ্বাস, শ্রদ্ধাবোধ
জরুরি। একপেশে হলে ভালবাসা টেকে না । ভালবাসা টিকিয়ে রাখতে
হলে লেনদেন প্রয়োজন। একজন শুধু দিল অন্যজন নিল এতে ভালবাসা টিকে না । ভালবাসার
ক্ষেত্রে উপয়পক্ষে ভুলভ্রান্তি থাকতে পারে। কিন্তু সেটা এডজাস্ট করার মানসিকতা
থাকতে হবে।
ভালবাসার পরিবার
পরিবার মানেই ভালোবাসার অটুট বন্ধন বাইরের পৃথিবীর নানা
জ্বালা- যন্ত্রনা, অভাব অভিযোগের বাইরে নিজের সদস্যদের নিয়ে ভেতরের পৃথিবী। এই
পৃথিবীর প্রতি সদস্যই উন্মুখ এক অপরের ভালবাসার সিক্ত হতে। তারা চায় পরিবারটা যেন
সুখের সমুদ্র। যাতে ভাসবে আপন মানুষের সুখ ভরা প্রতিচ্ছবি। Add as favourites (127) | Quote this article on your site | Views: 726
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| < Prev | Next > |
|---|








