| R Tv |
|
|
|
আর টিভি
আজ এবং আগামীর এই শ্লোগানকে ধারন করে ২০০৬ সালের
২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে দেশের ৪র্থ স্যাটেলাইট চ্যানেল আরটিভি । সংবাদ
পরিবেশন ও অনুষ্ঠান বাচায়ের ক্ষেত্রে চ্যানেলটির গুরুত্ব কম দেওয়ায়ই
যাত্রার পর থেকে এখন পর্যন্ত চ্যানেলটি
সেভাবে দর্শক ধরে রাখতে পারিনি। ২৭ ডিসেম্বর চ্যানেলটি ২ বছর
পূর্তি হয়। একটি চ্যানেল ২ বছর কম সময় নয়। এই সময়ের মধ্যে চ্যানেলটি বিভিন্নভাবে
মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রথম
আসনটি ধরে রাখার। কিছুটাও পেরেছেও। কথায় বলে প্রচারেই প্রসার সেইভাবে যদি আগামী
দিনগুলোতে মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার করে তাহলে প্রথম আসনে উঠে আসতে সমস্যা
হবে না । যে মুহূর্তে চ্যানেলটির জনপ্রিয়তা বাড়ছে ঠিক সে মুহুর্তে এক ভয়াবহ
অগ্নিকান্ডে বিঘ্ন ঘটায়। সেখানে উঠে আবার এগিয়ে যাচ্ছে আরটিভি। যাত্রার শুরু থেকে
এ পর্যন্ত যেসব অনুষ্ঠান প্রচার করেছে সে দিকে খেয়াল করলে অনুষ্ঠানের দিক
দিয়ে চ্যানেলটি বেশ ভালো করেছে। কিন্তু সংবাদের ক্ষেত্রে সেরকম কিছু করে দেখাতে
পারেনি। একটি চ্যানেল শুধু ভালোমনের অনুষ্ঠান প্রচার করেই দর্শক ধরে
রাখতে পারে না, সেজন্য প্রয়োজন সংবাদ পরিবেশনের উপরে। সংবাদের মান যদি ভালো হয়
তাহলে অল্প সময়ে চ্যানেলটি পরিনত হয় একটি জনপ্রিয় চ্যানেলে। যদিও
চ্যানেলটি নিরপেক্ষ সংবাদ পরিবেশনের চেষ্টা করেছে তারপর কথা থেকে যায়,
কারন দেশে এখন অনেক চ্যানেল সব চ্যানেলের সাথে পাল্লা দিয়ে এমন সংবাদ পরিবেশন করতে
হবে যা দর্শককে আটকে রাখতে বাধ্য করে।
আশা করা যায় ২০০৮ সাল
থেকে চ্যানেলটি সংবাদ পরিবেশনে আরো সর্তক হবেন। গতবছর পূর্নদৈঘ্য চলচ্চিত্র,
মেগাসিরিয়াল, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, ১ ঘন্টার নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, টক
শো, সংগীতানুষ্টান প্রভৃতি প্রচার করেছে চ্যানেলটি। প্রতিটি অনুষ্ঠানই ছিলো
প্রশংসার দাবিদার। এর মধ্যে দর্শকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয় ধারাবাহিক নাটক
আলভী আমমেদের নিরন্তর, মোহন খানের রাতজাগা
পাখি, বদরুল আনাম সৌদ এর ছায়াসঙ্গী, তাহের শিপনের ব্লাক এন্ড হোয়াইট
প্রভৃতি। টেলিফিল্মের মধ্যে জনপ্রিয়তা পায় ফজলুর রহমানের সখী ভালোবাসা কারে কয়,
মোর্শেদুল ইসলামের সীতাকুন্ড পাহাড়ে, ফেরদৌস হাসানের জাদুর কাঠি,
সাইদুল আনাম টুটুলের ১৫ সেপ্টম্বর। একঘন্টার নাটকের মধ্যে জনপ্রিয়তা পায়
সালাহউদ্দিন লাভলুর কলেজ স্টুডেন্ট, সৈয়দ আওলাদের কুলে প্রেম আমি বেনোজালে চয়নিকা
চৌধুরীর
ঘাসফুল, বদরুল আনাম সৌদের কট বিহাইন্ড, তানভির হাসানের নাম নাই দাম নাই, মুনিরুল ইসলাম
মাসুমের তিন টাকা ত্রিশ পয়সা প্রভৃতি। Add as favourites (52) | Quote this article on your site | Views: 198
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





