|
জন্মদিনে ঘুমানোর ভান করেন প্রিয়া
ছেলেবেলা থেকেই বার্থ ডে আমার কাছে অন্যরকম বিশেষ একটি দিন।
কেমন যেন পার্টি পার্টি মনে হয়। ৩৬৫ দিনে যতগুলো বিশেষ দিন রয়েছে তারচেয়েও বিশেষ
দিন মনে হয় বার্থ ডেতে। জন্মদিন প্রসঙ্গে বলতে গিয়ে এভাবেই বললেন নৃত্যশিল্পী,
অভিনেত্রী ও মডেল প্রিয়া ডায়েস। ২৫ নভেম্বর প্রিয়া ডায়েসের জন্মদিন। প্রতি
জন্মদিনেই দিনটি ফ্রি রাখেন তিনি। তার মতে বছরের ১টি দিন মাত্র। এই
আমি পৃথিবীতে এসেছি। সবাই মিলে আনন্দ করবো, তাই যতই কাজ থাকুক না কেন দিনটি বরাবরই
ফ্রি রাখার চেষ্টা করি। পরিবারসহ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ২৪ তারিখ রাত ১২.০১
মিনিট থেকে উইশ করেন। সব থেকে মজার বিষয় হলো ২৪ তারিখ সন্ধ্যার পর থেকে প্রিয়ার
বাবা-মা, ভাইবোন, টনি গল্প করতে থাকেন, তারা এমন ভাব করে যে একটু পর প্রিয়ার
জন্মদিন তা যেন তাদের মনেই নেই। প্রিয়াও হার মানার পাত্রী নন। তাই বারোটা বাজার
কিছুহ্মণ আগে গিয়ে ঘুমানোর ভান করে শুয়ে পড়েন। বারোটা বাজতেই দলবেঁধে হ্যাপি
বার্থডে শ্লোগান দিয়ে প্রবেশ করেন প্রিয়ার কহ্মে। সে সময়ে প্রিয়ার আনন্দ দেখে কে।
এরপর সবাই মিলে বারোটা ১ মিনিটে কেক কেটে উদযাপন করেন জন্মদিন।
পাশাপাশি রিসিভ করেন অসংখ্য ফোন। আর ভালোবাসায় সিক্ত হতে থাকেন প্রিয়া। সেই সাথে
পেয়ে যান নিজের পছন্দের গিফট। মা সেদিন নিজে রান্না করেন।
সবাই এক হাড়িতে খেয়ে কয়েকটা গাড়ি নিয়ে বের হন লং ড্রাইভে। সাথে যোগ হয় প্রিয়া ও
টনির বন্ধু-বান্ধব। সারাদিন ঘুরে রাতের খাবার রেস্টুরেন্টে শেষ করে সিরে আসেন আপন
নীড়ে।
Add as favourites (47) | Quote this article on your site | Views: 152
|