|
পরিচয় সেই ছেলেবেলায়
অভিনেতা রহমত আলী এবং অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি সংসার করছেন সতের বছর ধরে । পেশাগত জীবনে
তারা দুইজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নাট্যকলা বিভাগে শিক্ষকতা করছেন ।
রহমত আলীর সাথে ওয়াহিদা মল্লিকের পরিচয় সেই ছোটবেলার । ওয়াহিদা মল্লিকের
বাবা তোফাজ্জেল হোসেন মাষ্টার ছিলেন রহমত আলীর নাটকের গুরু । তারা থাকতেন একই শহর
রাজশাতে । দুজনই পড়াশুনা করেন ভারতীয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখানেই
দুজনের মধ্যে ঘনিষ্টতা । প্রথমে সর্ম্পক ছিল তুই তুই পর্যায়ে রহমত আলীই প্রথমেই এক
সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখেন । সেই স্বপ্নের অংশীদার হন
ওয়াহিদা মল্লিক জলি ।১৯৯০-এর নভেম্বর একটা সড়ক দুর্ঘটনায় মারাত্বক
আহত হয়ছিলেন ওয়াহিদা জলি । এ অবস্থায় রহমত আলী চিকিৎসা , সেবা , পরিচর্চা পুরো ভার
নিয়ে নেন। একসময় তিনি জলির অভিভাবক বড় বোন শর্মিলী আহমেদকে জানান রোগীর সেবা শুশ্রুষা
করতে তার সমস্যা হচ্ছে । তাদের বিয়েটা হয়ে গেলে রাতদিন ২৪ ঘন্টা জলির পাশে থাকা
সম্ভব হতো উভয় পরিবারে সন্মতি নিয়ে কোনো আয়োজন ছাড়াই ঘরোয়াভাবে ১৯৯০এর ১৯ নভেম্বর
হয়ে যার রহমত ও জলির বিয়ে । শর্মিলী আহমেদের রামপুরা বাসায় অনুষ্ঠিত হয় বিয়ের আনুষ্ঠানিকতা
। জলি সুস্থ হয়ে ওঠার পরে অবশ্য ঢাকা ও রাজশাহীতে তাদের রিসিপশনের
আয়োজন করা হয়েছিল।
Add as favourites (55) | Quote this article on your site | Views: 131
|