| Perfume |
|
|
|
মানব ইতিহাসের সাথে সুগান্ধির সম্পরক বেশ পুরান । হাজার বছর আগেও পুরুষ ও নারীরা ভিন্ন ভিন্ন সুগান্ধি ব্যবহার করত বিভিন্ন উপলক্ষে ।ধমীয় আচার আনুষ্ঠান গুলতে তখন এর ব্যবহার সীমাবদ্ধ ছিল। আর ব্যবহারকারিরা সীমাবদ্ধ ছিল রাজবংশ আর অভিজাতদের বৃত্তে । পরবতীতে বিপরীত লিঙ্গ কে আকৃষ্ট করার জন্য এর ব্যবহার বৃদ্ধি পায় ব্যাপক হারে। ফ্যাশনর প্রয়োজনে দিনে দিনে সুগন্ধি হয়ে উঠছে আপরিহারয। ঘামের বা শরীরের গন্ধকে নিষ্ক্রিয় করতে বা যে কোন জায়গায় ব্যক্তিত্বের স্বকীয়তা আনতে সুগান্ধির বিকল্প খুজে বের করা মুশকিল । ব্যক্তিত্বের কথা যখন উঠল তখন বলতেই হয় ২০০৬ সালে ইন্টারনেটে একটি মনস্তাতিক জরিপে দেখা গেছে পুরুষদের ব্যক্তিসচেতনতা নারিদের চেয়ে একটু বেশি। হাজার হোক পুরুষতো। পুরুষ সংখ্যয় আমরা তাই আলোকপাত করছি পুরুষদের সুগন্ধি বিষয়ে। সুগন্ধির নাম কোথাও কোলোন কোথাও পারফিউম। তবে সঠিক ভাবে বলতে গেলে পুরুষদের ব্যবহারকারি সুগন্ধি হল কোলন। ১৮০০ সাল থেকে পুরুষরা বিভিন্ন সুগান্ধি ব্যবহার করে আসছে। আজকাল পুরুষের সচেতনতা একটু বেশি বলেই হয়তো এখন পুরুষের হাজার রকম সুগান্ধি আমরা পাব। তবে স্বকীয়তা আর রুচির পরিচয় আপনাকেই বাঙময় করতে হবে। রসায়ন যেহেতু পুরুষ এবং নারীর সুগান্ধি ভিন্ন তাই এর রসায়নতা ভিন্ন। পুরুষদের সুগান্ধি সাধারনত তৈরী হয় ফগার , স্পাইসিস,অডি চাইপ্রে এবং বিভিন্ন ফল ফুলের নিরযাস থেকে। যেগুলো একটু উগ্র ধরনের হয়ে থাকে। আর নারীদের সুগন্ধি রুপ হয় বেশ তরলায়িত। নারীদেহের চেয়ে নরদেহের সুগান্ধির স্থায়িত্ব অপেক্ষাকৃত কম। পুরুষের সুগান্ধিতে অ্যালকহল ব্যবহারের মাত্রা বেশ করা শাসনে বাধা থাকে। মেয়েদের ক্ষেত্রে একই নিয়ম সুগন্ধি তেল ব্যবহারে। ফেভারের ব্যাপারে পুরুষ দের জন্য রোজ, ল্যাভেনডার, আইরিস আর জেসমিন। আর এখন এদের সাথে যোগ হয়েছে ভিন্ন ভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নতুন ফেভার। তবে মসলার ক্ষেত্রে সবাই পুরুষের জন্য একই উপাদান ব্যাবহার করে থাকে। দারুচিনি, আদা, লবঙ্গ গোলমরিচ ইত্যাদি। তাই পুরুষদের সুগন্ধি মেয়েদের সুগান্ধির থেকে এতটাই ভিন্ন যতটা ভিন্ন এই দুটি লিঙ্গ। উপলক্ষ যারা বাস্তবিকই ফ্যাশনকে জীবনের অংশ মনে করেন তাদের ফ্যাশনের উপলক্ষ হচ্ছে প্রতিটি সকাল। সুগান্ধি ব্যাবহার ও এরকম। জগিং বা খেলাধুলা ,রোজকার অফিসে, শপিং অনুষ্ঠানে এমন কি যে সময়টুকু বাসায় অবসর কাটাচ্ছেন তখন ও সুগান্ধি ব্যাবহার করতে পারেন। আপনার উপস্থিতি সব সময় সুবাসিত হোক এটা নিশ্চই আমাদের মত আপনাদের কাম্য। কোথায় ,কখন, কিভাবেসকালে যারা জগিং বা খেলাধুলা অভ্যস্ত তাদের জন্য এ সময়ে সবচেয়ে উপযুক্ত হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের স্পোটস এডিশন বা কোলন গুলো। যেমন হুগো, আডিডাস আরমানি। সুগান্ধির জন্য আপনার স্ট্যমিনা অনেকাংশে বৃদ্ধি পাবে যা আপনার দরকার। অফিস যাত্রায় বাতাসে একটু মৃদু সুবাস ছড়ানোই ভাল আপনার অবস্থান অনুযায়ী আপনার রুচির পরিচয় দেয়াটা জরুরি। এ সময়ের জন্য দরকার ভারসাচি, গুচি, বেনেটান ডেভিডভ। সান্ধ্যকালের জন্য সবচেয়ে ভাল পছন্দ হতে পারে জিও, কারটিয়ার, ডানহিল, কারভ বা ফারেনহাইট। সুগান্ধি এসময়ে সমস্ত দিনের ক্লান্তি কাটিএ উঠতে আপনাকে সাহায্য করবে আর বন্ধু মহলে আপনাকে করে তুলবে আর বেশি গ্রহনযোগ্য। রাতের কোন বিশেষ অনুষ্ঠানে অথবা পছন্দের মানুষটির সাথে ক্যান্ডেললাইট ডিনারে। নিজেকে যতোটা সম্ভব আকরষনীয় করে তোলার বিষয় যখনি আসে তখনি আস্তে আস্তে সুগান্ধির মাত্রা বারিয়ে নিতে হবে। সহজ ভাষায় বোঝাতে গেলে এ সময় বেছে নিন করা ধাঁচের সুগান্ধি। কেনজো ।পাকো,রাবান ডিওর,পিএর, হতে পারে আপনার পারফেক্ট সিলেকশন অফ দি নাইট। এবার ব্যাবহারের নিওম, শরীর অবশ্য শুকিয়ে নিতে হবে। তার মানে ফ্রেস হবার জন্য আগে ভেজাতেও হবে। ভাল করে ত্বক মুছে নিন। এবার শারটি বা টি শারট পরার আগে বগলে বা পুরো শরীরে আপনার পছন্দ মত বডি স্প্রে দিন। তুলোতে ভিজিয়ে কানের লতির একটু নিচে আলতো করে লাগিএ দিন। এরপর শরীরের যে অংশ অনাবৃত থাকে সেখানে হালকা ভাবে ব্যাবহার করুন। ঢাকাতে বিভিন্ন নাম করা ডিপারটমেন্ট স্টোরস, আইটিসি আলমাস প্রিয় বডিশপের মত রিটেইল লাইফস্টাইল স্টোরগুলিতে খোঁজ করলেই পেয়ে যাবেন বিভিন্ন সুগন্ধির সন্ধান। তাবে আপনাকে নামতে হবে বিশেষজ্ঞের চোখ ও সময় নিএ। পুরুষ যে কারনেই সুগান্ধি ব্যাবহার করে থাকনা কেন উদ্দেশ্য কিন্তু সবার ঘ্রানশাক্তি আকরষন করা। তা সত্বেও বলতেই হয় কেবাল এর উৎসের প্রতি দৃষ্টি আকরষন নয় সুগন্ধি হতে পারে আপনার একজন সঙ্গি। যে আপনার নিশ্বাসে এনে দেয় ফ্যাশানেবল আমেজ। এরই নাম সুগন্ধি Add as favourites (35) | Quote this article on your site | Views: 257
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





