|
মাহফুজ ভাই আমার প্রিয় সহশিল্পী সেজন্যে দুঃখ পেয়েছি।
সম্প্রতি বেশ কিছু পত্রিকায় খবর হয়েছে অপি সময়মত সেটে না আসায়
আমাদের নুরুল হুদা থেকে বাদ পড়েছেন। তার জন্য সারা দিন অপেক্ষা করেছেন আফজাল হোসেন
ও হুমায়ন ফরীদির মতো সিনিয়র শিল্পী। সিনিয়র প্রতি নুন্যতম সন্মান না
দেখানোর কারনে অপিকে বাদ দিতে বাধ্য হয়েছেন নির্মাতা পক্ষ।
অপি যখন আকিটেকচারের ছাত্রী তখন তিনি পড়াশুনা ক্লাস, পরীক্ষা
নিয়ে ব্যস্ত ছিল বেশী । এর ফাকে যে সময়টা পেয়েছেন পু্রোটাই দিয়েছেন অভিনয়ের পেছনে
। নির্মাতার ভেবেছিলেন পড়াশুনা পর্ব শেষে অপি হয়ত অভিনয়ে ব্যস্ত
হবেন। কিন্তু না পড়াশুনা শেষে অপি যোগ দিলেন শিক্ষকতা পেশায়।
এবং যথারীতি ফাকে ফাকে অভিয় । একসময় শোনা গেল অপি চাকরী ছেড়ে দিবে। নির্মাতারা
স্বস্তির নিশ্বাস ছাড়লেন । শিল্পী সংকটের সময় অপির মত একজন অভিনেত্রীর বড়ই
প্রয়োজন। কিন্তু ঠিক সেই সময়ই অপি হঠাৎ করেই বিয়ে করে ফেললেন জাপান
প্রবাসী যুবক ড আশির আহমেদকে যিনি সেখানকারই এক বিশ্ববিদ্যলয়ে চাকুরী করেন। ফলে
আবারো বদলে গেছে অপির প্রায়োরিটি। তাকে এখন বেশির ভাগই সময় দিতে হয় স্বামী , সংসার
আর শ্বশুরবাড়ির লোকজনদের। নিয়ম করে প্রারই যেতে হয় জাপানে। ফলে নির্মাতারা প্রত্যাশা
অনুযায়ী পাচ্ছে না অপিকে এ প্রসঙ্গে অপি বলেন শুরু থেকেই আমার এই
লিমিটেশন ছিল আমি ওয়ান ট্র্যাকে সিরিয়াস । পাচটা কাজ এক সঙ্গে করতে পছন্দ করিনা ।
এবং নির্মতারা সেটা মেনে নিয়েই তাদের নাটকে আমাকে নিয়েছে। প্রথম পড়াশুনা এরপর
চাকুরী ।আর এখন বিয়ে। সময়ের সাথে সাথে মানুষের জীবনের প্রয়োরিটি বদলে যায়।
আমারও তাই হয়েছে। তবে অভিনয়কে আমি যতটুকু সময় দিয়েছি তা আন্তরিক ভাবেই দিয়েছি।
সেখানে কোন ফাকি ছিল না সম্প্রতি বেশ কিছু পত্রিকায় খবর হয়েছে অপি সময়মত সেটে আসে
না আমাদের নুরুল হুদা থেকে বাদ পড়েছে । তার জন্য সারদিন অপেক্ষা করেছে আফজাল এবং
হুমায়ন । সিনিয়র শিল্পীদের প্রতি সামান্য সন্মান না দেখানোর জন্য অপিকে বাদ দিতে
বাধ্য হয়েছেন নিমাতা পক্ষ। সেখানে নেওয়া হয়েছে রিচিকে এ
প্রসঙ্গে অপি বলেন বিষয়টা কিন্তু তা নয়। এখানে অকারনেই আমাকে অভিযুক্ত করা হয়েছে
পুরো ব্যাপারটা বলে বিষয়টা পরিস্কার হয়ে যাবে। আমাদের নুরুল হুদা প্রিমিয়াম শোতে
আমি নিজেই বলেছি এমন একটি প্রজেক্টে আমি কাজ করতে চায়। মাহফুজ ভাই তখন একটি
চরিত্রের অফার করেন তবে কোন ডেট ঠিক হয়নি । কিন্তু যখন তিনি ডেট চাইলেন তখন আমার
অন্য আরেকটি ডিরেকটরের সময় দেওয়া । সুতরাং তার ডেট তো আমি অন্য কাউকে দিতে
পারিনা । মাহফুজ ভাই বললেন ঐদিন ঘন্টাখানেক হলেই চলবে । আমি বললাম আপনি পরিচালককে
ম্যানেজ করতে পারলে আমার কোন সমস্যা নেই । মাহফুজ ভাই সেটাই করলেন ।
পরিচালক কথা দিলেন তিনি নিজেই আমাকে নিয়ে যাবেন লাঞ্চ ব্রেকের পর। সেভাবেই সময় ঠিক
করা হল কিন্তু ঐদিন আমরা যখন নিধারিত সময়ে রওনা দিব তখন পরিচালকের একটা ব্যক্তিগত
সমস্যায় পড়েন।, ফলে ১ টার জায়গায় আমাদের রওনা দিতে হয় ৩টার দিকে। কাজেই পুবাইলে
পৌছাতেই পাচটা বেজে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখানে আমার দোষটা কোথায় সেটা বুঝতে
পারলাম না। কথা হয়েছে দুই ইউনিট পরিচালকের সাথে । একজন নিয়ে যাবে
আরেকজনের সেটে। আমি এখানে শূধু একটা লাগেজ মাত্র। এমন তো নয় যে আমি চুল ঠিক করতে
মেকাআপ নিতে দেরী করেছি অপি বলেন এই মিথ্যে অপপ্রচার দুঃখ পাওয়া ছাড়া কিছুই করার
নেই এ রকম মিস কমিউনিকেশন হতেই পারে এটাকে আমি নিজের মধ্যে একটা ছোট্ট ভুল বা
দুর্ঘটনা হিসাবে দেখতে চাই। এটা যদি আমি ধরে রাখি সব কিছুতেই তাহলে কাজের
সম্পকটা নষ্ট হয়ে যাবে। অপি বলেন এই দুঘটনার জন্য আমি দুঃখ পেয়েছি । আমি আর মাহফুজ
ভাই একসঙ্গে অনেক কাজ করেছল তিনি আমার কো- আটিস্ট । যতদুর জানি আমিও মাহফুজ ভায়ের
কো - আটিস্ট। উনি নিশ্চয় চাইবেন আমি ছোট হই আমি যেমন ওনার শূভাকাহ্মী,
উনিও তাই । বিভিন্ন পত্র- পত্রিকায় একের পর এক ভুল খবর গেল অথচ তিনি আছেন নীরব।
কাজেই সামান্য একটা বিষয় নিয়ে এমনটা হওয়া কোনভাবেই উচিত হয়নি বলেই আমি মনে করি ।
Add as favourites (52) | Quote this article on your site | Views: 270
|