|
Page 2 of 4
শহীদ কাপুর এখন বিগস্টার
বলিউডি মিডিয়ায় এখন বিগস্টার হয়ে উঠেছেন শহীদ কাপুর। হিট ছবি আর নানা সময়ে নানা প্রেমের গুঞ্জনের কারণেই বলিউডি লাইমলাইটের অনেকটাই এখন শহীদ কাপুরের উপর। বলিউডের অনেক প্রভাবশালী নির্মাতাই তাকে কিং খানের উত্তরসুরী হিসেবে ঘোষনা দিয়েছেন, এমনকি যে আজিজ মির্জা এককালে শাহরুখকে নিয়ে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন, গেল বছর সেই আজিজ মির্জার 'কিসমত কানেকশন' দিয়েও নিজের কিসমত এ নতুন দিনের সূচনা করেন শহীদ। আর হালে শহীদের প্রশংসায় নতুন যে অধ্যায় যুক্ত হয়েছে তাহলো, অভিনয়ের প্রতিভা আর প্রস্ততির দিক খেকে শহীদ নাকি সময়ের আরেক শক্তিমান অভিনেতা আমির খানের সাথেই তুলনীয়। বিশেষ করে তার লেটেস্ট মুভি 'কামিনে'তে শহীদ যেভাবে একই সাথে দু'টি চরিত্র ফুটিয়ে তুলেছেন তাতে করে শহীদ কাপুরের অভিনয়ে মুগ্ধ হওয়া সহকর্মীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। তার অভিনয় দেখে বিশাল ভরদ্বাজের মতো পরিচালকও একবাক্যে স্বীকার করতে বাধ্য হয়েচেন যে, শহীদ একসময় তার বাবা পঙ্কজ কুমারকেও বহুগুনে ছাড়িয়ে যাবেন। শহীদের ক্যারিয়ার গ্রাফ সর্ম্পকে যারা প্রথম থেকেই দেখছেন তাদের অনেকের মত, কারিনার সাথে শহীদ কাপুরের আলোচিত প্রেমের ভাঙ্গনই নাকি দারুণ পয়মন্ত হয়ে এসেছে ক্যারিয়ারে।
২০০৬ সালে বিবাহ দিয়ে হিট মুভির পথে শহীদের যাত্রা শুরু হয়। এরপর ২০০৭ আর ২০০৮ সালেও শহীদ তার ধারাবাহিকতার প্রমাণ রেখেছেন। সাফল্য পেয়েছে 'যাব উই মিট' এবং কিসমত কানেকশন' এর মতো ছবিগুলো। এক্ষেত্রে দিল বলে হাড়িপ্পা কিংবা কামিনে যেকোনো একটি ছবি হিট হলেই শহীদ হয়ে যাবেন হালের সবচেয়ে ধারাবাহিক বিগস্টারদের একজন। এছাড়া কারিনা খেকে রাধিকা কিংবা সানিয়া মির্জা থেকে প্রিয়াঙ্কা চোপড়া, এভাবে প্রেমের মাঠেও যেভাবে একের পর এক তুরুপের তাস বের করছেন শহীদ তাতে করে তার তারুণ্যের সাথে পাল্লা দেয়াটা অন্য নায়কদের জন্য আসছে দিনে কঠিন হতে পারে। বোদ্ধাজনেরা বলছেনদ, বেশি বয়সী নায়িকার সাখে কমবয়সী নায়কের অনস্ক্রিন কেমেস্ট্রি নাকি বরাবরই দর্শকদের মনোরঞ্জনের কারণ হয়ে দাঁড়ায়। আর এই নিয়ে বাস্তবতাতেই তারা একটা বড়সর বাজি ধরেছেন শহীদ-রানী মুখার্জী জুটির আসছে ছবি দিল বলে হাড়িপ্পা। যদিও শহীদ কাপুরের আসছে দিনের চমকের তালিকায় রাণীর সাখে করাএই ছবির চাইতেও অনেক বেশি আলোচনা হচ্ছে কামিনে নিয়ে। মিডিয়ায় দীর্ঘদিন ধরে ভেসে বেড়ানো গুঞ্জনের সূত্র ধরে যেই প্রিয়াঙ্কা চোপড়াকে ভাবা হয় শহীদ কাপুরের বর্তমান প্রেমিকা সেই প্রিয়াঙ্কার সাথে শহীদ রুপালী পর্দার জুটি শেষতক কতোটা জমে উঠে তা দেখার জন্য এখন মুখিয়ে আছেন বহু বলিউডি দর্শক আর বোদ্ধারা। অন্যদিকে মন্দা ব্যবসার সময়ে পরপর দুইজন শীর্ষ নায়িকার সাথে শহীদের জুটি আর শহীদকে ঘিরে হাওয়ায় ভেসে বেড়ানো একাধিক গুজব-গুঞ্জনের সূত্র ধরে ক্রমেই বলিউডি মিডিয়ার এক্স-ফ্যাক্টর হয়ে উঠছেন শহীদ কাপুর। শহীদের যারা ভক্ত হালে তাদের আশাবাদী হওয়ার মতো অনেক কথাই ভেসে বেড়াচ্ছে বলিউডের বাতাসে।
Add as favourites (499) | Quote this article on your site | Views: 1697
|