| News for FDC |
|
|
|
চিত্রনাট্য
চিত্রনাট্য-এক
পূর্নিমার
বিয়ের দিনের চিত্রনাট্য এটি। সে দিন সকাল থেকে পূর্নিমা শুটিং করছেন এফ আই মানিকের
জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার ছবির
। এটা প্রকাশিত চিত্রনাট্য । অপ্রকাশিত চিত্রনাট্য হলো সারাদিন পূর্নিমা এতো
শিল্পীকলাকুশলীর সঙ্গে কাজ করেছেন , অথচ ইউনিটের কেউ ঘুণাক্ষরেও জানতে পারলেন না
আজ রাতেই পূর্নিমার বিয়ে ।আগে থেকেই পূর্নিমা
বলে রেখেছিলেন বিকাল শিফটে তিনি কাজ করবেন না । বিয়ের
খবর রাতে শুনে অবাক হয়েছেন ইউনিটের প্রতিটি মেম্বার । অলিখিত আরেকটি চিত্রনাট্যে
দেখা গেছে মান্না সবচেয়ে বেশি অবাক হয়েছেন । বিয়ের খবর শুনে নাকি মান্না বিশ্বাসই
করতে চাননি । এর কারন পুরনো চিত্রনাট্য মতে
পূর্নিমার
একজন বড় গাইড ছিলেন মান্না । সেখানে উপস্থিত ছিলেন
চাষী নজরুল ইসলাম , এস এ অলিক ও কাজী মারুফসহ কয়েকজন।
চিত্রনাট্য-দুই
পরীক্ষা করে
দেখেছে টাস্কফোর্স।ছবির দৃশ্যে কোনো আনসেন্সের দৃশ্যে আছে কিনা । টাস্কফোর্স প্রধান মেজর হামিদের
নেতৃ্ত্বে সিজ করা ঐ রিলে আনন্সের দৃশ্য
দেখে শিউরে উঠলেন সেন্সর বোডের ভাইস চেয়ারম্যান কামরুন নাহার । পাশের বসা
এফডিসির এমডি আ ন ম বদরুল আমিনের চোখ ছানাবড়া । মরচে ধরা চিত্রনাট্য মনিকা যে
পোশাক পরতেন আজকে সেই মনিকাকে দেখা গেছে শ্লীল ও মার্জিত পোশাকে শুটিং করতে পরিবর্তনের এই সময়ে রহিম শাকিল পরিচালিত সন্ত্রাস
দমন ছবিতে তুহিন ও সোহাগীর আপত্তিকর অশ্লীল নাচ
সত্যিই অবাক করা ঘটনা । চিত্রনাট্য সর্বশেষ ঘটনা এই ছবির সেন্সের ছাড়পত্র বাতিল
করতে সুপারিশ করেছে টাস্কফোর্স। সেই সঙ্গে বারী স্টুডিওতে এই ছবির প্রিন্ট হয়েছে ,
সে ব্যাপারেও ব্যবস্থা নেবে তারা ।
চিত্রনাট্য
-তিন
৩ নম্বরে
চ্যানেল আইয়ের সিটিসেল তারকাকথনের মৌসুমী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এটা
প্রকাশিত চিত্রনাট্য । অপ্রকাশিত চিত্রনাট্য হলো মৌসুমীর জন্মদিনে সেদিন তার ছেলে
ফারদিন ও ফাইজাকে দাওয়াত দেওয়া হয়েছে । লাইট ক্যামেরা ওকে । ডাকা হলো মা, ছেলে ও
মেয়েকে । বেঁকে বসলো ছেলে ফারদিন। সে কিছুতেই ক্যামেরার
সামনে যাবেনা । ভীষন লাজুক প্রকৃ্তির । শেষে এক ধমক
দিলেন মৌসুমী । তাতে উলটো রিঅ্যাকশ । ফারদিন কেঁদে অস্থির । ফারদিনের কান্না দেখে
ফাইজাও শুরু করে দিল কান্না। অনেক বুঝানোর পর ফাইজা রাজি হলো মায়ের সঙ্গে বসতে ।
চিত্রনাট্যে মৌসুমীর সরল সংলাপ ছিল , ফারদিন হয়েছে
সানীর মতো । আর ফাইজা আমার মতো। তবে ওমর সানী এতো লাজুক কিনা সেটা চিত্রনাট্যে
স্পষ্ট ছিল না।
চিত্রনাট্য-চার
এই
চিত্রনাট্যের নায়িকা নিপুন । তিনি ৬ নবেম্বর রাত ৯টাই ঢাকা ছেড়েছেন আমেরিকার
উদ্দেশ্য । সেখানে কয়েকদিন থেকে তারপর যাবেন লন্ডন । লন্ডন থেকে ফিরবেন আগামী মাসের প্রথম
সপ্তাহে । এটা প্রচারিত চিত্রনাট্য ।অপ্রচারিত চিত্রনাট্য হলো এই কদিন নিপুন তার
ঘনিষ্ঠ আত্বীয় স্বজনের সঙ্গে ঘুরে বেড়াবেন । প্রতিবছর অন্তত দু বার আমেরিকায় নিপুনকে
যেতে হবে । কারন তিনি সে দেশের নাগরিক
। এটা নির্ধারিত চিত্রনাট্য অনির্ধারিত ছিল এবারের যাওয়া নিয়ে । নিপুন চেয়েছিলেন ৯
নবেম্বর মুক্তিপ্রাপ্ত বাবার কসম ছবির রেজাল্ট দেখে । এখন সেই রেজাল্ট তিনি
শুনেছেন বিদেশের মাটিতে বসে । বদিউল আলম পরিচালিত বাবার
কসম ছবিতে নিপুনের নায়ক মান্না । বিদেশ যাওয়ার আগে তিনি
সবার কাছে দোয়া চেয়েছেন এই ছবির ব্যাপারে । অলিখিত চিত্রনাট্য এই দোয়া কাজে লেগেছে
। কারন এই রিলিজের আগের দিন প্রতিপক্ষ ছবি সন্ত্রাস দমন অশ্লীল
দৃশ্যসহ টাস্কফোর্সের হাতে ধরা পড়েছে । সেই সুযোগে বাবার কসম একক ভাবে ব্যবসা করার
সুযোগ পেল।
চিত্রনাট্য-পাঁচ
আমিন খান - স্নিগ্ধা দম্পতি এই
চিত্রনাট্যে পাত্র-পাত্রী । ফিল্ম ইন্ডাস্টির একটি সুখী দম্পতি । এটা সফল
চিত্রনাট্যে এই সফল চিত্রনাট্যের আরেকটি অংক হুলো আমিন -স্নিগ্ধা দম্পতির সবচেয়ে
স্নেহের পাত্র-পাত্রী হলো দুই ভাই বোন ফারদিন ও ফাইজা । মৌসুমী-ওমর
সানী দম্পতির এই ছেলে মেয়েরা এখন পুরো অবসর সময় কাটায় - স্নিগ্ধার সঙ্গে এটা
পুরানো চিত্রনাট্য । নতুন চিত্রনাট্য হলো আমিন খান - স্নিগ্ধা যেখানে বেড়াতে যান
সেখানে থাকে ফারদিন ও ফাইজা । বিশেষ করে স্নিগ্ধা এখন তাদের আগলে রাখেন অনেকটা সময়
। অলিখিত চিত্রনাট্য তারা আত্মার আত্মীয় ।এমন আত্মীয় চলচিত্রে বিরল ।
চিত্রনাট্য- ছয়
চলচ্চিত্রে এখন চলছে টাস্কফোর্সের
নিয়মিত অভিযান। ছবির অফিস ,গোডাউন এমন কি এফডিসিতে রাখা আলমারিও বাদ যাচ্ছেনা । এই
অভিযান থেকে । এটা প্রচারিত চিত্রনাট্য । অপ্রচারিত চিত্রনাট্য হল ,অশ্লীল ছবির
নির্মাতার পাশা পাশি অনেক শিল্পী এখন পলাতক । মরচে ধরা একটি চিত্রনাট্যে
লেখা ছিল । পলি এখন সিঙ্গাপুরে ,ময়ূ্রী থ্যাইলান্ডে, সোহেল,ঝুমকা, মেহেদি, তুহিনসে
অশ্লীল শিল্পীরা গা ঢাকা দিয়েছেন । এ খবর ছড়িয়ে পড়লে একজন নির্মাতা বললেন , অশ্লীল
ভাবে উপার্জিত পয়সা এভাবেই যেন খরচ হয়ে যায় । তবেই তারা ভাল হয়ে ফিরবে । আর একজন
বললেন এনায়েত করিমকে ধরা দরকার ।কি পরিমান অশ্লীল কাটপিস মজুদ ছিল দেশে সেটা জানা
যাবে । এ খবর পৌছা মাত্র এনায়েত করিম এফডিসি ছেড়ে চলে যান সঙ্গে সঙ্গে। Add as favourites (57) | Quote this article on your site | Views: 366
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





