| New Flim |
|
|
|
একই শিডিউলে
৪০ জন নিয়ে
একই শিডিউলে
দিনরাত শুটিং আর ডাবিং নিয়ে রিয়াজকে সময় কাটাতে হচ্ছে। বিশেষ
করে মান্নার অকাল মৃত্যুর পরে রিয়াজসহ বেশ কয়েকজন নায়কের ব্যস্ততার এখন চরমে।
সেদিনও দেখা গেল রিয়াজকে একই শিডিউলে দুই ছবির শুটিং করতে। এমন ব্যস্ততা
রিয়াজকে কয়েক বছর আগে ছিল। সেদিন রিয়াজ একই শিডিউলে মনতাজুর রহমান আকবারের তুমি
আমার প্রানের স্বামী ও মোহাম্মাদ হোসেন জেমীর বাজাও বিয়ের বাজনা ছবির শুটিং
করেছেন। দুই ছবির সিকোয়েন্স এতো বেশি ছিল যে রিয়াজ একবার দৌড়ে৮ নম্বর ফ্লোরে
গেছেন, আরেকবার দৌড়ে প্রশাসনিক ভবনের সামনে গেছেন জেমীর শুটিং করতে। এভাবেই
দুইবেলা কাজ করে রিয়াজ দুজনকেই খুশী করার চেষ্টা করেছেন। না করেও উপায় ছিল না ।
কারন দুটো ছবির বিগ বাজেটের এবং দুটোই তারকাসমৃদ্ধ ছবি।
৪০ জন নিয়ে
অভিনেতা অমিত হাসান দীর্ঘদিন পরি ছবি
প্রযোজনা করেছেন। শাহীন সুমনের পরিচালিত একই ছবি কে আপন কে পর। ছবিতে অমিতের
বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। নিজের ছবি বলেই বড় ধরনের চমক দিচ্ছেন দশকের
ছবিতে তিনি ৪০ জন অভিনেতা অভিনেত্রীর একটি গান চিত্রায়ন করেছেন। নৃ্ত্য পরিচালনা
করেছেন সাঈফ খান।৪০ জনের উল্লেখযোগ্য শিল্পীরা হলেন সুভাষ দত্ত,এটিএম শাসুজ্জামান,
সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন,কন্ঠশিল্পী রফিকুল আলম ,ফেরদৌস, মৌসুমী, ওমর
সানী,চম্পা,দিতি,অঞ্জনা,শাবনাজ,রোমানা,শাকিবা,পল্লব,নিশু,আমিন খান,কেয়া, শাকিল
খান, হুমায়ন ফরীদি, আহমেদ শরীফ, প্রবীর মিত্র,ইলিয়াস জাবেদ,আদিল,বাবর,সম্রাট,বাপ্পারাজ,রিয়াজ,দুলারী,সাগরিকা,
রেসি , রুবেল,নীরব, পপি, ববি, জনা, জ্যাকি, শাহারা ও আলেকজান্ডার বো।
এতো শিল্পী সমাগমে অমিত হাসান সবার কাছে কৃ্তজ্ঞতা প্রকাশ
করেছেন। তবে কষ্ট পেয়েছেন তার অভিনীত ২৭ ছবির নায়িকা শাবনুরের সহযোগিতা না পেয়ে।
মুক্তির ব্যস্ততা
কয়েক বছরের গ্যাপ দিয়ে মুক্তি আবার চলচ্চিত্রে নিয়মিত অভিনয়
করছেন। সামনেই রিলিজ হবে এফ আই মানিকের পিতা মাতার আমানত ছবিটি। প্রয়াত মান্না
প্রযোজিত এ ছবিটি এখন সেন্সের অপেক্ষায়। মুক্তির এই মুহুর্তে আহমেদ নাসিরের বড়
লোকের মেয়ে গরীবের ছেলে ছবির ডাবিং শেষ করেছেন এবং মনতাজুর রহমান আকবারের
তুমি আমার স্বামী ছবির শুটিং করছেন। Add as favourites (77) | Quote this article on your site | Views: 406
Write Comment
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
| < Prev | Next > |
|---|








LOJJAY TO APNADER ATTOHOTTA KORA UCHIT