|
Page 1 of 3
কথা বলেন রিয়াজ, জনা, অপু...
কথা বলেন রিয়াজ, জনা, অপু...
বিগ বাজেটের বাজাও বিয়ের বাজনা। ছবির শুটিং হয়েছে। মোহাম্মাদ
হোসেন জেমী পরিচালতি ও খোরশেদ আলম খসরু প্রযোজিত ও ছবির প্রধান তিনটি চরিত্রে
অভিনয় করছেন রিয়াজ, জনা ও অপু বিশ্বাস । তাদের সঙ্গে আছেন রাজকমল, আরজু, আন্না,
আফজাল শরীফ ও ওয়াসিম। ৩মে এফডিসিতে তিন নম্বর ফ্লোরে চলচ্চিত্রের সব গন্যমান্য
ব্যক্তিত্বের উপস্থিতিতে জাকজমকপুর্ন মহরত অনুষ্ঠিত হয়। সেদিন অনেকের
সঙ্গে মাইকে কথা বলেন রিয়াজ, জনা ও অপুবিশ্বাস। দীর্ঘদিন পর
একটি মহরত দেখে মুগ্ধ চলচ্চিত্রের মানুষেরা। পরিচালক জানিয়ে দেন এটি একটি কমেডী
ছবি।
নিজ ঘরেই বাধন
লাক্স সুন্দরী বাধন চলচ্চিত্রে আসছেন এমন খবর অনেক দিনের
দারুচিনি দ্বীপ দিয়েই তার চলচ্চিত্র জীবন শুরু করার কথা ছিল। কিন্তু পড়াশুনা
ব্যস্ততায় সেবার কাজ করতে পারেনি। এবার সেই ইমপ্রেস টেলিফিল্মের ছবি দিয়েই বাধনের
চলচ্চিত্র কেরিয়ার শুরু হচ্ছে। অথাৎ নিজ ঘরেই বাধন ছবি করছেন।
মশিকুর রহমান গুলজার পরিচালিত ঠিকানা অজানা ছবিতে বাধন চুড়ান্ত হয়েছেন। বাধন ছাড়াই
ইলিয়াস কাঞ্চন, চম্পা ও ছোট পর্দার জনপ্রিয় মুখ সজল। আগামী ২৭ জুন থেকে বাধন ছবিতে
শূটিং শুরু করবে। । তবে তার মুল ছবির শুটিং ২৫ জুন থেকে। দুদিন
পরে তার শুটিং শুরু করার কারন তার পরীক্ষা। ২৫ জুন থেকে শেষ হবে বাধনের র্থাড ইয়ার
ফাইনাল পরীক্ষা। বাধন বাংলাদেশ মেডিকেলের ডেন্টাল বিষয়ে পড়াশুনা করছেন।
আবার বিয়ে
আট বছর পর আবার বিয়ে করতে যাচ্ছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা
অঞ্জনা। পাত্র সুইজারল্যান্ডের প্রবাসী আমেরিকান বাঙ্গালী। তার পরিবারেই
সবাই আমেরিকায় থাকলেও পাত্র নিজে কম্পিউটার ইঞ্জিনিয়ার সুইজল্যান্ডে কর্মরত
পাত্রের বাড়ি বাংলাদেশের আশুগঞ্জে। তার পুরো না বললেও সে জানায় তার নামের প্রথম
অক্ষর এ । দুজনের পরিচয় হয় নেটে। পরিচয় ভালবাসা এবং অবশেষ পরিনয়ের দিকে যাচ্ছে এই
সম্পর্ক। অঞ্জনা বলেন পৃথিবীতে এখনও যে ভালবাসা আছে এটা আমার জীবনে আবার প্রমান
হল। জানা গেছে আগামী কিছুদিন্তের মধ্যে অঞ্জনা বিয়ে করে সুজারল্যান্ডের প্রবাসী
হবেন।
পজেটিভ চোখে
কাজী হায়াতের শ্রমিক নেতা পূর্নিমার শেষ ছবি হবে এটা অনেকে
ভেবেছিলেন। কিন্তু কাজী হায়াতের নতুন ছবি স্বপ্নতে পূর্নিমার নতুন করে অভিনয়
দেখে মনে হচ্ছে পূর্নিমা এর শেষ দেখে
যাবেন। ৬ মে থেকে কাজী মারুফের বিপরীতে পুর্নিমার এই কাজকে সবাই পজেটীভ চোখে দেখছে
। কারন ছবিটী প্রযোজনা করছেন চিত্রা। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে চিত্রা ফিল্মের
অনেক সুনাম । এই প্রতিষ্ঠাননের এক সময়ের কর্নধার কাজী জহিরের ছেলে কাজী আজহার সাগর
এখন হাল ধরছেন। কমেডী ধাচের এই ছবি তে পূর্নিমা ও মারুফের চরিত্র দুটোর মজার তাদের
সঙ্গে এটিএম শামসুজ্জামান, বাপ্পারাজ, ববিসহ আরো অনেকে।
রেসির সাত
হালের সবচেয়ে দামি এবং ব্যস্ত নায়ক
শাকিবের সঙ্গেই রেসির সাত ছবি। এটা যে কোন নায়িকার জন্য পজেটিভ ।
শাকিবের বিপরীতে সর্বাধিকা নায়িকা হলেন শাবনুর। তার মানেই এই মুহুতেই শাকিবের কাছে
শাবনুরের পরেই রেসির পজিসন। আর এটা ভালো করেই জানেনে রেসি। জানেন বলেই নিজেকে দামি
নায়কের যোগ্য করে তুলতেই রেসি নিয়মিত ব্যামে যাচ্ছেন। প্রতিদিন যোগ
ব্যায়াম ছাড়াও এক ঘন্টা সাতার কাটেন বনানীর এক সুইমিংপুলে। আর
অবসর পেলেই চলে যান কেনাকাটা করতে। সংগ্রহ করেন লেটেস্ট পোষাক আর সাজগোজের
জিনিসপত্র। রেসি জানেন সবার আগে অভিনয়, সেই সঙ্গে আধুনিক সাজগোজেই হলো চলচিত্রে
প্রধান আকর্ষন। তাই রেসি নতুন ছবি সাইন করেই সেই ছবির উপযোগী সব পোশাক আশাক কিনে
নেন।
স্লিম
হঠাৎ মুটিয়ে যাবার কারনে নায়িকা নিশু এবার অনেক স্লিম হয়েছেন।
গত ছয়মাসে তিনি তার শরীরের বাড়তি মেদ কমিয়ে ফেলেছেন। স্লিম নিশুকে দেখে পরিচালক এফ
আই মানিক তার পরের ছবিতে সাই করানোর কথা বলেছেন। আগামী মাসেই শূরু করবেন ফিরোজ
প্রিন্সের একটি ছবি। বিপরীতে থাকবেন রুবেল। নিশু এই মুহুর্তে কাজ করছেন মন্তিন
রহমানের তোমাকেই খুজছি ও তাজুল ইসলামের এডিনের কঠিন লড়াই। এই ছবির শুরুর প্রথম
দিকে নিশু বেশ মুটিয়ে যান। এখন স্লিম হয়ে নতুন করে কয়েকটি সিকোয়েন্স কাজ
করছেন। অভিনয় ছাড়াও নিশু একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। রয়েল
টেলিভিশনে নামের এই বিজ্ঞাপনে শুটিং হবে আগামী মাসে।
Add as favourites (132) | Quote this article on your site | Views: 1037
|