| New Actor Imon |
|
|
|
নতুন হার্টধ্রব ইমন
প্রথম দিকের কাজ দেখে নিজেরই অস্বস্তি হয়
সময়টা ইমনের ভালোই কাটছে । বাংলালিংক
দেশ -এর বিজ্ঞাপন নিয়ে বেশ আলোচনায় ইমন । এর আগের বাংলালিংক ৪৮৪৮-এর বিজ্ঞাপনটিও
তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যাই এই বিজ্ঞাপনটি এবং প্রথম ছবি দারুচিনি দ্বীপের জন্য
পেয়েছেন মেরিল প্রথম আলোর নমিনেশন । আর সেই সঙ্গে নাটক
তো আছেই । একই সঙ্গে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক অনএয়ারে যাচ্ছে বিভিন্ন চ্যানেলে ।
এনটিভিতে নেলসন নাম্বার ১১১ ও নীড় । এটিএন এ খুঁজে বেড়ায় তারে ও ডাঙ্গুলি এবং
চ্যানেল আইতে অদ্ভুতুড়ে । সেই সঙ্গে প্রতিদিনই কোনো
না কোনো নাটকের অফার আছেই । আরো অফার আসে চলচ্চিত্রেও । এমন পরিস্থিতিতে নতুন
হিসেবে মাথা ঠান্ডা রাখা কঠিন হয়ে পড়ে । তবে ইমন তার পথ চলছেন মাথা ঠান্ডা করে ।
অনেক হিসেব কষে । ইমন বলেন আমি আমার যোগ্যতা সম্পর্কে
জানি। তাই বুঝে শুনেই এগুচ্ছিএমন কোনো ভুল করতে চাই
না যা আমার সামনের পথ চলার গতি রোধ করবে । মিডিয়ার বিভিন্ন ফ্রেমে ইমন এখন উজ্জ্বল
চলাফেরা হলেও শুরুটা ছিল স্টিল ফ্রেমে বন্দি ।অর্থাৎ
স্টিল অটোগ্রাফি দিয়ে ইমনের এ জগতের আসা । বিভিন্ন পত্রিকায় ফ্যাশন মডেল হিসেবে ।
এরপর রাম্প আর এই এ দুটো পথ চলা ডিজাইনার
এমদাদ হকের হাত ধরে ।সেখান থেকে আফজাক হোসেনের বিজ্ঞাপনে। তার
কাছেই অনেক কিছু শেখা । প্রথম বিজ্ঞাপন তিব্বত স্যান্ডেলিনা পাউডার । এই
বিজ্ঞাপনের কাজ হয় কলকাতায়। ইমন বলেন ,প্রথম কাজেই শুটিং করতে বিদেশে। অন্য রকম
উত্তেজনা ছিল তখন । আর আজকের তার এই অবস্থানটির জন্য বাংলালিংক ,ইন্টারস্পীড,
মোস্তাফা সরয়ার ফারুকী , অমিতাভ রেজা , ইবনে খানের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে
বলেন ইমন ।আর শুরুর দিকের বিজ্ঞাপনগুলো পিছনের মানুষগুলোর কথা বললেন অকপটে ।
অভিনয় শুরু ২০০৫ সালে তেমন
কিছুই জানতাম না এজাজ মুন্নার নাটকে প্রথম কাজ । একই সময়
চয়নিকার চৌধুরী ডাকঅলেন রবীন্দ্রনাথের দুই বোনের
জন্য । তারিনের সঙ্গে অভিনয়ের কিছুই বুঝতাম না তখন । ভয়ে , টেনশনের গায়ে জ্বর চলে
এসেছিল বললেন ইমন । অভিনয়ে আসা প্রসঙ্গে ইমন প্রচার অপেক্ষায় ধারাবাহিক নাটকের
সংখ্যা ৪। আফজাল হোসেনের পাখি সব করে রব , তাহের শিপনের
অর্কিড, সকাল আহমেদের লাকি থারটিন , হাসান ইউসুফ খানের অনুরাগ । কাজ শুরু করবেন
আশরাফি মিঠুর দৈনিক তোলপাড় আর সাইফুল ইসলাম মান্নুর আমার বউ
সব জানে । সেই সঙ্গে ডজন খানেক খন্ড নাটক তো আছেই ।
ইমন বলেন , অভিনয়ের শুরুর দিকে নাটকগুলো তেমন ভালো কাজ করতে পারিনি।এই নাটক গুলো এখন
অনএয়ারে যাচ্ছে । নিজের অভিনয় দেখে নিজেই লজ্জা পাচ্ছি অস্বস্তি হয় অথচ অনেক ভালো
করার সুযোগ ছিল এই অভিজ্ঞতা থেকে এখন কাজে আরো মনোযোগী হতে । চলচ্চিত্রে
অভিনয় করার ইচ্ছে আছে ইমনের । সোহানুর রহমানের একটি ছবিতে অভিনয়ের
কথাও হচ্ছে তবে চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন ভেবে চিন্তে ।
ইমন বলেন যে, যে কোনো কাজের মানুষ একা
চলতে পারেনা । প্রয়োজন হয় বিভিন্নজনের সহযোগিতার । আমি আমার চারপাশে প্রতিটি
মানুষের সহযোগিতা পেয়েছি নানা ভাবে । মিডিয়ার লোক তো আছেই । সেই সঙ্গে আমার পরিবার
, বন্ধু বান্ধবরাও আমার পাশে আছেন সব সময় । সবশেষে ইমন বলেন , আমার
চলার পথে তিনটি জিনিসকে সব সময় সঙ্গে রাখতে চাই । সততা
, বিনয় আর পরিশ্রম । Add as favourites (38) | Quote this article on your site | Views: 159
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





