| Nadia |
|
|
|
শরতের শিশির ভেজা ফুল দেখে আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি । তেমনি
টিভি পর্দায় নাদিয়ার নাচ, অভিনয় এবং মডেলিং দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে
থাকে লাখো মানুষের চোখ বংশগত্ ভাবে নাদিয়া বাঙ্গালি হলেও তার জন্মা ইরাকে। ইরাকি
ভাষায় নাদিয়া মানে শিশির ভেজা ফুল । আবার উর্দুতে নাদিয়া
খুব বেশি ব্যস্ত?
না খুব বেশি না , আসলে এই মুরুর্তে ব্যস্ত আছি সমরেশ মজুমদারের লেখা ও ফাল্গুনী হাবিদের
পরিচালনায় ধারাবাহিক নাটক দায়বদ্ধ নিয়ে। এছাড়া নাচের কিছু প্রোগ্রাম নিয়েও
ব্যস্ত আছি । চারপেশে যখন এত চ্যানেল, দর্শক যেখানে একই মুখ দেখতে দেখতে বোর
হয়ে যাচ্ছে। সেখানে আপনার উপস্থিতি একদম কম -
এর পেছনে কয়েকটি কারন আছে। যেমন আমি মেগাসিরিয়ালে অভিনয় করি না
চেষ্টা করি বেছে বেছে কাজ করতে । তবে হ্যা এমনও হয়েছে যে স্ত্রীপ্ট
এবং অন্যান্য সব কিছু ঠিক আছে কিন্তু আমাকে সেখানে মুল্যায়ন করা হচ্ছে না সে
ক্ষেত্রে কাজটা আর করা হচ্ছে না কেননা আমি একজন শিল্পী একটা ভাল কাজের প্রয়োজনে
পারিশ্রমিক অর্থেকটা ছেড়ে দেব কিন্তু আমাকে যদি একজন শ্রমিকের মত
ডে বেসিসে কাজ করতে বলা হয় সেক্ষেত্রে কাজটা করা আমার পক্ষে করা সম্ভব না ।
এই যে বললেন আপনি মেগাসিরিয়ালে কাজ করেন না , অনেক বড় মাপের
শিল্পীরা মেগা সিরিয়ালের কাজ করছেন?
এটা সম্পুর্ন তাদের ব্যাপার। আর আমি করি না , কারন এই ধরনের
কাজে অনেক সময় দিতে হয় এবং একটা নিদিষ্ট ফ্রেমে বন্দী হবার সম্ভবনা
থাকে।
আপনার কি মনে হয় কম কাজ করে দর্শকের মনে জায়গা করে নিতে
পেরেছেন ?
একটু হলেও তা পেরেছি । কারন অনেক ভক্ত আমাকে ফোন করে অভিযোগ
করেন আপনি এত কম কাজ করেন কেন ? যেমন কিছু দিন আগে চ্যানেল আই এর তারকাকথন
অনুষ্টানে অনেকেই ফোন করে জিজ্ঞাসা করে আপু আপনি এর কম নাটক করেন কেন ?
নাটকে আপনাকে কম দেখা যায় কিন্তু নাচে নিয়মিত দেখা যায়
সেই চার বছর বয়স থেকে নাচের সাথে জড়িত আছি। অবচেতনভাবেই নাচের
অন্য রকম ভালবাসা ফিল করি তাই টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে কিংবা স্টেজে
প্রোগ্রামে যখন পারর্ফম কম্পোজিশনে ডাকা হয় তখন আর না করতে পারি না আমাদের দেশে
বরারই অবহেলিত। হ্যা এটা খুব দুঃখের বিষয়। তবে বেশি কষ্ট লাগে আমাদের
দেশের মানুষেরা আমাদের নাচের সাথে অন্যদের নাচের তুলনা করছে কিন্তু ওরা বুঝতে চায়
না যে ওরা ইকোনোমিক্যালি এবং টেকনিক্যালি কতটা ডেভেলপ। অথচ
আমাদের দেশ এ দুটোতেই পিছিয়ে আছে। কমপারিটিভলি কিন্তু ওদের চেয়ে আমরা অনেকেই ভাল
কাজ করছি ।
তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনারা ওদের চেয়েও ভাল শিল্পী-
অবশ্যই , কেননা আমরা শিল্পীরা যখন কোন কাজ করি সেটা নাটক হোক
নাচ কোক, তখন আমাদের অভিনয় নাচ নিয়ে ভাবলেই চলে না , হেয়ার স্টাইল, মেকআপ,
অরনামেন্টস, পোষাক ইত্যাদি সব কিছু নিয়েই চিন্তা করতে হয়। কিন্তু ওদের সম্পুন্ন
বিপরীত। ওদের কাজ হচ্ছে শুধু এক্সপ্রেশন দেয়া।
মঞ্চ এবং চলচ্চিত্রে কাজ করার ইচ্চা আছে?
মঞ্চে তো অবশ্যই আছে । কেননা একমাত্র মঞ্চের মাধ্যমে কোন
আটিষ্ট তার কাজের সঠিক মুল্যায়ন পায়। আর চলচ্চিত্রে অভিনয় করার কোন ইচ্ছে
নেই । বিশেষ করে আমার ফ্যামিলি চায় না । Add as favourites (54) | Quote this article on your site | Views: 225
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





