|
এনটিভি
এনটিভির জন্য ২০০৭ সাল ছিল একটি গুরুত্বপূর্ন একটি বছর।
গতবছরে২৬ ফেব্রুয়ারী বি এস ইসি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায় এনটিভি। কিছুদিন
সম্প্রচার বন্ধ থাকার পর ৫ মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টেস্ট
সম্প্রচার শুরু হয়। এইসব বিজ্ঞাপন ও সংবাদ ছাড়াও অন্যান্য অনুষ্ঠান আর্কাইভ
থেকে সম্প্রচার শুরু হয়। এ সময় ধারাবাহিক নাটক শান্তকুটির, মনে মনে,
ভালোবাসা মন্দবাসা, নীড়, সখিনা বিবি, শঙ্কবাস এগুলোর নতুন পর্ব থেকে প্রচার শুরু
হয়। ১ মে থেকে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত সম্প্রচার
শুরু হয়। ১৪ মে থেকে সম্প্রচার সময়সীমা বধিত করে দুপুর ১২টা থেকে রাত ১-৩০মিনিট
পর্যন্ত সম্প্রচার শুরু করে । ১৭ থেকে ইসলামি অনুষ্ঠান আপনার জিজ্ঞাসার নতুন পর্ব
রেকডিং এর মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত একটি স্টুডিও পুনরায় চালু করা হয়। পরবর্তী সময়ে
অনুষ্ঠান বিভাগের দুটি নতুন অনুষ্ঠান - টকশো সর্ম্পক ও শিল্প- সাহিত্য
বিষয়ক এনটিভি সাময়িকী রেকডিং এর মাধ্যমে ইনহাউস নতুন অনুষ্ঠান গুল্প শুরু হয়।
১ জুন থেক পুনরায় এনটিভি ২৪ঘন্টার সম্প্রচার শুরু করে। ২৪
ঘন্টা সম্প্রচার শুরু হওয়ার সাথে সাথে অন্যান্য সকল অনুষ্ঠান যেমন-
প্রতিদিন টকশো এই সময়, ক্রাইমওয়াচ, খবরের সন্ধানে, ফ্রাংকলি স্পিকিং, ভিন্ন
স্বাদের খবর, গ্যালারি, গ্লামার ওয়ার্ল্ড, অগ্রজ, আপন আলোয়, কি কথা তাহার সাথে,
জীবন যেমন সংস্কৃতি এই সপ্তাহ, লাইভ শো একটেল হিপ হিপ হুররে, প্রবাসে বাংলাদেশ
সম্প্রচার আরম্ভ হয়। এছাড়া অনুষ্ঠানে বিভাগের প্রতিদিনের প্রভাতি
আয়োজন আজকের সকাল এর প্রচার শুরু হয়। ৩ জুলায় ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে এনটিভি
তিনদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে। বর্ষপূর্তিতে ১২টি নিজস্ব
প্রগ্রাম ও ২টি বিশেষ নাটক প্রচার করা হয়। ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর
বিজয় দিবসে নতুন নাটক সহ বিশেষ অনুষ্ঠানমালা এবং ১৪ এপ্রিল নববর্ষে নতুন
টেলিফিল্মেসহ বিশেষ অনুষ্টান প্রচার করে। এছাড়া প্রতি সপ্তাহের শনিবারের একক নটক
সহ বিভিন্ন সময়ে নিধারিত অনুষ্ঠান এবং বিভিন্ন লোকেশন থেকে এস এনজির মাধ্যমে উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিদের এবং
বন্যা ও ত্রান সংক্রান্ত দুটি বিশেষ লাইভ টকশো সম্প্রচার করা হয়। ভয়েস অব আমেরিকা
মাধ্যমে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধান এর সাক্ষাকার সম্প্রচার করা হয় ।২০০৭
জানুয়ারীতে পবিত্র ঈদুল আযহাসহ মোট তিনটি ঈদ উপলক্ষে বিশেষ বিশেষ অনুষ্ঠানমালার
আয়োজন করা হয়েছিল। ঈদুল ফিতরে পাঁচদিন ব্যাপী বিশেষ অনুষ্টানমালা সম্প্রচার করা
হয়। এর
মধ্যে শিশুতোষ অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, গেমশো, চলচ্চিত্র
বিষয়ক অনুষ্ঠন সহ মোট ৬টি বাইরের অনুষ্ঠান, ১১টি নাটক, ৫টি টেলিফিল্ম,২টি
চলচ্চিত্র, চাদরাত, ও পরবর্তী ৫ দিনে ১৮টি ইনহাউস অনুষ্ঠান প্রচারিত হয়েছে। ঈদুল
আযহাতে পাচদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালায় ১৩টি নাটক, ৪টি টেলিফিল্ম,৫টি
সিনেমা,টকশো সঙ্গীতানুষ্ঠান, রম্যবির্তক সহ বৈচিত্রপূর্ন বিভিন্ন অনুষ্ঠান
সম্প্রচার করা হয়। ২০০৭ সালে এনটিভিতে প্রচারিত ধারাবাহিকগুলোর মধ্যে শান্তকুটির, মনে
মনে, লাবন্যপ্রভা ভালোবাসা- মন্দবাসা বেশ জনপ্রিয় ধারাবাহিক নাটক টু লেট ও
স্বপ্নজাল সম্প্রচার শুরু করে। গত বছরেও প্রচার হয়েছে বেশকিছু একঘন্টার নাটক।
এগুলোর মধ্যে উল্লেখ করা যায় স্বপ্নের নীল পরী, একুশের চিঠি, গগন আজ, দেশে ফিরছে,
বৃষ্টি, খুজে বেড়াই কথোকথন স্বপতাড়িত, ছোটবেলা- বড়বেলা,
ব্যাংক ড্রাফট, একাকীত্ব, শুনছেন একজন রেডিও জকির গল্প, কবি বলেছেন, উচ্চ মাধ্যমিক
পরিবার, নির্জন সাক্ষর, না যেও না , হাত, তিনপ্রহর, শেষ বিকেলের হাসি,একটি প্রেমের
গতানুগতিক গেল, মাটিও আশ্চার্য সত্য, অনুরনন, কায়াকর, ছবি,হরগজ প্রভতি।
Add as favourites (58) | Quote this article on your site | Views: 219
|