|
দ্বৈত চাদের রোশনাই
মুনমুন
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ২০০৬ এর চতুর্থ স্থান বিজয়ী
রুমানা মালিক মুনমুনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই । বহু গুনের অধিকারী
এই মেয়েটি ইতিমধ্যেই প্রতিভারগুনে প্রচারের আলোয় চলে এসেছে। মুনমুন একেধারে
নৃ্ত্যশিল্পী, মডেল, অভিনেত্রী এবং উপস্থাপক। টুকটাক গানও করেন।সেই ছোটবেলায়
মুনমুন তরং ললিতকলায় চিত্রা সুলতানের কাছে যেতে গান করতে, আর নাচের জন্য যেতেন
বুলবুল ললিতকলায় একাডেমীতে। তরং ললিতাকলায় মুনমুন শুধু গানই শিখতেন না বিভিন্ন
সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহনও করতেন। মুনমুন যখন পঞ্চম শ্রেনীর ছাত্রী তখন
বাসায় একটি আডফার্মে নিজের কয়েক কপি ছবি পাঠান। মিষ্টি চেহারার মুনমুনকে দেখে
পছন্দ করে লোকজন। সেই বয়সেই মুনমুনকে নিয়ে তৈ্রী হল লাচ্চা সেমায়ের একটি বিজ্ঞাপন।
এর পর আরও কয়েকটি । শুধু বিজ্ঞাপনেই নই টিভি নাটকেও মুনমুন অভিনয়ের সাক্ষর রাখলেন
। মুনমুনের প্রথম টিভি নাটক ছিল কেউ কথা রাখেনি । এরপর ২০০৬ সালে লাক্স আই সুপার
স্টার প্রতিযোগিতার অংশ নেন মুনমুন। এই প্রতিযোগিতায় মুনমুন হন চতু্থ । তবে
মুনমুনের আগের সব পরিচিতি ঢাকা পড়ে তৌকির আহমেদের পরিচালিত দ্বারুচিনি দ্বীপ
চলচ্চিত্র অভিনয় করার পর। মুনমুন বলে লাক্স চ্যানেল আই সুপারস্টার অংশ নেয়ার আগে
আমি ছিলাম অন্য দশ জনের মত যারা মিডিয়াতে একটু আধটু কাজ করে। কিন্তু এই
প্রতিযোগিতায় বিজয়ী হবার পর আমি বিশেষ করে দারুচিনি দ্বীপ ছবিতে অভিনয়ক করার পর
মিডিয়াতে আমার পুনজন্ম ঘটেছে আমার। আসলেই তাই মুনমুন এখন একাধিক নাটকে কাজ করছেন,
সেই সাথে উপস্থাপক হিসেবেও নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন মুনমুনের মতে উপস্থাপক
হিসেবে তার প্রথম আর্বিভাব ঘটে ২০০৭ সালের লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে
। কারন সেই বছর এই প্রতিযোগিতায় উপস্থাপনা করে বেশ সুনাম অর্জন করে। এছাড়া এই
অনুষ্টানের পাশাপশি তারে কয়েকটি টিভি কয়েকটি অনুষ্ঠানে এংকার হিসাবে দেখা গেছে।
মুনমুন সম্প্রতি বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান আমার আমি অনুষ্টানটির উপস্থাপক
হিসেবে যুক্ত হয়েছেন । অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে মুনমুন বলেন অপি আপু যখন
অনুষ্ঠানটি উপস্থাপনা করত তখন আমার ভিষন ভাল লাগত। এখন তার জায়গায় আমি উপস্থাপনা
করছি। এটা আমার জন্য একটি চ্যানেঞ্জ মুনমুন অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে
জাফর ইকবালের লেখা গোলাম হায়দার কিছলুর পরিচালনায় নির্মিত নাটক বাতাদের খাচা,
আফসানা মিমির ডলস হাউস, অরুন চৌধুরীর আগুনের খেলা, আশ্রাফী মিঠুর উজান স্রোতের
যাত্রী ইত্যাদি। বর্তমান দৈনিক তোলপাড়ের নাটকে কাজ করছেন । এছাড়া আরো কয়েকটি নাটকে
কাজ করার কথা চলছে। মুনমুন এখন নর্থ সাউথ ইউনিভারসিটির বিবিএ পড়ছেন । নাচ গান
প্রসঙ্গে তিনি জানালে এর পেছনে যতটা সময় দেয়ার দরকার আমি ততটা দিতে পারছিনা । তাই
আপাতত নাচ গানে মন নেই । তবে মুনমুন মন রয়েছে
অভিনয়ের প্রতি । ভালো চরিত্র হলে তিনি যে কোনো নাটক করবেন।
Add as favourites (43) | Quote this article on your site | Views: 214
|