|
তারকাদের টানিং পয়েন্ট
কেরিয়ার একটি পর্যায়ে এসে তারকারা স্বস্তির নিঃশ্বাস ছাড়েন।
প্রতিষ্ঠার আত্নতুষ্টি নিয়ে রিলাক্স জীবন যাপন করেন। কোনো এক
অসল মুহুতে যদি তাদের কেই পেছনে ফিরে তাকান মনে পড়বে কোনো ছবি বা
নাটকের কথা । যে নাটক বা ছবি তার কেরিয়ারের টানিং পয়েন্ট । এই টানিং পয়েন্ট নিয়েই
এবারের ফিচার।
হুমায়ন ফরীদি- ভাংনের শব্দ শূনি ধারাবাহিক নাটকে সেরাজ
তালুকতাদের চরিত্রে অভিনয় করে আমার একটা ভালো পরিচিতি আসে। সেই অর্থে
এটি আমার ক্যারিয়ারের পয়েন্ট হিসাবে কাজ করে আমার একটা ভালো পরিচিতি
আসে। সেই অর্থে এটি আমার ক্যারিয়ার টানিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। তারপর অভিনয়
করি ধারাবাহিক নাটক সংশপ্তক এ। কান কাটা ধারাবাহিক নাটক আমাকে
ব্যাপক পরিচিতি এনে দেয়। কাজেই এই নাটকেও আমার জন্য টানিং পয়েন্ট ছিল । একটা সময়ে
ফিল্মে অভিনয় শূরু করি খলঅভিনেতা হিসাবে। সেখানে অনেক চলচ্চিত্রে আছে যা আমাকে
সবার কাছে পরিচিতি এনে দিয়েছে । যার জন্য পিছনে ফিরে চাইতে হয়না ।
রোজিনা- মরহুম এফ কবীর চৌধুরী পরিচালিত
রাজমহল ছবিতে অভিনয় করার পর আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বলা চলে, ওটাই ছিল
অভিনয় ক্যারিয়ারের টানিং পয়েন্ট। ছবিটি সুপার ডুপার হিট করেছিল যার ফলে আমিও সবার
কাছে রোজিনা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করি। আমার বিপরীতে ছিলেন ওয়াসিম । তারপর
আয়না ছবিতে ছিল টানিং পয়েন্ট। মনে পড়ে একনাগাড়ে আমি হ্যাট্রিক করেছি।
ফেরদৌস- হঠাৎ বৃষ্টি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমি সবার
কাছে পরিচিতি পেয়ে যায়। বলতে পারনে তারকা খ্যাতি যায়। সত্যি কথা বলতে হঠাৎ বৃষ্টির
পর আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ওই ছবিটি আমার অভিনয় জীবনের অন্যতম
টানিং পয়েন্ট হিসাবে কাজ করেছে।
মৌসুমি- হঠাৎ সেই অর্থে আমার প্রথম অভিনীত চলচ্চিত্র কেয়ামত
থেকে কেয়ামত অবশ্যই টানিং পয়েন্ট। ওই ছবিতে অভিনয় করার পর আমাকে আর পেছনে ফিরে
তাকাতে হয়নি । এছাড়াও অনেক ছবিতে আমার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেন মহুর,
অন্তরে অন্তরে, সজন, দোলা, মেঘলা আকাশ, মাতৃ্ত্ব, প্রথম প্রেম।
Add as favourites (109) | Quote this article on your site | Views: 414
|