|
ভুল বোঝাবুঝি শেষে
মোশেদুল ইসলামের চলচ্চিত্র পিয়তমেষুতে
অবশেষে অভিনয় করেছেন আফসানা মিমি ও তৌকির আহমেদ । প্রায় ছয় মাস ধরে দারুন বোঝাপড়া
এবং ভুল বোঝাবুঝি শেষে অতঃপর চূড়ান্ত হলো চলচ্চিত্রের দুই প্রধান চরিত্র ।
ইতিমধ্যই ছবিটির শুটিং শুরু হয়ে গেছে । এই ছবিতে অভিনয় করা প্রসঙ্গে
আফসানা মিমি বলেন, আমি নাটক এবং চলচ্চিত্রের মধ্য বিভাজনের আগে দেখি আমার চরিত্র
এবং পুরো বিষয়টি সন্মিলিতভাবে কেমন । সেখানে কতটুকু অভিনয় করার সুযোগ আছে
। সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে পিয়তমেষুর
নিষাদ চরিত্রটি আমার সঙ্গে যায়। এই ভাবনা থেকেই করছি । এর আগে এই
চরিত্র নিয়ে কে কি করেছে সেটা নিয়ে ভাবলে নিজের কাছে হালকা মনে হবে । তাই সব ভাবনা
ফেলে দিয়ে নিখাদ কি করে হব সেটাই ভাবছি । আরেক অভিনেতা তৌকির আহমেদ বলেন , মোরশেদ
ভায়ের উপর আমার পুরো আস্থা আছে । আগে কাজটা শেষ করি তারপর দেখবেন । আরও অভিনয়
করেছেন আরমান পারভেজ মুরাদ,গাজী
রাকেয়েত ও দিতি । ছবিটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হাবীব ও ইমন সাহা ।
Add as favourites (55) | Quote this article on your site | Views: 337
|