|
মম অন্তরে রিমি
ভোরের শিশিরের ফোটা ফোটা বিন্দু
স্নিগ্ধতা ছড়িয়ে আবেগী মনকে করে তোলে আরো
বেশি মধুময়। মন উড়ে যেতে চায় দূরে বহুদুরে। কোন এক স্বপ্নের দেশে ।
যেখানে থাকবেনা কোনো বাধা, থাকবে শুধুই ভালবাসা। প্রতিষ্ঠার হাতছানি। রঙের ভুবন
হ্যা সেই আলো ঝলমলে রঙ্গীন ভুবনের বাসিন্দা হতে প্রতিক্ষার প্রহর গুনছেন মমতাজ
ইসলাম রিমি । বাবা আসাদুজ্জামান রুবেল প্রবাসী। মা রুমা জামান গৃহিনী। দুই ভাই
এক বোনের মধ্যে সবার বড় । গভীর কালো দুই চোখে নায়িকা হবার স্বপ্ন । ইতি মধ্যে কাজ
করেছেন কায়সার আহমেদের ফিরে দেখা নাটকে । নিয়মিত করছেন রাম্প মডেল আর ফ্যাশন শো।
চলচ্চিত্রে নায়িকা হবার লক্ষে চর্চা চালিয়ে যাচ্ছেন নাচ, গান আর অভিনয়ের। ৫ ফিট ৩
ইঞ্চি আর চমৎকার শারীরিক গঠনে রিমি লেখা পড়া করছেন অর্নাস ইংলিশ ১ম বর্ষে । রাজশাহীর মেয়ে
রিমির ঘুরে বেড়ানোর প্রিয় শখের তালিকায় শীর্ষে। আর খাবার ? আইসক্রীম। প্রচন্ড
দুবলতা এই হীমশীতল বস্তুটির প্রতি । মায়ের হাতের রান্না তার অনেক প্রিয়। রজনীগন্ধা
ফুলের সুবাসে নিজেকে বিলিয়ে দিতে চান স্বপ্নের রাজ্যে অবসরে গান শুনতে
ভীষন ভালো লাগে তার। গাইতেও ভিষন পছন্দ করেন। অভিনয় তার পছন্দ হলেও চলচ্চিত্র তাকে
বেশি টানে । গাইতেই পছন্দ করেন। চলচ্চিত্র নায়িকা সংকট । এই সংকট মোচনে রিমির মতো
স্নিন্ধ, সুন্দরী, ও স্মাট মেয়েদের আগমনে চলচ্চিত্র শিল্প হয়ে ওঠবে আরো বেশি
গম্ভীর।
Add as favourites (37) | Quote this article on your site | Views: 152
|