|
Page 1 of 2
নেকলেস চুরি করে মারজুক রাসেল
মারজুক রাসেল বেকার যুবক । ছোটবেলা থেকে
বোনের কাছে মানুষ হয়েছে । মৌসুমি বড়লোক বাবার একমাত্র আদুরে মেয়ে । মারজুকের সঙ্গে
তার প্রেম । দুজন দুজনার অসম্ভব ভালোবাসে ।
একসময় মৌসুমির বাবা অন্য একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেন। মারজুক বেকার বলে তার কথা
বাবা- মাকেও বলতে পারে না । কেননা বেকার ছেলের সঙ্গে তার বাবা মা বিয়ে দিতে চাইবে
না । মারজুকের খালা শ্বাশুড়ি দিলারা জামান। তার একমাত্র ছেলে আমেরিকায় থাকে ।
বোনের খালা শ্বশুড়িকে দেখতে একদিন সেই বাড়িতে যান মারজুক । একসময় ভালো একটা
মমতাময়ী সর্ম্পক গড়ে ওঠে খালার সঙ্গে । একদিন কথায় কথায় অনেক দামি নেকলেস দেখান
মারজুককে এই নেকলেসে দাম শুনে মাথা খারাপ হয়ে যায় মারজুকের । এক সময় নেকলেসটা চুরি
করে বিক্রি করে মৌসুমিকে বিয়ে করে মারজুক । তারপুরই
ঘটে নাটকীয় ঘটনা । মুহাম্মদ মোস্তফা কামাল রাজ -এর রচনা ও পরিচালনা নেকলেস
টেলিফিল্মে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমি । মারজুক রাসেল, দিলারা জামান প্রমুখ।
Add as favourites (68) | Quote this article on your site | Views: 478
|