| Lux Sundori Momo |
|
|
|
বিয়ের সময় তো শেষ হয়ে যায়নি...
রাজবাড়ীর নাসির ৮৬ বার ফোন করে মম সঙ্গে ফোনে কথা বলার সুযোগ
পেয়েছে ভেতরে ভেতরে যে এতো ভক্ত অনুরাগী মম তা কল্পনা করতে পারেননি। তার অসংখ্য
ভক্তের সঙ্গে কথা বলে খুবই খুশি তিনি।
মম- ভালো আছি। আপনি তো আমার দেশের
মানুষ।
আনিকা-দারু চিনির পর কোন মুভি করেছেন কি?
মম - না আমার আর মুভি করা হয়নি।
আনিকা- নীড় নাটকে আয়শার কি বিয়ে হবে?
মম- না আয়েশার বিয়ে হবে না।
সোমা - নীড় নাটকে আপনাকে ভালো লেগেছে।
মম- ধন্যবাদ ভালো লাগার জন্য।
সোমা - আমরা চাই আপনি নিজের অবস্থান ধরে রাখবেন।
মম- আমি চেষ্ঠা করব।
জিনিয়া- লাক্স সুপারস্টার প্রতিযোগিতা কবে হবে?
মম- আমি ঠিক জানিনা কবে শূরু হবে।
জিনিয়া- এই সব প্রতিযোগিতায় অংশ নিতে হলে পড়াশুনা কতটা
প্রয়োজন?
মম- ইন্টারমিডিয়েড পাশ করে প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত।
মম - ভালো আছি।
আকরাম- বিদেশ থেকে কেউ আপনাকে ফোন করে।
মম- জাপান থেকে খুবই কম আসে। আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড
থেকে বেশি ফোন আসে।
সোহেল- আপনার প্রথম ছবি দারুচিনি দ্বীপের জন্য আপনি মেরিল
প্রথম আলো নমিনেশন পেয়েছেন। কেমন লাগছে?
মম- এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আপনারা যারা
আমাকে এস এম এস করেছেন, কুপন পাঠিয়েছেন, আমাকে ভোটি দিয়েছেন তাদের কন্ট্রিবিউশন
অনেক বেশি।
সোহেল- আপনি কার গান বেশি শোনেন ।
মম- রবীন্দ্রসংগীত বেশি শুনি।
ঝুমা- ঢাকায় আপনি কোথায় থাকেন।
মম- এলিফ্যান্ট রোডে।
ঝুমা- আপনার হাসিটা অনেক সুন্দর। আপনারা কয় ভাইবোন?
মম- আমরা এক ভাই এক বোন।
ঝুমা - আপনার ভাই কি করে ?
মম- এবার ইন্টারমিডিয়েড পরীক্ষা দিবে।
ঝুমা- নিরুপমা দেখেছি, খুব কষ্ট লেগেছে। আপনি কোথায় পড়াশুনা
করেন?
মম- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ে নাটক ও নাট্যতত্ত্বে অনার্স ৩য়
বর্ষে পড়াশুনা করছি।
তানিজা- আপনার নতুন হেয়ার স্টাইল খবু ভাল লেগেছে। প্লিজ চেইঞ্জ
করবেন না ।
মম- ঠিক আছে চেইঞ্জ করব না ।
সাগর - আপনি কি কর্মাশিয়াল ছবিতে অভিনয় করবেন?
মম- দারুচিনি দ্বীপ তো কর্মাশিয়াল ছবিই।
সাগর- আবার সিনেমায় অভিনয় করবেন কি?
মম- সুযোগ পেলে অবশ্যই করব।
সাগর - আপনার অনুপ্রেরনা কে?
মম- আমার মা বাবা ভাই।
সালমা- নিরুপমা নাটকটি ভাল লেগেছে।
মম- অনেক ধন্যবাদ।
সালমা- নাটক দেখে মনে হচ্ছে বিয়ে করে ফেলি।
মম- আহারে ঠিক আছে বিয়ে করে ফেলুন। তবে দেখেশুনে করবেন।
অয়ন- আপনার উচ্চতা কত ?
মম- আমার উচ্চতা পাচ ফুট পাচ ইঞ্চি।
কবীর- আগামী সপ্তাহ সিঙ্গাপুর চলে যাচ্ছি । যাবার আগে
আপনাকে দেখা করতে চেয়েছিলাম।
মম- ঠিক আছে ভাইয়া আপনি ভালভাগে সিঙ্গাপুরে যান । ফিরে এসে
যোগাযোগ করবেন আনন্দধারার মাধ্যমে।
স্বনা- আপনার ব্যক্তিগত ফোন নাম্বারটা কি দেওয়া যাবে?
মম- আনন্দ ধারার সঙ্গে যোগাযোগ করে আমার সংবাদ পাবেন।
নাসির- আপনি অবসরে কি করেন?
মম- অবসর মানে ঘুম আর ঘুম ।
নাসির- আপনার নামের অর্থ কি?
মম- আমার নামের অর্থ আমার
মম- ১৯ ডিসেম্বর
আল- আমিন- আপনার প্রিয় ব্যাক্তিত্ব কে?
মম- আমার প্রিয় ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর।
আমিন- আপনার মা কি করেন?
মম- আমার মা একটা কলেজে শিক্ষকতা করে।
তারেক - কবে বিয়ে করছেন।
মম- সেটা তো বলতে পারছিনা সেটা তো আমি নিজেও বলতে পারছিনা ।
আকাশ- আপনার নাম কি ?
মম- জাকিয়া বারী মম।
Add as favourites (56) | Quote this article on your site | Views: 225
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





