|
দুঃখিনী সীমানা
তাহের শিপনের ধারাবাহিক নাটক ‘কাছে দূরে’তে পোড় খাওয়া একটি মেয়ে চরিত্রে অভিনয় করেছেন সীমানা। নাটকে সীমানার চরিত্রটি দুঃখিনী একটি মেয়ের, যে মেয়েটি মামার বাড়িতে আশ্রিত। মামার ছাত্রের সঙ্গে এক সময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। কিন্তু দু’জনের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় মামার মেয়ে। এক সময় সব ত্যাগ করে সীমানা ছুট দেয় গ্রামের পথে। আর এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। প্রতি শুক্রবার রাত ৮ টা ৫০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে নাটকটি। এছাড়া ঈদ উপলহ্মে সালাহ্উদ্দিন লাভলুর ‘করেজ স্টুডেন্ট’ নাটকটিতে সীমানার অভিনয় দর্শক নন্দিত হয়েছে। নাটকটি প্রসঙ্গে সীমানা বলেন, ‘এ নাটকের মাধ্যমে প্রথম গ্রামীণ একটি চরিত্রে অভিনয় করছি আমি। নাটকটি প্রচারিত হওয়ার পর দর্শকদের কছ থেকেও ভাল সাড়া পেয়েছি।
Add as favourites (29) | Quote this article on your site | Views: 95
|