|
মুক্তিযুদ্ধের নাটকে রুমা
সম্প্রতি ১৬ ডিসেম্বরের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন জন্যপ্রিয় অভিনেত্রী ফারাহ রুমা। নাটকটি রচনা করেছেন আমিনুল রহমান মুকুল। পরিচালনা করছেন সুমন আনোয়ার। নাটকের গল্প এতে তার চরিত্র নিয়ে ফারাহ রুমা বলেন, ‘নাটকে আমি এমন একজন গৃহবধূ্র চরিত্রে কাজ করেছি যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন তার স্বামীকে পাঠায় মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে পাকিস্তানী হানাদারদের সঙ্গে মিলে রাজাকার বনে যান। কিন্তু সেই গৃহবধূ মুক্তিযুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে পরোহ্মভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি যখন জানতে পারেন তার স্বামী রাজাকার হয়ে গেছেন, তখন প্রচন্ড কষ্ট পান এভাবে নাটকের গল্প ওগিয়ে যায়। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত নাটকে কাজের অভিজ্ঞতা নিয়ে রুমা আরো বলেন, ‘আমি এ পর্যন্ত মুক্তিযুদ্ধভিতিক যে কয়টি নাটকে কাজ করছি, আমার মনে হয় এ নাটকটি তার মধ্যে অন্যতম। ঈদের নাটকের দর্শক সাড়া নিয়ে নিয়ে তিনি জানান, ‘ঈদের আমার অভিনীত নাটগুলোর জন্য দর্শকমহল থেকে ভাল সাড়া পেয়েছি।
Add as favourites (27) | Quote this article on your site | Views: 114
|