|
কথা দিলেন তিনি
শুরুটা হয়েছিল লাক্স চ্যানেল সুপার স্টার প্রতিযোগিতার
মাধ্যমে। নিজের প্রতিভার ডানায় ভর করে নিয়েছিলেন প্রতিযোগিতার সর্বশেষ আসরের সেরা
দশকের তালিকায়। সম্প্রতি বাংলালিংকের কাস্টমার কেয়ারের বিজ্ঞাপনে পারফর্ম করে
পাদপ্রদীপের আলোয় এসেছেন।
স্বভারে ধীর মেয়েটির মধ্যে রয়েছে সবাইকে আপন করে
নেয়ার অদ্ভুদ ক্ষমতা। ঘর থেকে বের হয়েই এক পা দুপা করে সে সামনে এগিয়ে যায়। বেলুন
নিয়ে খেলতে আসা শিশুদের বেলুন হারিয়ে বিষন্ন হয়ে পড়লে নতুন বেলুন হাতে ধরিয়ে দিয়ে
তার মুখে এক চিলতে হাসি ফোটাই মেয়েটি। বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধার বোঝার ভাগ বসায়
আপন মমতায়। পাড়ার ছেলেরা ক্রিকেট খেলতে
গিয়ে বল দিয়ে জানালার গ্লাস ভেঙ্গে ফেললে ক্ষুদে ক্রিকেটেরদের হয়ে বাড়িওয়ালার কাছে
ক্ষমা প্রার্থনা করে এভাবেই নিজের সাবলীল আর মায়াময় উপস্থিতি দিয়ে নিজের চারপাশকে নির্ভরতার
ছায়ায় ঢেকে রাখে। সম্প্রতি এমন একটি থিম নিয়ে নির্মিত বাংলালিংকের
কাস্টমার কেয়ার এর বিজ্ঞাপনে পারফম করেছনে লাক্স সুন্দরী ফারিয়া। বিজ্ঞাপনটি
প্রচার হওয়ার পর থেকে দশক সাড়া পেয়ে যাচ্চেন তিনি। এই গল্পের নেপথ্যর গল্প জানতে
চাইলে ফারিয়া বলেন এ বিজ্ঞাপনের জন্য রীতিমত প্রতিদ্বন্দ্বীতা পুর্ন
পরিস্থিতির সন্মুখীন হতে হয়েছে আমাকে। আমার আগে কমপক্ষে পঞ্চাশ ষাট জন মডেল দেখা
হয়েছে। স্কিন টেস্ট দেয়ার দিনও জানতাম না আমি সিলেক্ট হব। বিজ্ঞাপনের থিম সঠিক
রুপে ফুটিয়ে তোলার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে। তবে কঠোর পরিশ্রমের
মধ্য দিয়ে ফারিয়ার আকাশে সফলতার সুর্য হেসে উঠেছে তার আকাশে যে সফলতা রুপকার
হিসেবে বিজ্ঞাপনটির নির্মাতা গোলাম হায়দার কিসলু ও তার গোটা টিমকে সবার আগে
ধন্যবাদ জানাতে চান ফারিয়া। বিজ্ঞাপনটি প্রচার হবার পরে সবার আগে সাদুবাদ জানান
ফারিয়াকে অমিতাভ রেজা। ফারিয়াকে সাদুবাদ জানানোর তালিয়া আরো ছিলেন আনিসুল হক। গুনী
মানুষের কাছে থেকে পাওয়া শূভেচ্চা দিয়ে কানায় কানায় পুর্ন হয়েছে ফারিয়ার
প্রত্যাশার ঝুড়ি। এই বিজ্ঞাপনের বাইরে ধারাবাহিক দৈনিক তোলপাড় এ ফারিয়ার স্বতস্ফুত
উপস্থিতিও নজর কেড়েছে দশকদের। জান্টু নামে প্লাস্টিকের সাপ
নিয়ে ফারিয়ার নানা কার্যকালাপ ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । প্রশংসার জোয়ারে
ভাসলেও আপাতত ভুরি ভুরি কাজ নয় বরং ভাল কিছু কাজ করে দশকের পছন্দের তালিকায় নিজের
নামটি বসিয়ে দিতে চান।
Add as favourites (52) | Quote this article on your site | Views: 228
|