|
প্রফেশনাল কাজল
পাঁচ বছর বলিউডে ফিরেই দশকের সুপার হিট ছবি ফানা উপহার দিলেন
কাজল । এরপর বেশ কিছুদিন চুপচাপ ছিলেন । তবে হঠাৎ করেই জানালেন ফিল্মে রেগুলার
হবেন। আর তাই আবার শুরু হলো পরিচালক - প্রযোজকদের সঙ্গে কথাবার্তা। কাজলের
জন্য সবসময় ওৎ পেতে থাকেন কারন জোহর ।
এবারো তাই স্ক্রিপ্ট তৈ্রী করলেন কাজলের জন্য নায়ক শাহরুখ খান।
তবে স্ক্রিপ্ট পড়ে নিজের চরিত্রকে অতটা স্পেশাল মনে হয়নি তার । কাজল এ ছবি ছেড়ে দিলে
করনের নেক্সট চয়েজ প্রিয়াংকা চোপড়া । তবে এখনো কাজলকে রাজি করানোর চেষ্টা করে
যাচ্ছেন তিনি। ওদিকে হাজবেন্ড অজয়ের সঙ্গে
আরো একটি অ্যাড ফিল্ম করেছেন কাজল । দুজন মিলে একেবারে কোমড়
বেধে নেমেছেন টাকা কামানোর জন্য । নিন্দুকেরা বলে অজয়ের আপকামিং হোম প্রোডাকশনের
যে লস হবে তা পুষিয়ে নেবার জন্যই এত কাজ করছেন দুজন।
Add as favourites (38) | Quote this article on your site | Views: 275
|