| It is better to be General |
|
|
|
আসলে সাধারন থাকাটাই আমার ভাল লাগে অপি করিম আমাকে যেটা মানায় আমি সেটা পড়ি। যদিও আমি সবসময় সাধারন থাকার চেষ্টা করি। কেনোনা বেশি সাজলে আমাকে ভাল দেখায় না। কেনোনা মা খালাদের ছোটোবেলা থেকে দেখে আসছি সাধারন সাজসজ্জায়। সব সময় সুতি শাড়ি আমাকে ভাল লাগে। চিকন পারের সুতির শাড়ি আমাকে ভাল লাগে। ছোটোবেলা থেকে পড়াশুনার কারনে খুব বেশি ফ্যাশন আমি করতে পারিনি। তারপরেও যেটা করেছি যে পোশাকে আমায় মানায় সেটা পরার চেষ্টা করেছি। আর এখন যেহেতু আমি টিচার এখন যখন আমি কোনো পোশাক পরি রঙ থেকে সব কিছু নিয়ে আমাকে ভাবতে হয়। কখন খুব বেশি বেশি কিছু যেন মনে না হয়। আসলে সাধারন থাকাটাই আমার ভাল লাগে। নাটকের পোশাকের ক্ষেত্রে পোশাকটা আমি নিবার্চন করি। এ ক্ষেত্রে রঙ এর বিপ্লব সাহা।,বাংলার মেলার এমদাদ ভাই, কে ক্রাফটের খালিদ ভাই কে আমার নাটকের চরিত্রের কথা বলে দিলে তারা আমার জন্য পারফেক্টের পোশাকটাই আমার জন্য পাঠিয়েদেন। কোনো পার্টিতে গেলে আমি সুতি জামদানি শাড়ি পরে যাই। আমাদের ফ্যাশন হাউজগুলো আমার কাছে ভাল লাগে। দেশের বাইরে গেলে ফ্যাশন হাউজগুলোতে ঢূঁ দেবার চেষ্টা করি। তাদের ব্রান্ডের পোশাক গুলো দেখে মাথা খারাপ হয়ে যায়। যদিও অনেক সময় কেনার সামর্থ্য থাকেনা। তারপরেও ভাল লাগে। ফ্যাশন আর রুপচর্চা বা সৌন্দর্যচর্চা পাশাপাশি হেটে যায়। একটার সঙ্গে অন্যটা ওতপ্রোত ভাবে জড়িত। Add as favourites (30) | Quote this article on your site | Views: 94
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





