|
Page 1 of 2
নায়িকা সংবাদ
শতভাগ সাফল্য পেয়েছে অপু বিশ্বাস। দর্শকপ্রিয়তায় উতরে গেছেন
শাবনুর। নতুনদের দৌড়ে এগিয়ে নিপুন ও রেসী। বছরের শেষে এসে চমকে
দেখিয়েছেন মৌসুমী
শাবনুর- শাবনুর ঢাকায় চলচ্চিত্রের এ সময়ের অপ্রতিদন্দ্বী
নায়িকা । ২০০৭ সালে শাবনুর অভিনীত ৯ টি ছবি মুক্তি পায়। শাকিব বিপরীতে আমার
প্রানের স্বামী, কঠিন প্রেম, কপাল। জয়ের বিপরীতে এই যে দুনিয়া। ফেরদৌসের বিপরীতে
বিয়ানসাইব এবং রিয়াজের বিপরীতে মেয়ে সাক্ষী হিট পর্যায়ের ব্যবসা করে। শাবনুর এসময়
এসে অনেকটা মুটিয়ে গেলেও তার প্রতি দর্শক- প্রদর্শকের আগ্রহের কোন কমতি ছিল
না । বেশ সফলতার সাথেই ২০০৭ সালটা পার করেছেন শাবনুর।
অপু বিশ্বাস
ঢাকার চলচ্চিত্রে পরমন্ত নায়িকা হিসেবে
আখ্যা দেওয়া হয় অপু বিশ্বাসকে । ২০০৭ সালটা ছিলো অপু বিশ্বাসের সাফল্যোর বছর। এ
বছর অপু বিশ্বাস অভিনীত ৬টি ছবি মুক্তি পায় প্রত্যোক ছবিই সাফল্য পেয়েছে। এর মধ্যে
শাকিবের বিপরীতে কথা দাও সাথী হবে, তোমার জন্য মরতে পারি, স্বামীর সংসার ও
কাবিননামা, মান্নার বিপরীতে মেশিনম্যান এবং নবাগত সম্রাটের বিপরীতে আমি বাচতে চাই
ব্যবসা সফল হয়েছে । শাকিব খানের সাথে অপু বিশ্বাসের জুটি দশকের পছন্দের তালিকায়
ছিলো শীর্ষস্থান।
নিপুন
২০০৭ সালে নবাগত নায়িকাদের দৌড়ে ভালো অবস্থানে আছেন নিপুন। এ
বছর নিপুন অভিনীত চারটি ছবি মুক্তি পায়। এর মধ্যে মান্নার বিপরীতে রিকশাওয়ালা
প্রেম ও বাবার কসম এবং শাকিব খানের বিপরীতে আমার প্রানের স্বামী হিট পর্যায়ে
ব্যবসা করে। শাহ আলম কিরন পরিচালিত মান্নার বিপরীতে সাজঘর ছবিতে অভিনয় প্রসংসিত
হয়েছে।
মৌসুমী
মৌসুমী অভিনীত ছবি মুক্তির সংখ্যা ৯টি। এর মধ্যে ব্যবসা
ছবির সংখ্যা ৯টি এর মধ্যে ব্যবসাসফল ছবির সংখ্যা ৬টি ছবিগুলোর হলো তুই যদি আমার
হইতিরে, এই যে দুনিয়া,মেশিনম্যান, শত্রু শত্রু খেলা, একবুক জ্বালা এবং বিয়াইন সাব।
ঢাকার চলচ্চিত্রে অপরিহার্য অভিনেত্রী হিসেবে মৌসুমী এ বছরও তার
অবস্থান ধরে রেখেছেন বেশ সাফল্যোর সাথে। মুক্তিপ্রাপ্ত ৯টি ছবির মধ্যে ৪টি
ছবিরই নায়ক ছিলেন মান্না। ছবিগুলো সুপারহিট পর্যায়ের ব্যবসা করে। প্রথমবারের মত
শাকিব খানের বিপরীতের জুটি বেধে এক বুক জ্বালা এবং তুই যদি আমার হইতিরে
ছবি। এছাড়া ফেরদৌসে বিপরীতে সফল ছিলেন মৌসুমী।
পপি
২০০৭ সালে পপি অভিনীত ছবি মুক্তি পায় ৪টি। ঢাকার
চলচ্চিত্রের অপরিহার্য এ নায়িকা হঠাৎ করেই ছবি করা বন্ধ করে দেয়। মুক্তিপ্রাপ্ত৪
ছবির মধ্যে জজের রায়ে ফাঁসি ও দানব সন্তান আভারেজ ব্যবসা করে । দরিয়া
পাড়ের দৌলতি, বৃষ্টি ভেজা আকাশ এবং পৌষ মাসের পিরীতি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে পপি
সারা বছরই আলোচনায় ছিলো।
পূর্নিমা
২০০৭ সালে পূর্নিমা অভিনীত ছবি মুক্তির সংখ্যা ৮টি। এর মধ্যে
মান্নার বিপরীতে মনের সাথে যুদ্ধ, ক্ষমতার গরম, উল্টপাল্টা৬৯, শাকিবের বিপরীতে মা
আমার স্বগ এবং রিয়াজের বিপরীতে জীবনের
চেয়ে দামী হিট পর্যায়ের ব্যবসা করে। ব্যবসায়িক বিচারে পূর্নিমাকে
সফল বলা চলে । বছরের শেষভাগে এসে বিয়ে করে আলোচনায় আসেন পূর্নিমা। পাশাপাশি নতুন
কোনো ছবিতে অভিনয় করবেন না বলে এমন ঘোসনায় হতাশ হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে।
Add as favourites (76) | Quote this article on your site | Views: 513
|