| Hero News |
|
|
|
নায়ক সংবাদ
২০০৭ এ বেশ দাপটের সাথে চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান বজায়
রাখতে সক্ষম হয়েছেন মান্না। গত বছরের ন্যায় এ বছরও মান্না
অভিনীত ১৩টি ছবি মুক্তি পায়। মুক্তিপ্রাপ্ত ছবির অধিকাংশ ব্যবসা সফল ছবি। এর মধ্যে
উল্লেখ যোগ্য ছবিগুলো হচ্ছে বাবার কসম মায়ের বদলা, এই যে দুনিয়া,
মেশিনম্যান, শত্রু শত্রু খেলা, উলটাপালটা ৬৯। ইমপ্রেস টেলিফিল্মে সাজঘর
চলচ্চিত্রের ব্যানারে মুক্তি পেয়েছে মনের সাথে যুদ্ধ। এ ছবিও ব্যবসাসফল।
ছবি প্রযোজনা ও ছবিতে অভিনয় করেছেন।
শাকিব খান
শাকিব খানের জন্য ২০০৭ সালটা পয়মন্ত একটা বছর। শাকিবের ছবি
মানেই ব্যবসাসফল। হল মালিক থেকে শুরু করে দশক,প্রযোজক,পরিচালকদের প্রথম পছন্দের
নায়ক এখন তিনি । এ বছর শাকিব অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্বামী সংসার, আমার প্রানের স্বামী, তোমার জন্য
মরতে পারি, মা আমার স্বগ, কথা দাও সাথী হবে, কপাল, তুই যদি আমার হইতিরে, কঠিন
প্রেম, এক বুক জ্বালা, ও কাবিননামা। প্রতিটি ছবিই ব্যবসাসফল। ব্যবসায়িক বিচারে
বছরের সেরা সফল নায়ক শাকিব খানকে।
রিয়াজ
রিয়াজ অভিনীর ৬টি ছবি
মুক্তি পায় এ বছর। শাবনুরের বিপরীতে মেয়ে সাক্ষী এবং পূর্নিমার বিপরীতে জীবনের
চেয়ে দামী ছবি দুটি হিট পর্যায়ের ব্যবসা করেছে। তৌকির আহমেদের পরিচালিত দারুচিনি
দ্বীপ ছবিতে অভিনয় করে রিয়াজ বেশ প্রশংসিত হয়েছেন। বছরের শেষ দিকে ১৮
ডিসেম্বর মডেল কন্যা মুশফিকা তিনাকে বিয়ে করে আবারো আলোচনায় চলে এসেছেন।
শাকিল খান
২০০৭ সালে শাকিল খানের ছবি মুক্তি পেয়েছে ৪টি। এর মধ্যে
শাকিবার বিপরীতের মায়ের বদলা ছবিটি হিট পর্যায়ের ব্যবসা করে সোহানুর রহমানের
পরিচালনায় বৃষ্টি ভেজা আকাশ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করে কিছুটা আলোচনায়
আসেন।
মাহফুজ
চলচ্চিত্রে তেমন একটা ব্যস্ততা না থাকলেও আলোচনায় ছিলেন
মাহফুজ। এবছর ছবি মুক্তি পেয়েছে মাত্র একটি। হাসিবুল ইসলাম মিজান পরিচালিত কপাল
চলচ্চিত্রে নবাগতা রেসীর বিপরীতে অভিনয় করেন তিনি। এই
একটি ছবি দিয়েই সারা বছর ছিলেন আলোচনায়। Add as favourites (76) | Quote this article on your site | Views: 432
Write Comment
|
||||||||||||||||||
| < Prev | Next > |
|---|






