| Gazi Majarul Islam |
|
|
|
গাজী মাজহারুল আনোয়ার
তিনিএকের মধ্য বহু।
গীতিকার,সঙ্গিত পরিচালক, চলচ্চিত্র প্রযোজক
ও পরিচালক । তবে গীতিকার হিসেবেই তিনি অধিক পরিচিত।
চলচ্চিত্রের, প্লেব্যাকে তো বটেই আধুনিক ও দেশাত্ববোধক গানে
জ্বলজ়্বল করছে তার নামটি। চিরন্তনী
কয়েকটি গানের গীতিকার হিসেবে তিনি বেচে থাকবেন কাল থেকে
কালান্তরে। মধ্যে পরিচালিত বিবিসির জরিপে
তার লেখা তিনটি গান সেরা বিশটি বাংলা
গানের মধ্য স্থান করে নিয়েছে।
তার লেখা গানের সংখা বিশ হাজার ছাড়িয়ে গেছে। বিষয়টি বিষ্ময়কর
বৈকি।এ জন্য তার নাম গিনেজ বুক
বুক অব রেকর্ডে ঠাই পেতে পারে।
তিনি গাজী মাজহারুল আনোয়ার। সম্প্রতি উত্তরার একটি সুটিং স্পটে
তার সঙ্গে নানা বিষয়ে কথা মোমিন রহমান ।এই
আলাপচারিতার চুম্বক-অংশ এখানে তুলে ধরা হলো।
অতীতের নানা রঙের দিনগুলোর কথা বলুন।
আমার জন্ম ১৯৪৩ সালের ২২ ফেব্রয়ারি, কুমিল্লার তালেম্বর গ্রামে ।
বাবা মোজাম্মেল হোসেন। মা জায়েদা বেগম। শৈশবের শুরুতে গ্রামের
বাড়িতে কেটেছে আমার দিনগুলো। তারপর বাবা যখন দেবিদ্বার হাইঙ্কুলে শিক্ষকথা শুরু
করলেন,তখন আমরা সবাই সেখানে চলে যাই। তার পর কুমিল্লার জেলা স্কুলে
ভর্তি হই। সেখান থেকে এসএসসি পাস করার পর কুমিল্লার ভিক্টরিয়া কলেজে ভর্তি হই। ।
বাবার প্রচন্ড ইচ্ছা ছিল আমি যেন ডাক্তার
হই। বাবার একটি ফার্মেসি থাকার কারনে আমি
ভর্তি হলাম ঢাকা মেডিক্যাল কলেজে। কিন্তু চলচ্চিত্রের প্রতি আকর্ষন আমার ডাক্তার
হওয়ার পথে বাধা হয়ে দাড়িয়েছিল। আমি পড়াশুনা শেষ করতে পারিনি। Add as favourites (46) | Quote this article on your site | Views: 143
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





