| Flim News |
|
|
|
রংধনুরং
নিপুনের ব্যস্ততা বাড়ছে
দেশীয় চলচ্চিত্রে এই সময়ে নায়িকা সংকটে চলছে এ কথা এখন সবার
মুখে মুখে। সিনিয়রদের মধ্যে মৌসুমী অবসরের ঘোষনা, পূর্নিমার বিয়ের কারনে
নির্মাতাদের এখন নতুনদের দিকে ঝুকেছেন। যে কারনে অপু বিশ্বাস নিপুন এর প্রতিই
নির্মাদের বেশী আগ্রহ। পাশ্চাত্য ঘারানা বেড়ে ওঠা নিপুনকে নিয়ে অনেকেই ছবি নির্মানে
আগ্রহী হয়ে ওঠেন। যে কারনে নতুন এই নায়কার হাতে ডজন খানেকও বেশি ছবি। ছবি গুলো
মুক্তি পেলে নিপুন চলচ্চিত্রের অপরিহার্য নায়িকা হয়ে উঠবেন এমন ভাষ্য
অনেকের। এদিকের নিপুন সিধান্ত নিয়েছেন তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে তিনি এখন
থেকে বেছে বেছে ছবি হাতে নিবেন।
চিন্তামুক্ত রুবেল
২০০৭ সালটি রুবেলের ক্যারিয়ার তেমন সুবিধা স্থানে ছিল না ।
তেমন কোন সাফল্য উল্লেখ করার মতো নয়। তবে এতে তার ক্যারিয়ারে তেমন কোম
সমস্যা হচ্ছেনা । রুবেল এখন ব্যস্ত নায়কের একজন। একশ্রেনীর দশকরা রুবেলের জন্য
দিওয়ানা। বছরের শেষ লগ্নে রুবেলের অভিনীত ও পরিচালিত চারিদিকে অন্ধকার ছবিটি
মুক্তি পায়। এ ছবিতে নায়ক এবং পরিচালক উভয় দিক থেকে সাফল্য অর্জন করেন। রুবেল
বরাবরই প্রচারবিমুখ। তাই তার অনেক সাফল্য প্রকাশ পায় না । নতুন ছবিটি
রুবেল নতুন করে কিছু সিধান্ত নিয়েছেন। বছরের দশটির বেশি ছবিতে অভিনয় করবেন না ।
পরিচালক হয় ৩/৪ টি ছবি নির্মান করবেন। রুবেল অভিনীত প্রযোজিত ও পরিচালক
রক্ত পিপাসা ছবিটি ব্যবসা সফল না হওয়াতে তিনি কিছুটা চিন্তিত
হয়ে পড়েছিলেন। কিন্তু চারিদিকে অন্ধকার এবং নতুন বছরের ভাইয়া নাম্বার ওয়ান ছবির
সাফল্য রুবেল নতুন করে মনোবল ফিরে পান এবং চিন্তামুক্ত হন।
চম্পা নেই
একদা ব্যস্ত নায়িকা চম্পাকে গত কয়েক বছর যাবত চলচ্চিত্রে অভিনয়
করতে দেখা যায় না । যদিও অনেকেই নায়িকা চরিত্রে মানানসই মনে করেন না ।
তবুও চম্পার মতো গুনী শিল্পীর দেশীয় চলচ্চিত্রে প্রয়োজন রয়েছে। একটি সুত্রে থেকে
জানা যায় চম্পার অভিমান করেই চলচ্চিত্র থেকে বিরত নিয়েছেন। তার ইচ্ছে ছিল অন্তত আর
দুই বছর নায়িকা চরিত্র অভিনয় করবেন। কিন্তু নির্মাতারা তাকে নায়কার চরিত্রে না
কাস্ট করে অন্য চরিত্রে কাস্ট করলে চম্পা ক্ষোভ প্রকাশ করেন বলে জানা
যায়। দেশীয় চলচ্চিত্রে চম্পার অবদান রয়েছে। এক সময় শীর্ষ নায়িকার আসনটি অথচ চম্পা
এখন চলচ্চিত্রে নেই। তবে মিনি পর্দায় চম্পার অভিনয় দেখা যায়,
ড্যানির ব্যস্ততা
১৯৮৬ সালে লাড়াকু ছবির মাধ্যমে খলনায়ক
হিসেবে ডেনি সিডাক আত্মপ্রকাশ করেন। খলনায়ক হিসেবে বিপুল জনপ্রিয়তা অর্জন করার পর
রুপসী নাগিন ছবির মাধ্যমে নায়ক হিসেবে দশকের অভিবাদন জানান। নায়ক এবং খলনায়ক
হিসেবে প্রায় তিনশ ছবি মুক্তি পায়। একজন অভিনেতা পাশাপাশি তিনি পরিচালক -কাম
প্রযোজক বটে । চলচ্চিত্রে ড্যানি সিডাককে কয়েক বছর অভিনয় করতে
দেখা যায়নি । বর্তমান তিনি খলনায়ক হিসাবে পুনরায় ব্যস্ত হয়ে পড়েছেন। এ সময় তিনি
১০টি ছবিতে অভিনয় করেছেন। গত ঈদে তার অভিনীত মেশিন ম্যান ছবিটি মুক্তি পায়। এ
ছবিটি তার অভিনয় দর্শক মহলে বেশ প্রসংসিত হয়। প্রধান খলনায়ক হয়ে
মেশিনম্যান
ছবিতে ডানি সিডার সত্যিই ভাল অভিনয় করেছেন। কথা প্রসঙ্গে তিনি বলেন চলচ্চিত্রের
অশ্লীলতা কারনে কয়েকবছর অভিনয় করা সম্ভম হয়নি। বর্তমানে চলচ্চিত্রের
পরিবেশ সুস্থ্য তাই পুনরায় অভিনয়ে ফিরে এসেছি। তিনি বলেন আমি নিজেকে একজন অভিনেতা
মনে করি। তাই নায়ক কিংবা খলনায়কে অভিনয় করাটা বড় বিষয় না । আমি সব
ধরনের চরিত্রে অভিনয় করতে আগ্রহী। চলতি বছরে আমার একাধিক ছবি মুক্তি পাবে। প্রতিটি
ছবিতে আমার অভিনীত চরিত্র দশকদের আনন্দ দিবে। ড্যানি আরো
বলেন খলনায়ক থেকে নায়ক হওয়াটা আমার ঠিক ছিল কিনা কখনো ভেবে দেখিনী। তবে এখন আমি
খলনায়ক হিসেবেই অভিনয় করছি।
চলচ্চিত্রে তিন্নি
মিনি পর্দার জনপ্রিয় মডেল কাম অভিনেত্রী তিনি চলচ্চিত্রে
অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন । তবে তার কিছু শর্ত রয়েছে। তিনি ভাল নির্মাতা ভাল
গল্প ও সুস্থ ছবিতে অভিনয় করতে ইচ্ছুক। তার বিপরীতে কে নায়ক হবেন তাও বলেছেন। এ
ক্ষেত্রে নায়ক হিসেবে সে তার পছন্দের তালিকায় রয়েছে- রিয়াজ, ফেরদৌস ও
শাকিব খান। বর্তমান দেশীয় চলচ্চিত্রে নায়িকার সংকট দেখা দিয়েছে। তিন্নি যদি সত্যিই
চলচ্চিত্রের নায়িকা হন তাহলে চলচ্চিত্রের জন্য কল্যান বয়ে আনবে। দেশীয় চলচ্চত্রের
নির্মাতারা তিন্নিকে নিয়ে ছবি নির্মান করতে বেশি আগ্রহি। কিন্তু
তিন্নি চলচ্চিত্রের অভিনয়ের বিষয় খোলা মনে এতদিন কিছু প্রকাশ করেনি। বলা যেতে পারে
চলচ্চিত্রের প্রতি তার অনিহা ছিল । বর্তমানে দেশীয় চলচ্চিত্রে সুস্থ্য
পরিবেশ ফিরে এসেছে। তাই তিন্নি চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহ প্রকাশ করছেন বলে জানা
যায়। Add as favourites (76) | Quote this article on your site | Views: 682
Write Comment
|
||||||||||||||||||
| < Prev | Next > |
|---|






