|
প্রতিভার কল্পকথা
লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৭ অংশগ্রহন করে নিজের প্রতিভা
যোগ্যতা ও সুযোগের সুষ্ঠ সমন্বয় ঘটিয়ে যিনি জিতে নিয়েছেন দ্বিতীয় রানার আপ এর
খেতাব তার নাম ফারিয়া । তবে শোবিজে কাজ করার স্বপ্ন ফারিয়ার অনেক আগের। ছোটবেলার
লাক্স্বের বিজ্ঞাপনে শমী কায়সার, বিপাশা হায়াতকে দেখে মনে মনে মডেল হওয়ার স্বপ্ন
বুনতে শুরু করেছিলেন ফারিয়া। সেই থেকেই শুধু স্বপ্ন দেখায় নয়, স্বপ্নকে
বাস্তব করতে নিজেকে প্রস্তুত করতে থাকেন । সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে নিজেকে যুক্ত করেন। নাচ গান
শিখে নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে সচেষ্ট ছিলেন ছোটবেলা থেকেই। সেই ধারিবাহিকাতার
স্বপ্ন পূরনের লক্ষে প্লাটফর্ম হিসেবে বেচে নেয় লাক্স সুপার স্টার প্রতিযোগিতাকে।
প্রযুক্তি প্রিয় ফারিয়া অনলাইনে ছবি পাঠিয়ে অংশ নিয়েছিলনে
লাক্স সুপার স্টার চ্যানেল আই২০০৭ এর প্রতিযোগিতায়। এরপর নিজের যোগ্যতায় আর
আত্ববিশ্বাসের ডানায় ভর করে ধাপে ধাপে উঠে আসেন শীর্ষ দশ এ। চুড়ান্ত ফলাফলে তিনি
জিতে নেন দ্বিতীয় রানার আপ। এভাবেই বদলে যায় ফারিয়ার জীবন। নিজের স্বপ্ন আরো
শক্তিশালি হয়। স্বপ্ন পুরনের ইচ্ছা বেড়ে যায় শতগুন ফারিয়া বলেন আমার
জীবনে লাক্স আই সুপার স্টার প্রতিযোগিতায় অংশগ্রহন, দ্বিতীয় রানার
আপের খেতাব জেতা সবকিছুই ঘটেছে স্বপ্নের মতো যদিও স্বপ্ন ছিলো আগে থেকেই কিন্তু
স্বপ্ন যে এভাবে বাস্তবে ধরা দেবে তা ঘুনাক্ষরেও চিন্তা করেনি।
প্রতিযোগিতার ফলে আমার জীবন অনেকখানি পালটে গেছে। আগে দেরি করে উঠতাম কিন্তু
এখন সকালে উঠি। নিয়মিত এক্সসাইজ করি। সময়নুবর্তিতা শিখেছি ধর্য্য ধারন করতে
শিখেছি। সব মিলিয়ে আগের চেয়ে বর্তমান জীবন আপাদমস্তক পরিবর্তিত হয়েছে । ফারিয়া এখন
আগের মত নন। আর দশ জন সাধারন মেয়ের মত নয় তার জীবন যাপন ।
তার দু চোখে এখন শুধু প্রতিষ্ঠিত হবার স্বপ্ন। লাক্স প্রতিযোগিতা চলা কালিন
ফারিয়ার স্মৃতিময় দিনগুলোতে ঘটেছে অনেক মজার মজার ঘটনা অর্জিত হয়েছে নানারকম
অভিক্ষতা তেমনি একটি ঘটনার কথা বললেন ফারিয়া। তিন মিনিটের অভিনয় রাউন্ডে আমি আমার
বাড়ি থেকে পালিত কুকুর এনেছিলাম। সব কিছু ঠিক ছিলো। কিন্তু শেষ সময়ে কুকুরটি
অপ্রত্যাশিত ভাবে আচারন আমাকে সহ সবাইকে অবাক করে দিল। ফারিয়ার সম্প্রতি কাজের
তালিকায় আছে সাইফুল ইসলাম নান্নুর চল না বৃষ্টিতে ও আনিসুল হকের সাপ্তাহিক কাজের
তালিকায় তোলপাড় নাটক দুটি। এছাড়া শিগগিরই বেশকিছু নাটকে কাজ
শুরু করবেন ফারিয়া। অভিনয় মাধ্যমকে ক্যারিয়ার হিসেবে নেবেন কিনা ? এই প্রশ্নের
জবাবে ফারিয়া বলেন আমি যদি আমার কথা বলি
আমি কখনও এই মাধ্যম কে ক্যারিয়ার হিসেবে নেবনা কারন আমি ব্যারিস্টার হতে চাই। আমি
পেশা হিসেবে সেটাকেই বেচে নেব। আরেকটি আমি মনে করি মানুষের বাহ্যিক
সৌন্দার্য বয়স বাড়ার সাথে সাথে ফুরিয়ে যায়। ফলে এই ফেইম বা খ্যাতি বেশি দিনের নয়। ।
আবার যতটুকু পরিচিতি আছে কাল হয়তো নাও থাকতে পারে অন্য কেউ এসে তা দখল করে নিতে
পারে। এজন্য এই মাধ্যমে আমি ক্যারিয়ার গড়তে চাই না তবে তার মানে এই
নই যে এর মাধ্যমে ক্যারিয়ার গড়া সম্ভব না তবে একে ক্যারিয়ার হিসেবে নিতে হলে নিজের
ধ্যান
জ্ঞান সম্পুন্ন এক্ষেত্রেই নিয়োজিত করতে হবে । ফারিয়া মডেলিং এবং অভিনয় নিয়মিত
চালিয়ে যেতে চান।
Add as favourites (53) | Quote this article on your site | Views: 189
|