| ETV |
|
|
|
প্রতিষ্ঠা বার্ষিকী ও
নবর্বষের একুশে টেলিভিশনে থাকছে চারটি বিশেষ নাটক। এর মধ্যে রয়েছে হুমায়ন আহমেদের
রচনা ও পরিচালনায় বিশেষ নাটক হাবিবের সংসার। আনিসুল হকের রচনা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনায় বিশেষ নাটক।
রেদওয়ান রনির রচনা ও পরিচালনায় নাটক অপার্থিব, নাটকটিতে অভিনয় করেছেন অপি করিম ,
হিল্লোল, মানিক, ও তমা । ফেরদৌস হাসানের রচনা ও আরিফ খানের পরিচালনায় বিশেষ নাটক
কাটা। এ নাকটিতে অভিনয় করেছেন আফসানা মিমি ও মাহফুজ আহমেদ।
প্রথম দিনে ১৩ এপ্রিল দুপুর ২টা ১০ মিনিট প্রচার হবে বিশেষ চলচ্চিত্র
ব্যাচেলর। আনিসুল হকের রচনা ও মোস্তফা ফারুকীর পরিচালনায় বিভিন্ন চরিত্রে অভিনয়
করেছেন হুমায়ন ফরীদি, শাবনুর ফেরদৌস, অপি করিম, হাসান মাসুদ, ইলেরা
গহরসহ আরো অনেকে। তৃ্তীয় দিনে থাকছে দুপুর ২টা ১০ মিনিটে বিশেষ চলচ্চিত্র শ্রাবন
মেঘের দিন। হুমায়ন আহমেদের রচনা ও পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয়
করেছেন গোলাম মোস্তফা, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, সালেহ আহমেদ, এজাজুল ইসলাম,
আনোয়ারা, মুক্তি , শামীমা নাজনীনসহ আরো অনেকে।
প্রতিষ্ঠা বার্ষিকী ও নববর্ষের একুশে টেলিভিশনের আয়োজনে থাকছে ৩
টি ফোনো লাইভ স্টুডিও কনর্সাট। একুশে টেলিভিশনের নিজস্ব স্টুডিও থেকে এই
কনর্সাটে ১৩ এপ্রিল রাতে থাকছেন মাহমুদুজ্জামান বাবু ও তার দল মৃত্তিকা। দ্বিতীয়
দিনে ১৪ এপ্রিল থাকছে জনপ্রিয় ব্যান্ডদল ব্ল্যাক। ১৫ এপ্রিল এই বিশেষ দিনে ফোনো
লাইভ স্টুডিও কনর্সাট এ স্টুডিওতে থাকবে ব্যান্ডদল ফিডব্যাক। আলিফ আলাউদ্দিনের উপস্থাপনায় এই অনুষ্ঠানে
দর্শকরা সরাসরি বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন । দেশ বরেন্য
কন্ঠতারকা রুনা লাইলাকে নিয়ে বিশেষ তিনি প্রচার হবে ১৩ ও ১৬ এপ্রিল তার ৮টা ১৫
মিনিটে।
১৮ এপ্রিল শক্রুবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে সেলিব্রেটি টক শো
আয়নাঘর এর বিশেষ পর্ব। অতিথি থাকবেন কন্ঠশিল্পী বালাম, অভিনেত্রী শ্রাবন্তীর বন্ধু
জুলি। অপি করিমের উপস্থাপনায় অনুষ্টানটি প্রযোজনা করেছেন শামীম শাহেদ। Add as favourites (47) | Quote this article on your site | Views: 191
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





