|
অনন্যা হয়ে ইলোরা
প্রথমবারের মতো কোনো
অনুষ্ঠান উপস্থাপনা করলেন অভিনেত্রী ইলোরা গহর। অরুনা বিশ্বাসের পরিচালিনায় অনন্যা
শিরোনামের একটি গৃহশৈ্লীবিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যাবে তাকে।
এই ম্যাগাজিন অনুষ্ঠানে প্রতি পর্বে একটি সুন্দর বাড়ির ওপর প্রতিবেদন থাকবে ।
এছাড়া কীভাবে নিজের বাড়িকে সুন্দর রাখা যায় তার উপর থাকবে বিশেষ প্রতিবেদন ।
প্রথমে পর্বে যাদুশিল্পী জুয়েল আইচের বাড়ির উপর প্রতিবেদন থাকবে অনন্যা অনুষ্ঠান।
উপস্থাপনা বিষয়ে ইলোরা গহর বলেন , উপুস্থাপনা অনেক অফার পেয়েছি । গতানুগতিক ধারার
বলে উপস্থাপনা করা হয়নি । এবার ভিন্নধর্মী অনুষ্ঠানের অফার পেয়েছি বলে করেছি ।
গৃহশৈ্লীবিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে।
Add as favourites (57) | Quote this article on your site | Views: 201
|